09/02/2026
পাত্র নির্বাচনের সময় ছেলের ব্যাঙ্ক ব্যাল্যান্স পাত্রীর পরিবারের একমাত্র প্রায়োরিটি হইতে পারে- সেক্ষেত্রে সুশীল সমাজ কোনো সমস্যা দেখে না !!
সমস্যা তখনই যখন একজন ছেলে সুন্দরী বৌ ডিম্যান্ড করে বসে !!
সঙ্গে সঙ্গে আস্ফালন শুরু হয়ে যাবে-
সৌন্দর্য কি কেবলই শরীরে !!?? ফর্সা না হইলে কি সুন্দর হয় না !!?? পায়ে লোম, মুখে ব্রণ আর কপালে বসন্তের দাগ থাকলে কি ওই মেয়ে অচ্ছুৎ হয়ে যাবে !!??
যে মেয়ে সদ্য ক্যারিয়ার শুরু করা কোনো ছেলের সঙ্গে অনিশ্চিত ভবিষ্যৎ ভাগাভাগি করে নিতে পারে- তার মুখেই এই কথাগুলো মানায় !!
একজন ছেলে তার স্ট্রাগলের দিনগুলোতে যে মেয়েকে পাশে পাবে, সেই ছেলেকে সৌন্দর্যের সংজ্ঞা শিখিয়ে দেওয়ার কোনো দরকার নাই !!
মেয়েটার আত্মত্যাগ লেখা থাকবে ছেলেটার সাফল্যে.........ছেলেটা কৃতজ্ঞচিত্তে চুমু খাবে কপালের ঠিক সে জায়গাটায় যেখানে বসন্তের দাগ দেখে অনেকে নাক সিটকাতো !!
তার আগ পর্যন্ত-
তুমি ছেলে.........তুমি খাটতে খাটতে বয়স ত্রিশের কোঠায় নিয়ে চলে যাও, ব্যাঙ্ক ভর্তি থাকবে কাঁড়ি কাঁড়ি টাকা !!
তখন তুমি কালো হও, তোমার বিশাল ভুঁড়ি থাকুক অথবা মাথা চান্দু স্টেডিয়াম হোক.............তুমি তোমার স্ট্যাটাস দিয়ে সৌন্দর্য কিনতে পারবা !!
বিশাল আয়োজন করে তোমাদের এই লেনদেনকে বরণ করে নেওয়া হবে..