PBC24 TV

PBC24 TV Patriotic Bangladeshi Community 24 hours Television (PBC24TV)

কনফিউজড নেতৃত্ব! -মতিউর রহমান লিটু হাসিনা আমলের অবৈধ ২০১৮সালের সংসদ নির্বাচনটায় অংশ নিলেন, পরিস্থিতির কারণে জাস্ট একদিন ...
05/23/2026

কনফিউজড নেতৃত্ব!
-মতিউর রহমান লিটু

হাসিনা আমলের অবৈধ ২০১৮সালের সংসদ নির্বাচনটায় অংশ নিলেন, পরিস্থিতির কারণে জাস্ট একদিন আগে আবার বয়কট করলেন, ৬টি আসন জোর করে জিতে আসলো কিন্তু একমাসের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে তাদেরকে হাসিনার সংসদে যোগ দিতে বললেন!

আপনার একক সিদ্ধান্তে দলীয় নেতাদের কিংকর্তব্য বিমূঢ় করে দিলেন! এমনকি মির্জা ফকরুল ইসলাম আপনার এই সিদ্ধান্ত মানতে পারলেননা, তিনি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করলেন কিন্তু বাকি ৫জন আপনার নির্দেশনা মেনে হাসিনার সংসদে যোগ দিলেন।

৫বছর এমপি হিসাবে থাকলেন, হাসিনার দেয়া সকল সুযোগ সুবিধা নিলেন। তাহলে নির্বাচনের ঠিক একদিন আগে কেন নির্বাচন বয়কট করে অন্যান্য নেতাদের এমপি হতে দিলেননা? কেন হাসিনাকে আরো ৫বছর টিকে থাকতে দিলেন? নির্বাচন বয়কট করা বাকি নেতাদের কেন বাড়িতে থাকতে দিলেননা? তাদেরকে বনে জঙ্গলে এমনকি ধান খেতে ঘুমাতে হলো? কেন?

হাসিনার অত্যাচার থেকে মুক্তি পেতে জুলাই আন্দোলন হলো, হাসিনা পালিয়ে গেলো, দেশের সংবিধান, রাজনীতির ধরণ পরিবর্তনের ওয়াদা করলেন। জুলাই সনদ মেনে নিলেন, গণভোটে অংশ নিলেন কিন্তু ক্ষমতায় এসেই ১৪শ শহীদ, ২৪হাজার পঙ্গুর সাথে ধোঁকাবাজি করে গণভোটের রায় অস্বীকার করা শুরু করলেন! কিন্তু কেন?

প্রায় ৮কোটি মানুষ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতি করে, দলের জন্য জীবন উৎসর্গ করে কাজ করে। অথচ আপনারা মনে যা চায় সেভাবেই রাজনীতি করেন! কোন দূরদর্শিতা নাই, সাধারণ মানুষকে পণ্য হিসাবে ব্যবহার করেন!

আমরা যারা পশ্চিমা বিশ্বে বসবাস করি তারা হয়তো আপনাদের অবুজ সিদ্ধান্তের প্রতিবাদ করতে পারি কিন্তু যারা দেশের মাটিতে আপনাদের নির্দেশের গোলাম হয়ে রাজনীতি করে তাঁদেরকেতো সামান্যতম সম্মানও করেন না কিন্তু কেন?

দেশের রাজনীতির ঐতিহাসিক পরিবর্তনের আশায় আমরা সর্বাত্বক চেষ্টা করে দলকে ক্ষমতায় আনতে পারলেও নতুন কোন পরিবর্তন আনতে পারলাম না! এটাই দুঃখ, এটাই কষ্ট রয়ে গেলো অন্তরের গহীনে!

শহীদ জিয়া ও খালেদা জিয়াকে ভালোবাসি বলে জীবনের মহামূল্যবান সময়টুকু দলের পিছনে ব্যয় করেছি কিন্তু কষ্ট, হতাশা ও দুঃখ পাওয়া ছাড়া অন্যকিছু আপাদত আর কিছু দেখতে পাইনা!

আপনার জ্ঞাত কিংবা অজ্ঞাত কারণে বেশকিছু সিন্ডিকেট গড়ে উঠেছে, আসল সিন্ডিকেট লন্ডনী দের দখলে থাকার কারণে দেশের মানুষ খুব একটা ভালো নেই!
আমার তিতা কথা শুনতে চাইলে মন খারাপ হতে পারে কিন্তু দলের ভবিষ্যৎ ভালো হতে পারে।
তাই দূরে ঠেলে দিলেও ক্ষতি নেই আর কাছে টেনে নিলেও অভিমান করবোনা!

শহীদ জিয়া এবং খালেদা জিয়াকে নিজের জীবনের চেয়েও ভালোবাসি। তাই চোখ খুলে আপনার দিকে তাকিয়ে আছি, সেই সাথে শুভ কামনা করছি- সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যাশায়!

04/21/2026

দেখেন, ভাবুন এবং সিদ্ধান্ত নিন:
বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের বহিস্কার দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতাকর্মীরা।

02/09/2026

রাজনৈতিক মহাদুর্যোগের তিন প্রজন্ম, তিন নেতা “এক বাংলাদেশ I PBC24TV

, ,

#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি

#যুবদল #ছাত্রদল




বিএনপির হাই কমান্ড, একটু ভেবে দেখবেন কি? -মতিউর রহমান লিটুলন্ডনে বিএনপির রাজনীতি করে অনেক কলাগাছ রাতারাতি মূল্যবান সুন্দ...
10/28/2025

বিএনপির হাই কমান্ড, একটু ভেবে দেখবেন কি? -মতিউর রহমান লিটু

লন্ডনে বিএনপির রাজনীতি করে অনেক কলাগাছ রাতারাতি মূল্যবান সুন্দরী কাঠের মতো দামী বনে গেছে।

বহির্বিশ্ব রাজনীতিতে কি তাদের কি অবদান? কি তাদের শিক্ষাগত যোগ্যতা? দলের প্রতি কি অবদান? নেতা নেত্রীকে কতটা সম্মান এনে দিয়েছেন, আমরা কিন্তু কিছুই জানিনা!

মূলধারার রাজনীতিতে তাদেরকে আদৌ কেও চেনে কিনা সেটাও জানিনা! কিছু কিছু অনুসন্ধানী সাংবাদিকরা বিলাতি কিছু নেতার ভুয়া সার্টিফিকেট, ভুয়া ডিগ্রি, ভুয়া রাজনীতিক কানেকশনের সংবাদ প্রকাশ করেছেন।

বিলাতীদের সম্পর্কে সম্মক ধারণা আমাদের নাই! কিন্তু বিলাতে যে বিএনপির একটা “বিলাতী সিন্ডিকেট" তৈরী হয়েছে সেটা আমরা সবাই জানি!

এই সিন্ডিকেটের ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্র বিএনপি একদম নস্যাৎ হয়ে গেছে, অথচ পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা বিলাতিরা নয়!

এক সময় বিলাতিরা বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করলেও বর্তমানে আমেরিকান রাজনীতির কাছে ইয়োরোপীয় রাজনীতি একদম মুরগীর খোয়ার বনে গেছে!

আশ্চর্য্যজনক বিষয় কি জানেন? বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিকদল বিএনপির যুক্তরাষ্ট্র শাখাকে একদম নিষিদ্ধ বানিয়ে রেখেছে বিলাতি সিন্ডিকেটের বহুমুখী চক্রান্ত্রে!

অবশ্য কিছু মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্র বিএনপির স্বার্থ না দেখে বিলাতী সিন্ডিকেটের পা চাটতে গিয়ে নব্য রাজাকারে পরিণত হয়েছে!

তারা বিলাতীদের পক্ষ নিয়ে- আমরা যারা যুক্তরাষ্ট্র বিএনপির জন্য লড়াই করছি তাদেরকেই চ্যালেঞ্জ করে।

কি আর বলবো; বাংলাদেশের রাজাকার শুধু ৭১সালেই জন্ম হয়নি যুক্তরাষ্ট্রের মাটিতেও তাদের অস্তিত্ব আছে!

সে যাইহোক; লন্ডনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বসবাস করেন বলে সেখানের লোকজন কিছুটা গুরুত্ব পাওয়া উচিৎ কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে থাকা চাই!

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৮জন উপদেষ্টা বিলাতে বসবাস করে, বেগম জিয়ার ৩জন উপদেষ্টা বিলাতী, ৩জন আন্তর্জাতিক সম্পাদক যুক্তরাজ্যে, সর্বশেষ একজন যুগ্ম মহাসচিব যুক্ত হয়েছেন। এরা হলেন কেন্দ্রীয় কমিটির নেতা!
এছাড়া অমুখ নেতা, পাতিনেতা, বিশেষ নেতা এগুলিরতো আর কোনো অভাব নাই!

মজার বিষয় হলো: বিলাতি সিন্ডিকেটের সবাই নিজেকে একেকজন তারেক রহমান মনে করে, আর বাকিরা সব সেকেন্ড ক্লাস বিএনপি বলে ধারণা পোষণ করে!

অথচ বিশ্বের সকল বিএনপির নেতাকর্মীরাই শহীদ জিয়ার আদর্শ নিয়ে বিএনপি করে- মোটা মাথার বিলাতি সিন্ডিকেট সেটা বুঝতেই চায়না!

দেখুন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের এক তুড়িতে হাসিনা ভারতে পালিয়েছে অথচ যুক্তরাষ্ট্র বিএনপিকে নিয়ে বিলাতীদের কেন যে এতো চুলকানি সেটাই বুঝিনা! যৌক্তিক হিসাব মতে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের আগে মূল্যায়ন করে তারপরে অন্য প্রবাসীদের নিয়ে ভাবা উচিত, তাই নয়কি?

আওয়ামীলীগ নিষিদ্ধ একটি সংগঠন তারপরেও যুক্তরাষ্ট্রে তারা মাটি কামড়ে সংগঠন চালায়, কারণ তারা জানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করতে হলে আমেরিকাই একমাত্র ভরসা, কিন্তু আমার বিএনপি?

যুক্তরাষ্ট্র বিএনপিকে নিষিদ্ধ করে ডিমে তা দিতে বসেছে, কপালে থাকলে একদিন বাচ্চা ফুঁটবেই!
রাজনীতি আবেগ দিয়ে হয়নারে ভাই, বাস্তবতা বুঝতে হয়।

বর্তমান রাজনীতির সমীকরণ হলো একটা নয় বরং ভৌগোলিক অবস্থানের কারণে দু”টি যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি একান্ত জরুরী।
যারা ইস্ট কোষ্টের কমিটিতে থাকবে তারা নিউইয়র্ক সহ আশেপাশের স্টেট গুলিতে লবিং চালাবে। যারা ওয়েস্ট কোস্টের নেতৃত্বে থাকবে তারা ক্যালিফোর্নিয়া- টেক্সাস সহ আশেপাশের স্টেটগুলিতে বিএনপির হয়ে মিছিল মিটিং কিংবা লবিং করবে।

তাই “যুক্তরাষ্ট্র বিএনপি ইস্টকোস্ট” এবং “যুক্তরাষ্ট্র বিএনপি ওয়েস্টকোস্ট গঠন এখন সময়ের দাবী!

হাতে একটু সময় নিয়ে বিএনপির হাই কমান্ড ভেবে দেখবেন কি?

তারেক রহমানকে বিতর্কিত করা র'এজেন্টদের বহিস্কার চাই! -মতিউর রহমান লিটু প্রবাসীবার্তা ডটকম পত্রিকার সম্পাদনার মাধ্যমে  দল...
04/05/2025

তারেক রহমানকে বিতর্কিত করা র'এজেন্টদের বহিস্কার চাই! -মতিউর রহমান লিটু

প্রবাসীবার্তা ডটকম পত্রিকার সম্পাদনার মাধ্যমে দলের প্রচারণা শুরু করি ২০০৩ সাল থেকে। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেট্ সিনেট থেকে দেয়া বেগম খালেদা জিয়ার “মাদার অফ ডেমোক্রাসি" সংবর্ধনার অন্যতম উদ্যোক্তা ছিলাম।
জিয়া লাইব্রেরী ডটকম করে দলের প্রচারণা করেছি- যেটা বেগম জিয়া উদ্ভোধন করেছিলেন।

জিয়া, খালেদা জিয়া কিংবা বিএনপিকে নিয়ে ডজন ডজন ডকুমেন্টারি বানিয়েছি, পিবিসি টুয়েন্টিফোর টেলিভিশন করে দলের প্রচারণা চালিয়েছি, শতাধিক টকশো হোস্ট করে দলের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা করেছি।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের প্রতিটা কার্যক্রমে সাধ্যমত প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছি।
হাসিনা বিরোধী আন্দোলনে প্রবাসীদের নিয়ে যা কিছু করা সম্ভব করেছি, বিক্ষোভে আয়োজন করেছি, শত শত মিটিং কিংবা সেমিনারে সক্রিয় অংশ নিয়েছি কিন্তু ভারতীয় র'এজেন্টদের বেষ্টনীতে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আওয়ামীলীগের সাংবাদিক রাজীব হাসান!

সহজ সরল নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে গুটি কয়েক ভারতীয় দালালরা মিস গাইড করেছে। এই সিন্ডিকেটের সদস্য খুব বেশি না হলেও কম নয়! এরাই আনোয়ার হোসেন খোকন ওরফে জুম খোকনকে দিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি নিষিদ্ধ করিয়ে দলের ভোকাল প্রবাসী নেতৃত্বকে থামিয়ে দিয়েছে। অন্যান্ন দেশেও নেতা নয় তাদের কর্মচারী খুঁজে খুঁজে দলটাকে পঙ্গু করে ফেলেছে!

যেহেতু আওয়ামীলীগ পুনর্বাসন না করার জন্য তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশ ছিল কিন্তু র'এর বেষ্টনীতে থাকা সালেহ শিবলী, আনোয়ার হোসেন খোকন, কয়ছর আহাম্মেদ ও সানির মতো চক্রান্তকারীরা নেতা তারেক রহমানকেই বিতর্কিত করে ফেলেছেন।

এতদিনে বুঝতে পারলাম সারা বাংলাদেশে বিএনপিতে লুকিয়ে থাকা র'এজেন্টদের মুখোশ উম্মোচিত হলেও লন্ডনের এই সিন্ডিকেটের কারণে কোথাও কোনো একশন নেয়া যায়না কেন? অনেক সময় হাতেনাতে প্রমান দিয়ে ধরিয়ে দিলেও এই সিন্ডিকেটের কারণে র'এজেন্টরা বহাল তবিয়তে দলকে দাপিয়ে বেড়ান!

আপনারা সকলেই জানেন বিএনপির একমাত্র আদর্শ জিয়া পরিবার, সেই জিয়া পরিবারকে বিতর্কিত করার নেপথ্য কুশিলবদের বহিস্কার চাওয়া কি আমাদের অন্যায় হবে?

যদি মনে করেন- দলের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারেক রহমানকে বিতর্কিত করার র'এজেন্টদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তাহলে একসাথে আওয়াজ তুলুন! এই ঘটনায় জড়িত সকলের বহিস্কার চাই।

Address

New York, NY

Telephone

+19173614894

Alerts

Be the first to know and let us send you an email when PBC24 TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PBC24 TV:

Shortcuts

Share