04/19/2026
হে আল্লাহ আপনি ছাড়া
এই পৃথিবীতে কারও কাছে আমাকে মাতা নত হতে দিবেন না,
হে আরশের মালিক আমাকে এমন ভাবে হেদায়েত করুন
যেন দজ্জালের ফিতনা ও আপনার রাস্তা থেকে আমাকে ফিরাতে পারেনা,
হে আমার রব এই পৃথিবীতে আপনার যত নিয়ামত আছে
সেটা ভোগ করার মত ভাগ্যবান আমাকে বানিয়ে দিন,
আপনার যত আমানত আমার কাছে আছে
সেটা রক্ষ্যা করার ক্ষমতা আমাকে দেন,
হে রাহমান রাহিম আমার অন্তর-ঈমানকে
আপনার চিরশত্রু শয়তানের কাছে হেরে যেতে দিবেননা না,
হে আমার মালিক আমার অন্তরকে দুনিয়াদারি অতিরিক্ত
চিন্তা থেকে মুক্ত করে আপনার এবং
আখেরাতের প্রতি আকৃষ্ট করে দেন,
হে আমার রব জীবনের অনেকটা সময় ভুল পথে পার করে দিয়েছি
দয়া করে মৃত্যু আসার আগে আমাকে সঠিক পথে পরিচালিত করুন,
হে আল্লাহ আমাকে দুনিয়ার এমন কিছুর প্রতি আকৃষ্ট করনা
যেখানে আপনার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই,
হে আমার রব আপনার ইজ্জতের কসম
এই দুনিয়ার হাসি তামাশা বাহ্যিক চাকচিক্যর কাছে
আর আমার ঈমান কে বিক্রি করব না ।
আপনি আমার শেষ আশ্রয়
আমি পাপী বলে আপনার রহমতের দরজা থেকে আমাকে ফিরিয়ে দেবেননা আমি দজ্জাল ফেরাউন ইবলিশের কাতারে দাঁড়াতে চাই না।