08/01/2026
বাজার থেকে ফ্রী পলিথিন ব্যাগে বাজার নিয়ে ফেরা ছবির সোহেল ভাইয়ের মতো আমরা অনেকেই হয়তো ভাবি, "কয়েকটা পলিথিনই তো, এতে আর কী হয়!?"
কিন্তু আপনি কি জানেন?
গবেষণা বলছে, প্রতিদিন না জেনেই আমরা বাতাস, পানি, মাছ এবং বিভিন্ন খাবারের মাধ্যমে প্রতি সপ্তাহে প্রায় ৫ গ্রাম প্লাস্টিক হজম করছি—যার ওজন একটি ক্রেডিট কার্ডের সমান!
সমাধান কী?
গবেষকদের মতে, শুধু আইন দিয়ে নয়, প্লাস্টিকের ভয়াবহতা থামাতে বদলে ফেলতে হবে আমাদের প্রাত্যহিক অভ্যাসও:
✅ বাজারে যাওয়ার সময় সাথে সবসময় একটি কাপড়ের ব্যাগ বা থলে রাখুন।
✅ একবার ব্যবহারযোগ্য (Single-use) পলিথিন ও প্লাস্টিক বোতল বর্জন করুন।
✅ নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা
আজই অভ্যাস বদলান, নিজেকে ও আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখুন!