Mtv 24 News

Mtv 24 News সত্যের সন্ধানে প্রতিদিন

07/06/2026
06/18/2026

হিন্দু নারী এনজিও কর্মীর সঙ্গে জামায়াত নেতা আটক, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, মোরেলগঞ্জ (বাগেরহাট):

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে জবা দাস নামে এক নারী এনজিও কর্মী এবং জামায়াতের নেতা আবু বক্করকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ওই ভাড়া বাসায় দুজনকে একসঙ্গে অবস্থানরত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে অবহিত করে। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আইনের হেফাজতে নেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, আবু বক্কর দীর্ঘদিন ধরে ওই নারীর বাসায় নিয়মিত আসা-যাওয়া করতেন। তাদের দাবি, এর আগেও তিনি অনুরূপ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ঘটনার সময় মারুফ, সাব্বির, মেহেদীসহ স্থানীয় আরও অনেকেই উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অপপ্রচার ও জমি দখলের অভিযোগে মোড়েলগঞ্জে উত্তেজনাপ্রতিবাদ, নিন্দা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনানিজস্ব প্রতিবেদক, মোড়েলগঞ্জ ...
04/30/2026

অপপ্রচার ও জমি দখলের অভিযোগে মোড়েলগঞ্জে উত্তেজনা

প্রতিবাদ, নিন্দা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক, মোড়েলগঞ্জ (বাগেরহাট):
মোড়েলগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ জয়নাল আবেদিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা অভিযোগ ছড়ানোর ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ১৬ নং খাউলিয়া ইউনিয়ন কৃষক দল প্রতিবাদ, নিন্দা ও দোষীদের বিচার দাবি করেছে।
সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে জয়নাল আবেদিনের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা বলেন, এসব অপপ্রচার অবিলম্বে বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
অন্যদিকে, জয়নাল আবেদিনের পরিবারের দাবি—তার পিতার ক্রয়কৃত বৈধ সম্পত্তি রাতের অন্ধকারে দখলের চেষ্টা করছে স্থানীয় ভূমিদস্যু আব্দুল খালেক। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে বলা হয়, “অবিলম্বে অপপ্রচারকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে এবং জমি দখলের অপচেষ্টা রুখে দিয়ে প্রকৃত মালিকের অধিকার নিশ্চিত করতে হবে।”
তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানা গেছে।

03/17/2026

পাম্প নেই, জ্বালানির জন্য হাহাকার — মোরেলগঞ্জ বাজারে জনদুর্ভোগ চরমে।

বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে পেট্রোল পাম্প না থাকায় ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। দিনের পর দিন এই সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, মোটরসাইকেল ও অটোরিকশা চালকসহ সকল শ্রেণির পেশাজীবীরা।
স্থানীয়দের অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল বাজার হওয়া সত্ত্বেও এখনো এখানে কোনো পেট্রোল পাম্প স্থাপন করা হয়নি। ফলে বাধ্য হয়ে দূরবর্তী এলাকা থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে সময় ও অর্থ—দুইই অপচয় হচ্ছে। অনেক ক্ষেত্রে খুচরা বিক্রেতাদের কাছ থেকে বেশি দামে নিম্নমানের তেল কিনতে বাধ্য হচ্ছেন চালকরা, যা যানবাহনের জন্যও ঝুঁকিপূর্ণ।
চালকদের ক্ষোভ এখন তীব্র আকার ধারণ করেছে। মোটরসাইকেল ও অটোরিকশা চালকরা জানান, তেলের অভাবে অনেক সময় কাজ বন্ধ রাখতে হচ্ছে। এতে তাদের দৈনিক আয় মারাত্মকভাবে কমে যাচ্ছে। জরুরি প্রয়োজনে বের হয়েও মাঝপথে তেল শেষ হয়ে আটকে পড়ার মতো ঘটনাও প্রায়ই ঘটছে।
এদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। একটি গুরুত্বপূর্ণ বাজারে কেন এখনো পেট্রোল পাম্প স্থাপন করা হয়নি—এ প্রশ্ন এখন সবার মুখে মুখে।
স্থানীয়দের একটাই দাবি—অবিলম্বে মোরেলগঞ্জ বাজারে একটি পেট্রোল পাম্প স্থাপন করে জ্বালানি সংকট নিরসন করতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

মোড়লগঞ্জে বিএনপি নেতার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, প্রায় ৫ লাখ টাকার মাছ লুট।বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায় বিএনপি নেতার মৎ...
03/13/2026

মোড়লগঞ্জে বিএনপি নেতার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, প্রায় ৫ লাখ টাকার মাছ লুট।

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায় বিএনপি নেতার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ লুট করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনুমানিক ৫ লাখ টাকারও বেশি মাছের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী মোহাম্মদ হাফিজ তালুকদার, তিনি মোড়লগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক। তার পিতা মৃত লতিফ তালুকদার এবং বাড়ি গুয়াতলা গ্রামে। জানা যায়, তার নিজ বসতবাড়ির পিছনে প্রায় দুই একর জমির উপর একটি মৎস্য ঘের রয়েছে।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। এতে ঘেরের মাছ মারা যায় এবং দুর্বৃত্তরা সেখান থেকে বিপুল পরিমাণ মাছ ধরে নিয়ে যায়।
সকালে হাফিজ তালুকদারের ভাই আওয়াল তালুকদার ঘেরে গিয়ে দেখেন অসংখ্য মাছ পানির উপর ভেসে উঠেছে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন।
স্থানীয় সাক্ষী মোঃ কামরুল তালুকদার (পিতা: সবুর তালুকদার) ও আবুল কালাম হাওলাদার (পিতা: মৃত মোমিন উদ্দিন তালুকদার) জানান, ঘেরের গেটের কাছে মাছ ধরে নিয়ে যাওয়ার স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। তাদের ধারণা, পরিকল্পিতভাবে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘেরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে এবং পরে সেখান থেকে মাছ লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘেরে আনুমানিক ৫ লাখ টাকারও বেশি মাছ ছিল। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Address

New York, NY
9320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mtv 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category