Fortnightly Tritiya Bangla

Fortnightly Tritiya Bangla এটি একটি পাক্ষিক ম্যাগাজিন।

পাক্ষিক তৃতীয় বাংলা সর্বপ্রথম ২০০৭ সালে লন্ডন থেকে অধ্যাপক ওমর ফারুকই প্রকাশ করেন। এ ম্যাগাজিনের পরপর আরও দুটি সংখ্যা সেখান থেকেই তিনি বের করেন। শুরু থেকে অধ্যাপক ওমর ফারুক এ ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্য এ ম্যাগাজিনের তৃতীয় বাংলা নামকরণটি করেন যুক্তরাজ্য প্রবাসী হোমিও চিকিৎসক গিয়াস উদ্দিন।পরবর্তীতে বাংলাদেশ থেকে ঢাকা

02/24/2026
02/23/2026

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉
বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে। দেশব্যাপী এভাবেই চলছে এখন। বিএনপি হামলা করে এবং উল্টা বিরোধী দলগুলো- জামায়াত ও বৈষম্য বিরোধী আন্দোলন কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি, গ্রেফতার ও কারাগারে পাঠানো হচ্ছে।

বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিএনপি নেতার করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (রাজারহাট আমলি আদালত) বিচারক মো. মমতাজুল করিম এ আদেশ দেন।

কারাগারে পাঠানো হাসান জিহাদী (২৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের রাজিকুল ইসলামের ছেলে। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন পরবর্তী ‘সহিংসতায়’ প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি হাসান জিহাদীসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। ওই মামলায় হাসান জিহাদীকে ২ নম্বর আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় বাগবিতণ্ডার জেরে গত ১৪ ফেব্রুয়ারি বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে জামায়াত ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় খলিলুর রহমান রুকু ও হাসান জিহাদীসহ এনসিপির প্রার্থী পক্ষের বেশ কিছু নেতাকর্মী বিএনপি নেতা ও বাদী শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ করা হয় মামলায়। এ সময় হাসান জিহাদী বিএনপি নেতা শহিদুলের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে বাড়িতে অগ্নিসংযোগ করেন। ঘটনার পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতা শহিদুল রাজারহাট থানায় হাসান জিহাদীসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

আদালত সূত্রে জানা যায়, রবিবার দুপুরে হাসান জিহাদীসহ মামলার এজাহারনামীয় সব আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত অভিযোগের মাত্রা বিবেচনায় হাসান জিহাদীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আত্মসমর্পণকারী অপর আসামিদের জামিন দেন।

জিআরও হাবিব বলেন, ‘মামলার সব আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অন্য আসামিদের জামিন হলেও লুটপাট ও অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ থাকায় হাসান জিহাদীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে কিনা, জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজারহাট থানার উপপরিদর্শক আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি রাজনৈতিক বিষয়, তদন্ত করতে একটু সময় লাগবে।’
সূত্রঃ বাংলা ট্রিবিউন

https://www.facebook.com/share/1PH9qp3mWb/?mibextid=wwXIfr

এখন এভাবেই উল্টা মামলা দিতে শুরু করেছে বিএনপি। বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে। কুড়িগ্রাম প্রতিনিধিপ...
02/23/2026

এখন এভাবেই উল্টা মামলা দিতে শুরু করেছে বিএনপি।

বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে।
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিএনপি নেতার করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (রাজারহাট আমলি আদালত) বিচারক মো. মমতাজুল করিম এ আদেশ দেন।

কারাগারে পাঠানো হাসান জিহাদী (২৫) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের রাজিকুল ইসলামের ছেলে। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন পরবর্তী ‘সহিংসতায়’ প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি হাসান জিহাদীসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। ওই মামলায় হাসান জিহাদীকে ২ নম্বর আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় বাগবিতণ্ডার জেরে গত ১৪ ফেব্রুয়ারি বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে জামায়াত ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় খলিলুর রহমান রুকু ও হাসান জিহাদীসহ এনসিপির প্রার্থী পক্ষের বেশ কিছু নেতাকর্মী বিএনপি নেতা ও বাদী শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন বলে অভিযোগ করা হয় মামলায়। এ সময় হাসান জিহাদী বিএনপি নেতা শহিদুলের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে বাড়িতে অগ্নিসংযোগ করেন। ঘটনার পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতা শহিদুল রাজারহাট থানায় হাসান জিহাদীসহ ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

আদালত সূত্রে জানা যায়, রবিবার দুপুরে হাসান জিহাদীসহ মামলার এজাহারনামীয় সব আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত অভিযোগের মাত্রা বিবেচনায় হাসান জিহাদীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আত্মসমর্পণকারী অপর আসামিদের জামিন দেন।

জিআরও হাবিব বলেন, ‘মামলার সব আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অন্য আসামিদের জামিন হলেও লুটপাট ও অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ থাকায় হাসান জিহাদীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে কিনা, জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজারহাট থানার উপপরিদর্শক আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি রাজনৈতিক বিষয়, তদন্ত করতে একটু সময় লাগবে।’
সূত্রঃ বাংলা ট্রিবিউন

https://youtube.com/shorts/UiurjC7TnWE?si=gi23musmbwb9zgjX

02/19/2026
ঢাবি’র চার হলের মাঝে সাউন্ড বক্স বাজিয়ে গান ছাত্রদলের, শিক্ষার্থীদের প্রতিবাদ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলপাড়ায় রাতে উ...
02/19/2026

ঢাবি’র চার হলের মাঝে সাউন্ড বক্স বাজিয়ে গান ছাত্রদলের, শিক্ষার্থীদের প্রতিবাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলপাড়ায় রাতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কবি জসীমউদ্দীন হল মাঠে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় উদযাপন উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের মাঠে ‘ডিজে নাইট’-এর আয়োজন করেন পাশ্ববর্তী কয়েকটি হলের ছাত্রদল নেতাকর্মীরা।

এ আয়োজনের নেতৃত্বে ছিলেন শহিদ ওসমান হাদি হল (প্রস্তাবিত) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন, একই হলের বহিষ্কৃত নেতা শরিফ উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবরার হারুন ও আহ্বায়ক সদস্য আদনান শাহরিয়া প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা ৬টা থেকে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো শুরু হয়। অভিযোগের পর কয়েকবার গান বন্ধ করা হলেও রাত ১০টার দিকে পুনরায় সর্বোচ্চ ভলিউমে গান বাজানো হয়। এতে পাশ্ববর্তী মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল ও শহিদ ওসমান হাদি হলের শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

পরে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে গান বন্ধ করলে তাদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের উত্তপ্ত বাকবিনিময় হয়। কিছু সময় পর পরিস্থিতি শান্ত হয়।

উচ্চ শব্দে গান বাজানোর কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ঢাবির শিক্ষার্থী সিফাত আহমেদ বলেন, আগামীকাল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। কিন্তু সন্ধ্যা থেকে বিকট শব্দে গান বাজানোয় পড়তে পারিনি। এমনকি ঘুমাতেও সমস্যা হয়েছে।

আয়োজকদের একজন, ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সামিউল আলম বলেন, আমরা প্রক্টর স্যারের কাছ থেকে রাত ১০টা পর্যন্ত গান বাজানোর অনুমতি নিয়েছি।

তবে কবি জসীমউদ্দীন হল কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে এ ধরনের কোনো অনুমতির তথ্য নেই। হল প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “অনুমতি ছাড়া এখানে গান বাজানোর নিয়ম নেই। আশেপাশে একাধিক আবাসিক হল রয়েছে। উচ্চস্বরে গান বাজানোর জন্য সাধারণত আমরা অনুমতি দিই না।”
সৌজন্যঃ ডেইলি ক‍্যাম্পাস

With International School of Quran Learning – I just got recognized as one of their top fans! 🎉
02/07/2026

With International School of Quran Learning – I just got recognized as one of their top fans! 🎉

জামায়াতে যোগ দেয়া নিয়ে আমার দেশকে যা বললেন মুফতি আলী হাসান উসামা।গত শনিবার, ১৭ জানুয়ারি, বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগ ...
01/19/2026

জামায়াতে যোগ দেয়া নিয়ে আমার দেশকে যা বললেন মুফতি আলী হাসান উসামা।

গত শনিবার, ১৭ জানুয়ারি, বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগ দিয়েছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা। এর আগে খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। জামায়াতে যোগ দেয়া নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের জনপ্রিয় তরুণ এই বক্তার সঙ্গে কথা হয় আমার দেশ অনলাইনের।
মুফতি আলী হাসান উসামা এ সময় বলেন, সমস্ত ইসলামি রাজনৈতিক দলের লক্ষ্যই হলো- আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। জামায়াতে ইসলামীও এর ব্যতিক্রম নয়। তাদের স্লোগানই হলো- আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। হ্যাঁ, বিদ্যমান কাঠামোর ভেতরে থেকে একদিনেই আমূল পরিবর্তন সম্ভব নয়। কিন্তু সংস্কারের বীজ বপন করলে একদিন তা বৃহৎ মহীরুহে পরিণত হবে ইনশাআল্লাহ।
এদিন বিকেলে ফোনে আমার দেশ অনলাইনের সঙ্গে কথা বলেন তরুণ এই ইসলামী চিন্তাবিদ। মুফতি আলী হাসান উসামা বলেন, অন্যান্য ইসলামি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর পার্থক্য হলো- কূপের সঙ্গে সমুদ্রের পার্থক্যের মতো। এখানে সব শ্রেণি-পেশার লোক আছে। নেই ব্যক্তিতন্ত্র, পরিবারতন্ত্র বা অভিজাততন্ত্র। আছে অত্যন্ত সুদৃঢ় সাংগঠনিক কাঠামো। এখানের প্রতিটি মানুষ পারস্পারিক হৃদ্যতা ও ভালোবাসার ক্ষেত্রে যেন সীসাঢালা প্রাচীর। নেই পারস্পরিক হিংসা-বিদ্বেষ, কামড়াকামড়ি বা গালাগালি। প্রত্যেকেই শাহাদাতের স্বপ্নে উজ্জীবিত, দ্বীন বিজয়ের আদর্শে প্রশিক্ষিত ও নিবেদিত।

তিনি আরো বলেন, দীর্ঘদিন অন্য সংগঠন ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আমার এই অনুভূতিই হয়েছে- বাংলাদেশে ইসলামি রাজনীতির অঙ্গনে সবচেয়ে সম্ভাবনাময় নাম জামায়াতে ইসলামী। আল্লাহ আমাকে যে জ্ঞান, যোগ্যতা ও প্রতিভা দিয়েছেন, তা এ সংগঠনে কাজে লাগালে ইকামতে দ্বীনের কাজ আরো গতিশীল হবে ইনশাআল্লাহ। কোথাও কোনো ভুলত্রুটি থাকলে তাও সংস্কার হবে ইনশাআল্লাহ। পাশাপাশি এখানে এত বৃহৎ পরিসর রয়েছে যে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করলেও এক জীবনে কাজ শেষ হবে না।
শাইখুল হাদিস বলেন, যারাই ইকামাতে দ্বীনের জন্য কাজ করে, তাদের সবার জন্যই নিরন্তর শুভকামনা। কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই। নিজের খেদমতের পরিসর বিস্তৃত করার জন্য এবং নিষ্ফলা মাঠের কৃষক না হয়ে সবচেয়ে সম্ভাবনাময় সংগঠনের হাত শক্তিশালী করে ইকামাতে দ্বীনের কাজকে গতিশীল করার জন্যই জামায়াতে ইসলামীকে বেছে নেওয়া। হ্যাঁ, দ্বীনের পথ কখনোই মসৃণ ছিল না। তাই এ পথের সব বুলি ও গালি, প্রশংসা ও নিন্দাকেই আমরা উপভোগ করি এবং শোকর ও সবর উভয় পন্থায় রবকে খুশি করার আপ্রাণ চেষ্টা করি।
সূত্রঃ আমার দেশ

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Fortnightly Tritiya Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fortnightly Tritiya Bangla:

Shortcuts

Share

Category

Our Story

পাক্ষিক তৃতীয় বাংলা সর্বপ্রথম ২০০৭ সালে লন্ডন থেকে ড ওমর ফারুকই প্রকাশ করেন। এ ম্যাগাজিনের পরপর আরও দুটি সংখ্যা সেখান থেকেই তিনি বের করেন। শুরু থেকে ড ওমর ফারুক এ ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অবশ্য এ ম্যাগাজিনের তৃতীয় বাংলা নামকরণটি করেন যুক্তরাজ্য প্রবাসী হোমিও চিকিৎসক গিয়াস উদ্দিন। পরবর্তীতে বাংলাদেশ থেকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে ডাঃ মর্জিনা আক্তারের নামে তৃতীয় বাংলা’কে একটি পাক্ষিক হিসেবে ডিক্লারেশন নেওয়া হয়। ডা্ঃ মর্জিনা আক্তারই মূলতঃ পাক্ষিক তৃতীয় বাংলা‘র প্রকাশক ও সম্পাদক। তিনি পেশায় একজন পাইলস চিকিৎসক এবং ঢাকা‘র উত্তর বারধারাস্থ ‘বারিধারা পাইলস কিউর সেন্টার এন্ড ফিজিওথেরাপি সেন্টার’ এর প্রতিষ্ঠাতা। বর্তমানে এ পাক্ষিক ম্যগাজিনটি ড ওমর ফারুকের তত্বাবধানে ও ডাঃ মর্জিনা আক্তারের সম্পাদনায় এটি এতদিন যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে যুগপত ভাবে প্রকাশিত হয়ে আসলেও এখন এটি মূলত অনলাইনে যুক্তরাষ্ট্র থেকে ফেসবুক পেজ হিসেবে প্রকাশনা অব্যাহত রাখছে । অফিস ঠিকানাঃ Fortnightly Tritiya Bangla, Apt 1J, 1366 White Plains Road, The Bronx, New York 10462, USA. Phone: 347.459.8516