07/04/2026
জীবনে এমন কিছু সুখের সময় আসে, যেগুলো অতীত হয়ে গেলে অনেক টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। কিন্তু আমরা সেই
সময়গুলো মিথ্যে অহংকার, অহেতুক দোষারোপ,মন্তব্য, অবহেলা, অন্যের জিনিসে লোভ,অন্যের সুখ সহ্য না হওয়া, অন্যের প্রাপ্য জিনিস কৌশলে নিজের করে নেওয়া,অন্যের কাছ থেকে অতিরিক্ত চাওয়া পাওয়া এগুলো করতে করতেই নষ্ট করে ফেলি। কিন্তু জীবন অনেক সুন্দর যদি অনেক কিছু আমরা মেনে নেই বা মানিয়ে নেই। আবার সব সময় একতরফা মেনে নিতে হবে বা মানিয়ে নিতে হবে এটাও ঠিক নয়। সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হয়। নিজেরাই নিজেদের জীবনকে অনেক জটিল করে ফেলি। শেষ পর্যন্ত ভগবান সেটাই করে, যেটা তার কাছে সঠিক মনে হয়। সবার উচিত ঈশ্বরকে স্মরণ করে, জীবনে এগিয়ে চলা কারো পিছনে না লেগে। কারণ এগুলো করে হয়তো মনে খানিকটা শান্তি পাওয়া যায়,জীবনে অনেক কিছু লাভ করা যায়। কিন্তু অপরদিকে আপনার এমন একটা ক্ষতি হয়ে যাবে, যেটা হয়তো আপনি কল্পনা করতে পারেননি। আবার আপনি যদি সঠিক পথে থাকেন ঈশ্বর আপনাকে অনেক কিছু দিবে না ঠিকই, কিন্তু অনেক অদৃশ্য বিপদ থেকে তিনি আপনাকে রক্ষা করবেন। কারণ ঈশ্বর সব দেখেন।আমাকে সব দিয়েছেন বলেই ঈশ্বর যে আমাকে অনেক বেশি ভালোবাসেন তা নয়,ঈশ্বরকে যদি অন্তর থেকে অনুভবই না করা যায়, তাহলে তার প্রিয় হওয়া অত্যন্ত জটিল। পরিশেষে এটাই বলব, কে কি বলল তাতে যায় আসে না, কারণ ঈশ্বর সবই দেখেছেন।তাই এগুলো করে সময় নষ্ট না করে ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবেন প্রাণ খুলে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাই। হরে কৃষ্ণ 🙏🙏