MV24news

MV24news MV24 News'
নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা খবর

03/06/2026
02/24/2026
02/23/2026
02/20/2026
02/17/2026

সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে চাঁদপুর জেলার প্রায় অর্ধশত গ্রামে পবিত্র রমজানের রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফ–এর পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী।

জানা গেছে, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করবেন। একইভাবে মতলব উত্তর উপজেলার মির্জাখীল দরবার শরীফ–এও তারাবির নামাজের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বর্তমান গদীনশীন পীর সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান।

দরবার সূত্রে আরও জানা যায়, ১৯৩২ সাল থেকে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা গেলে সেই অনুযায়ী রোজা ও দুই ঈদ পালনের একটি প্রথা চালু রয়েছে, যা এখনো অনুসরণ করা হচ্ছে।

02/13/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। এই ফল চূড়ান্ত হলে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ আবার একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে—যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৯ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দীর্ঘ সময় ধরে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া ও শেখ হাসিনা। ফলে টানা তিন দশকের বেশি সময় দেশের শীর্ষ নেতৃত্বে ছিলেন নারী প্রধানমন্ত্রী।
বর্তমান বেসরকারি ফল অনুযায়ী, বিএনপি-নেতৃত্বাধীন জোট অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সরকার গঠন নিশ্চিত হলে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন। তবে এখনো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা বাকি রয়েছে।
এদিকে সম্ভাব্য বিজয় উদযাপন ঘিরে কোনো ধরনের মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার কর্মসূচি থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই ফল বহাল থাকে, তবে তা শুধু সরকার পরিবর্তনই নয়—দেশের নেতৃত্বের ধারায়ও একটি বড় পরিবর্তনের সূচনা হিসেবে ইতিহাসে স্থান পাবে।

02/10/2026
02/06/2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি ও কয়েকজন হল সংসদ প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।

জিতু আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পরে জুলাই আন্দোলনে ছাত্রলীগ ত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হন। জাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন। বিএনপিতে তার যোগদান নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসা ও সমালোচনা—দুটিই দেখা যাচ্ছে।

02/04/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।
ডিবি জানায়, বিতর্কিত পোস্টের ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জামায়াতের দাবি, ফিশিং ই-মেইলের মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল, যার সূত্র বঙ্গভবনের একটি সরকারি ই-মেইলের সঙ্গে যুক্ত।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


02/01/2026

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সারাদেশে দলের গণজোয়ার দেখে একটি বিশেষ রাজনৈতিক দল দিশেহারা হয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে।

তিনি ১ ফেব্রুয়ারি ঢাকা-১৫ আসনের মিরপুরে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দুর্নীতি-চাঁদাবাজি নির্মূল ও ফ্যাসিবাদ রোধ করে ইনসাফ কায়েম করতে হবে। হাসিনার মতো ফ্যাসিস্টদের পরোয়া করেন না বলেও মন্তব্য করেন।
তিনি তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা পোস্ট দেওয়ার ঘটনায় হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে এবং শীঘ্রই পরিচয় প্রকাশ করা হবে বলে জানান।
নির্বাচনী পরিবেশ নিয়ে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার দেখে ভীত হয়ে একপক্ষ হামলা-বিশৃঙ্খলা করছে। ভোটারদের ভোট ডাকাতি রুখে কেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিশ্চিত করার আহ্বান জানান।

02/01/2026

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when MV24news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MV24news:

Share