Shorna’s diary

Shorna’s diary This a page that will represent my own thoughts, arts and crafts.

07/07/2026

স্ত্রীর হক নষ্ট করার ভয়াবহ পরিণতি!
একদিন আল্লাহ জিজ্ঞেস করবেন—"যে নারীকে তোমার আমানত করেছিলাম, তার সঙ্গে কেমন আচরণ করেছিলে?"

অনেক স্বামী মনে করেন, "আমি তো সংসারের খরচ চালাই, তাই আমার দায়িত্ব শেষ।"

কিন্তু ইসলাম কখনো দাম্পত্য জীবনকে শুধু ভরণ-পোষণের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। একটি সুখী সংসারের ভিত্তি হলো ভালোবাসা, দয়া, সম্মান, ন্যায়বিচার এবং একে অপরের হক আদায় করা।

একজন স্ত্রী শুধু রান্না করার মানুষ নন, শুধু সন্তান লালন-পালনের দায়িত্বে থাকা একজন নন। তিনি আপনার জীবনসঙ্গী, আপনার শান্তির ঠিকানা, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে অর্পিত একটি আমানত।

যে নারী নিজের পরিবার ছেড়ে আপনার ওপর ভরসা করে নতুন জীবনে আসে, তার চোখের জলকে কখনো তুচ্ছ ভাববেন না।

রাসূলুল্লাহ ﷺ পরিবারের সঙ্গে সবচেয়ে সুন্দর আচরণ করতেন। তিনি আমাদের শিখিয়েছেন, মানুষের শ্রেষ্ঠত্ব শুধু মসজিদে নয়, ঘরের ভেতরের ব্যবহারেও প্রকাশ পায়।

অনেক স্ত্রী দিনের পর দিন মুখে হাসি রাখেন, কিন্তু বুকের ভেতর অসংখ্য কষ্ট লুকিয়ে রাখেন। তারা ঝগড়া করতে চান না বলে চুপ থাকেন। কিন্তু নীরবতা মানেই সুখ নয়। অনেক সময় সবচেয়ে গভীর কান্নার কোনো শব্দ থাকে না।

মনে রাখবেন, কাউকে কাঁদিয়ে জিতে যাওয়া কোনো বিজয় নয়। নিজের ঘরের মানুষকে ভেঙে দিয়ে কখনো প্রকৃত শান্তি পাওয়া যায় না।

রূঢ় ভাষা, অপমান, অবহেলা, তুলনা, তুচ্ছ-তাচ্ছিল্য—এসব ধীরে ধীরে একটি সম্পর্ককে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আর ভালোবাসা, সম্মান, ধৈর্য, ক্ষমা এবং সুন্দর ব্যবহার সেই ভাঙা সম্পর্কেও নতুন প্রাণ ফিরিয়ে আনতে পারে।

কিয়ামতের দিন শুধু নামাজ, রোজা বা দান-সদকার হিসাবই হবে না; মানুষের হকেরও হিসাব হবে। তাই স্ত্রীর প্রতি করা অন্যায়, কষ্ট বা অবহেলাকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

একজন ভালো স্বামী সেই ব্যক্তি নন, যাকে বাইরের মানুষ ভদ্র বলে। প্রকৃত ভালো মানুষ তিনি, যার স্ত্রী তার উপস্থিতিতে নিরাপদ বোধ করেন, যার ঘরে সম্মান আছে, যার কথায় শান্তি আছে।

আজ একটু থেমে নিজেকে জিজ্ঞেস করুন—

আমার স্ত্রী কি আমার পাশে থেকে সম্মান অনুভব করেন?
তিনি কি আমার কাছে নিজের কষ্ট নির্ভয়ে বলতে পারেন?
আমার আচরণ কি তাকে আল্লাহর নিয়ামত মনে করায়, নাকি একাকীত্বের কারণ হয়ে দাঁড়ায়?

যদি কোথাও ভুল হয়ে থাকে, আজই বদলে যান। কারণ ক্ষমা চাইতে ছোট হতে হয় না, বরং সেটিই একজন সত্যিকারের মুমিনের সৌন্দর্য।

স্ত্রীকে ভালোবাসুন। তাকে সম্মান করুন। তার অনুভূতির মূল্য দিন। সুন্দর কথা বলতে কোনো অর্থ লাগে না, কিন্তু একটি সুন্দর বাক্য অনেক ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে।

আল্লাহ তাআলা আমাদের এমন স্বামী ও স্ত্রী হওয়ার তাওফিক দান করুন, যারা একে অপরের জন্য রহমত, শান্তি ও জান্নাতে পৌঁছানোর মাধ্যম হবে।

আমীন। 🤲

(Copied)


এমন বড়লোকি দেশে থাকি ঘরে একটা সিলিং ফ্যান নাই,এসি নাই,টাকা দিয়ে মেশিনে কাপড় ধুতে হয় কোন পারসোনাল ওয়াশিং মেশিন নাই। চাইলে...
07/04/2026

এমন বড়লোকি দেশে থাকি ঘরে একটা সিলিং ফ্যান নাই,এসি নাই,টাকা দিয়ে মেশিনে কাপড় ধুতে হয় কোন পারসোনাল ওয়াশিং মেশিন নাই। চাইলেই এগুলো কেনা যায় কিন্তু আগে জানতাম উন্নত দেশে বাসাবাড়িতে নাকি সবই থাকে। এখন দেখি কিছুই নেই। এগুলোর জন্য কাড়ি কাড়ি টাকা খরচ করে বাসা ভাড়া নিতে হয়। টাকা থাকলে বড়লোকি দেশে আরামে থাকা যায়।আমাদের মত খেটে খাওয়া মানুষদের জন্য এসব দেশে থাকা কষ্ট। এরচেয়ে আমাদের গরীব দেশই ভাল। অন্তত সিলিং ফ্যান,এসি আর কাপড় ধোয়া নিয়ে ভাবতে হয়না😌



মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন।মন সবসময় ভালোবাসা, যত্ন আর একটু গুরুত্ব চায়। মানুষ যতই শক্ত থাকার চেষ্টা করুক, মনের কিছু ...
06/29/2026

মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন।

মন সবসময় ভালোবাসা, যত্ন আর একটু গুরুত্ব চায়। মানুষ যতই শক্ত থাকার চেষ্টা করুক, মনের কিছু চাওয়া থাকে, যা পূরণ না হলে ভেতরে ভেতরে ভেঙে পড়ে।

কখনো কখনো মন খুব ছোট্ট একটা আবদার করে। চায়, দিনের শেষে প্রিয় মানুষটি দুটো ভালোবাসার কথা বলুক, একটু খোঁজ নিক, বলুক—“কেমন আছো?” এতটুকু যত্নই অনেক ক্লান্ত হৃদয়কে শান্ত করে দিতে পারে।

ভাবুন, সারাদিন অপেক্ষা করে আপনি স্বামীকে ফোন করলেন। শুধু তার কণ্ঠটা শুনবেন, দুটো মনের কথা বলবেন বলে। কিন্তু তিনি হয়তো কাজের চাপে আছেন। ফোন ধরেই বিরক্তি প্রকাশ করলেন, হয়তো আপনার কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দিলেন।

হয়তো তার কাছে বিষয়টি খুবই সাধারণ। কিন্তু আপনার হৃদয়ে তখন নীরবে একটা ব্যথার জন্ম হলো। চোখে জল এলো, বুকভরা অভিমান জমল। আপনি চাইলেন, তিনি একবার ফোন করে জিজ্ঞেস করুন, “তোমার মন খারাপ? কী হয়েছে?” কিন্তু সেই ফোন আর এলো না।

এভাবেই অনেক সম্পর্কে নীরবে জমতে থাকে না বলা কষ্ট। বাইরে থেকে সব স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে ভেতরে মনটা পুড়ে যায়। সেই পোড়ার ধোঁয়া কেউ দেখে না, সেই গন্ধ কেউ পায় না। শুধু যে মানুষটি কষ্ট পায়, সে-ই জানে বুকের ভেতর কতটা ঝড় বয়ে যাচ্ছে।

তবে এটাও মনে রাখা জরুরি, অনেক সময় মানুষ ভালোবাসে, কিন্তু কাজের চাপ, ক্লান্তি বা দুশ্চিন্তার কারণে সেই ভালোবাসা প্রকাশ করতে পারে না। তাই অভিমান জমিয়ে রাখার বদলে, শান্তভাবে নিজের অনুভূতিগুলো প্রিয় মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়াও সম্পর্ককে সুন্দর রাখার একটি গুরুত্বপূর্ণ উপায়।

কারণ, সম্পর্ক টিকে থাকে শুধু ভালোবাসায় নয়; বোঝাপড়া, সম্মান, যোগাযোগ এবং একে অপরের অনুভূতির মূল্য দেওয়ার মধ্যেই একটি সুন্দর সংসারের আসল ভিত্তি তৈরি হয়।

(Copied)

06/29/2026

আমার মনে হয় ডিভোর্স এর ঘোষণার সাথে সাথে Dr. Shusama Reza সবচেয়ে সুন্দর একটা 'মেসেজ' ও দিয়েছেন!
আবার পড়ুনঃ ''নিজের পরিবারকে সময় দিন। প্রিয় মানুষগুলোর হাত শক্ত করে ধরে রাখুন। জীবন খুবই ভঙ্গুর। আজকের একেবারে সাধারণ, নীরব মুহূর্তগুলোই কখন যে আগামী দিনের সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হয়, আমরা অনেক সময় তা বুঝতেই পারি না। তাই প্রতিটি মুহূর্ত বাঁচুন সচেতনভাবে, কৃতজ্ঞতায় এবং আন্তরিকতায়!''

এই জিনিস টাই অনেকে বুঝেনা,মানতেও চায়না! আমি সব সময় বলি 'প্রায়োরিটি' প্রিয় মানুষ কে দিতে হয়! সবার আগেই প্রিয় মানুষ থাকা উচিত,তারপর বাকি সব! দুনিয়া একদিকে আর প্রিয় মানুষ আরেকদিকে।
আর একটা হচ্ছে 'সময়!' একজন বলেছিলো "আমি তোমাকে সময় দিলাম মানে আমি তোমাকে আমার জীবনের একটা অংশ দিয়া দিলাম!'.

অনেকেই এই 'সময়' টাই দিতে চায়না, সময় সব অন্যদিকেই দিতে যায়! অনেকেই আবার বলে যে 'আমি তো তোমার জন্য ই সময় গুলা অন্য দিকে দিচ্ছি। তোমার সুখের জন্য ই!'
না ব্রো! আপনি একটু সময় তার জন্য ও বের কইরন! এতো বিজি হয়ে যাইয়েন না,যেখানে তার মলিন মুখ টাও আপনার দেখার সুযোগ হয়না! 'সময়' সবচেয়ে গুরুত্বপূর্ণ!

দুনিয়া থেকে যারা চলে গেছে, তাদের কে আপনি চাইলেই ফেরত পাবেন? 'সময়' থাকতে আপনি যাদের সময় দেন নাই,এখন সময় দিতে চাইলেও তাদের আর পাবেন? পাবেন না!

আমরা সবাই 'হারাইলে' টের পাই যে আমরা কি হারাইছি,এর আগে ভ্যালু বুঝিনা! যখন আফসোস করি, তখন আর কিছুই করার থাকেনা!

জীবন উপভোগ করুক,সময় গুলা সুন্দর করুন,প্রিয় মানুষ কে নিয়ে বাঁচুন ❤️

Copied


সত্য কথা
06/12/2026

সত্য কথা


06/09/2026

যেসব মায়েরা তাদের ছেলেদের আজীবন কন্ট্রোলের মধ্যে রাখতে চান, চান ছেলেরাই আপনাদের সব ধরনের নিড পূরণ করক,বউকে গুরুত্ব না দিয়ে আপনাদেরই সব গুরুত্ব দিক,তারা দয়া করে নিজেদের ছেলেদের বিয়ে দিয়ে আরেক ঘরের মেয়ের জীবন নষ্ট করবেননা।

আর যেসব ছেলেরা মামাস বয়,মা আপনার বউকে কটু কথা শুনালে,টর্চার করলে যারা বউর হয়ে প্রতিবাদ করার মতন মেরুদণ্ড ও রাখেননা, তারাও বিয়ে করবেননা। মায়ের আঁচল ধরে আজীবন থাকেন, সমস্যা নাই।
কিন্তু আরেকটা মেয়েকে আপনার টক্সিক পরিবারে এনে তিলে তিলে তার জীবনীশক্তি নষ্ট করে ধুকে ধুকে মে রে ফেলবেন না।

এরচেয়ে মেয়েরা সিংগেল থাকবে, নিজের জীবন নিজে এনজয় করবে, চাকরি করবে, একলা বাসায় ফিরে নিজের খাবার নিজে রেডি করে শান্তির ঘুম দিবে, ঘুরাফেরা করবে, তাও ভালো থাকবে।বেঁচে থাকবে!

এই ক্রাইটেরিয়ার মানুষেরা দয়া করে বিয়ে করবেননা।আরেকটা মেয়ের জীবন নষ্ট করবেননা।

Collected post




আজকাল কারো বাসায় ঘুরতে যেতে ইচ্ছা করেনা। বাইরে ঘুরতে ভাল লাগে আর দিনশেষে নিজের ঘরে অবসর সময় কাটাতে ভাল লাগে।
06/07/2026

আজকাল কারো বাসায় ঘুরতে যেতে ইচ্ছা করেনা। বাইরে ঘুরতে ভাল লাগে আর দিনশেষে নিজের ঘরে অবসর সময় কাটাতে ভাল লাগে।




ফেসবুক এখন আর যোগাযোগ মাধ্যম নেই।এটা হয়ে গেছে নিউজ চ্যানেল যেখানে মনগড়া এআই দিয়ে তৈরি ছবি আর খবর ছড়াচ্ছে কিছু মূর্খ সাংব...
06/05/2026

ফেসবুক এখন আর যোগাযোগ মাধ্যম নেই।এটা হয়ে গেছে নিউজ চ্যানেল যেখানে মনগড়া এআই দিয়ে তৈরি ছবি আর খবর ছড়াচ্ছে কিছু মূর্খ সাংবাদিক। কিছু মানুষের আদালত যেখানে কোন বাছ বিচার ছাড়াই মানুষকে কাঠগড়ায় দাঁড়া করিয়ে দিচ্ছে আর কিছু মূর্খ মানুষের আবোল তাবোল খাওয়ার ভিডিও দিয়ে ভিউ বাণিজ্য। ফেসবুকে সভ্য মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আজকাল একজন আরেকজনকে না চিনে না জেনে গালিগালাজ থেকে শুরু করে অপবাদ দিতেও বাঁধছেনা। মহিলারাও এগুলো থেকে পিছিয়ে নেই।



পড়াশোনা যত কম করবেন তত শান্তিতে থাকবেন।বিয়ে করলে মন দিয়ে সংসার করবেন কোন টেনশন নেই। পড়াশোনা বেশি করে কাঙ্ক্ষিত লক্ষ্যে প...
05/31/2026

পড়াশোনা যত কম করবেন তত শান্তিতে থাকবেন।বিয়ে করলে মন দিয়ে সংসার করবেন কোন টেনশন নেই। পড়াশোনা বেশি করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে না পারলে সারাজীবন ডিপ্রেশনে থাকতে হবে আর আফসোস করতে হবে নিজের মেধা আর শ্রমের সঠিক মূল্যায়নের অভাবে।


05/10/2026




Address

New Haven, CT

Opening Hours

Monday 11am - 1pm
Tuesday 11am - 1pm
Wednesday 11am - 1pm
Thursday 11am - 1pm
Friday 11am - 1pm
Saturday 11am - 1pm
Sunday 11am - 1pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shorna’s diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share