Liser time earnd money

  • Home
  • Liser time earnd money

Liser time earnd money jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

26/04/2026

#তৃতীয় #প্রজম্ন

22/04/2026

Good morning

শুধু মহিলাদের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ:বরাদ্দ।🤔 আপনার উপজেলায় কত?২০২৫-২০২৬ অর্থবছরে পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রম ...
21/04/2026

শুধু মহিলাদের জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ:বরাদ্দ।🤔

আপনার উপজেলায় কত?

২০২৫-২০২৬ অর্থবছরে পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রম এর আবর্তক ক্ষুদ্রঋণ খাতে বাজেটে বরাদ্দকৃত ২য় কিস্তির অর্থ মাঠপর্যায়ে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে প্রেরণ।

১৯৭৫ সাল থেকে এরকম বরাদ্দ দেওয়া হয়।

এই ঋণ এককভাবে দেওয়া হয় না। গ্রামে গ্রাম কমিটি করে,, তারপর দেওয়া হয়।

গ্রাম কমিটির সম্পাদিকা'র সম্মানি টাকা দেওয়া হয়। বরাদ্দ থাকা সাপেক্ষে।

বর্তমানে দেশের ৬৪ জেলার ৪৯৫ টি উপজেলায় এ কর্মসূচি চালু রয়েছে।

এ কর্মসূচির আওতায় প্রত্যেক সদস্যকে ১০,০০০/- থেকে ৫০,০০০/- পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।বিতরনকৃত ক্ষুদ্রঋণ ৫% সার্ভিস চার্জসহ সমান ১০টি কিস্তিতে সর্বোচ্চ ১ বছর মেয়াদে এ ঋণ পরিশোধযোগ্য।

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রমের ক্ষুদ্রঋণ খাতে বরাদ্দ রয়েছে: ২৩.৮৩৪০ কোটি টাকা

কারা পাবেন :-⤵️

বাংলাদেশের স্থায়ী নাগরিক

নির্বাচিত গ্রামের বাসিন্দা

পল্লী মাতৃকেন্দ্রের কর্মদলের দলীয় সদস্য

পারিবারিক গড় আয়: ০ হতে ৫০০০০ টাকা পর্যন্ত, ‘ক’ শ্রেণি (দরিদ্রতম)

পারিবারিক গড় আয়: ৫০০০১ টাকা হতে ৬০০০০ টাকা পর্যন্ত ‘খ’ শ্রেণি (দরিদ্র)

পারিবারিক গড় আয়: ৬০০০১ টাকার ঊর্ধ্বে (ধনী/দারিদ্র্য সীমার উপরে ) ‘গ’ শ্রেণি



সেবাদান কেন্দ্র:

৪৯৫ টি উপজেলা সমাজসেবা কার্যালয়।

কার্যাবলি:🧾⬇️

গ্রাম নির্বাচন;

গ্রাম জরিপ;

লক্ষ্যভুক্ত দরিদ্র জনগোষ্ঠিকে সংগঠিত করে দলগঠন;

গ্রাম/মহল্লা কমিটি গঠন;

স্বাক্ষর জ্ঞান প্রদান;

বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান;

ক্ষুদ্রঋণ প্রাপ্তির জন্য নির্ধারিত আবেদন পত্রে আবেদন;

আর্থ সামজিক উন্নয়নে উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচন;

চুক্তি সম্পাদন;

সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান;

নিজস্ব পুঁজিসহ সংগঠন তৈরিতে সহযোগিতা।

নাগরিকগণের সহযোগিতার ক্ষেত্র:⬇️

সুবিধাভোগী কর্তৃক ঋণ প্রাপ্তির ২ মাস পর হতে সমান ১০ কিস্তিতে অথবা স্কীম ভেদে ১, ২ বা ৩ কিস্তিতে ঋণের অর্থ শতকরা ৫ ভাগ সার্ভিসচার্জসহ ফেরত দেয়া;

দলীয় সদস্য কর্তৃক নিয়মিত নির্ধারিত হারে সঞ্চয় করা;

কার্যক্রমের মাধ্যমে সদস্যদের যে সকল বিষয়ে সচেতন করা হয় তা মেনে চলা;

কোন সুবিধাভোগী প্রাপ্ত ঋণের অর্থ নিয়মমত পরিশোধ না করলে তা আদায়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করা;

সঠিক গ্রাম/মহল্লা ও উপযুক্ত ঋণ গ্রহীতা নির্বাচনে কর্তৃপক্ষকে

 #সচিব  পদে পদোন্নতি
21/04/2026

#সচিব পদে পদোন্নতি

21/04/2026

সতর্কবার্তা: ঢাকা শহরে নতুন প্রতারণার ফাঁদ
প্রিয় বন্ধুগণ,

আজ আমার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা শেয়ার করছি, যাতে আপনারা আগেই সতর্ক হতে পারেন।

আজ ২০এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৫.০০ টায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এর বিপরীতে হোটেল ইম্পেরিয়ালের সামনে ফুটপাতে হাঁটার সময় একটি সংঘবদ্ধ প্রতারণার ফাঁদের মুখোমুখি হই। ঘটনাটি হলো এক মহিলা আর এক পুরুষ তারা হেঁটে যাচ্ছিলো আর ইচ্ছে করেই মহিলাটি সামনা সামনি আমার সাথে ধাক্কা খায় আর হাতের মোবাইলটা মাটিতে ফেলে দেয়। পরবর্তীতে মাটি থেকে মোবাইলটা নিয়ে বলে আমি নাকি তার মোবাইলের ডিসপ্লে ভেঙে ফেলেছি। মহিলাটির সাথে থাকা পুরুষটি তৎক্ষণাত আমাকে আপত্তিকর ভাষায় গালি-গালাজ করতে থাকে। এই ধরনের নাটক করে আমার কাছ থেকে তৎক্ষণাৎ ১০ হাজার টাকা দাবি করে। আমি একা ছিলাম তাই ওরা আমাকে টার্গেট করে। আর সেই মুহূর্তে ১৫/২০ জন লোক এসে ওই ০২ জনের সাথে তাল মিলিয়ে আমাকে দোষারোপ করতে থাকে- যা ছিল পরিকল্পিত নাটক। আমি বুঝতে পারি এসব তাদের সাজানো নাটক। পরবর্তীতে উপায়ান্তর না দেখে আমি ৯৯৯ নাম্বারে ফোন দিই। ঘটনাটি পল্টন থানার অধীনে সংঘটিত হওয়ায় পল্টন থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পৌঁছানোর পর পুলিশ ঘটনাটি শুনে এর সমাধানের জন্য দুই পক্ষকে থানায় আসতে বলেন। কিন্তু ওই দুই জন লোক অর্থাৎ একজন পুরুষ আর ইচ্ছে করে ধাক্কা খাওয়া মহিলাটি কোনো ভাবেই থানায় যেতে রাজি হয় না। ঘটনাস্থলের আশে পাশের সব লোক ওই দুই জনকে সাপোর্ট দেয় আর অনবরত টাকা পয়সা দাবি করে আমাকে দোষী সাব্যস্ত করতে থাকে। উপায়ান্তর না দেখে এক পর্যায়ে পুলিশ আমাকে ওখানে একা রেখে সরে পড়ে। এরপর ওরা আরো মারমুখী আচরণ করতে থাকে। পুলিশের এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য সত্যিই ওই মুহূর্তে অনেক কষ্ট পেয়েছি। পুলিশতো জানেই এই ধরনের ঘটনা ঢাকা শহরে প্রতিনিয়ত অহরহ ঘটছে। পরবর্তীতে অবস্থার অবনতি দেখে আমি আর পুলিশের উপর ভরসা করতে না পেরে কোনো দোষ না করেও ওখান থেকে ১০০০ টাকা ক্ষতিপূরণ দিয়ে চলে আসি।

প্রিয় বন্ধুগণ... আমার আজকের এই পোস্টটি সকলের সাবধানতার জন্য দেয়া। একই ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে। এক মেয়ে এক ছেলে সাথে তাদের পাতানো আরো ১০/১২ জনের গ্রুপ আছে। মোবাইলের ডিসপ্লে ভাঙার নাটক করে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়ার চেষ্টা করবে। রাস্তাঘাটে চলাচলের সময় সবাই সতর্ক থাকবেন। আজ ঘটনাটি আমার সাথে ঘটলো আগামীকাল আপনিও হতে পারেন

মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায়, অথচ বেঁচে থাকতে আমরা টাকা খরচ করি না। সেদিন এক ধনকুবের মারা গেলেন। বিধবা স্ত...
21/04/2026

মৃত্যুর পরও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায়, অথচ বেঁচে থাকতে আমরা টাকা খরচ করি না। সেদিন এক ধনকুবের মারা গেলেন। বিধবা স্ত্রী মৃত স্বামীর ২০০ কোটি টাকার ওয়ারিশ হয়েই (স্বামীর) ড্রাইভারকে বিয়ে করে ফেলল। ড্রাইভার মনে মনে ভাবল, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি, এখন দেখি আমার মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন!
নিরেট সত্যটি হচ্ছে, অনেক টাকার মালিক হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘজীবন লাভ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই অন্ধের মতো টাকার পিছনে না ছুটে সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত।
জীবনের নানা ঘটনা প্রবাহে আমার এই কথার সত্যতা উপলব্ধি করা যায়। যেমন:
১. দামি এবং অনেক ফাংশন ওয়ালা মোবাইল ফোনের ৭০%-ই অব্যবহৃত থেকে যায়।
২. একটি বিলাসবহুল ও দ্রুতগতি সম্পন্ন গাড়ির ৭০% গতি কখনোই দরকার হয় না।
৩. প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।
৪. আলমারি ভর্তি পোশাক পরিচ্ছদের বেশিরভাগই কোনোদিন পরা হয়ে ওঠে না।
৫. মানুষের সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থ সম্পদের ৭০%-ই আসলে অন্যের জন্য। জমানো অর্থ যাদের জন্য আপনি রেখে যাবেন, আপনার জন্য বছরে একবার প্রার্থনা করার সময়ও তাদের হবে না।
তাহলে করণীয় কী?
১. অসুস্থ না হলেও নিয়ম করে মেডিকেল চেকআপ করান।
২. পিপাসার্ত না হলেও পানি পান করুন।
৩. কারো ওপর রাগ পুষে রাখবেন না। মানুষকে ক্ষমা করতে শিখুন।
৪. আপনার সিদ্ধান্ত সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিন।
৫. যতই ব্যস্ততা থাকুক না কেন, মাঝে মাঝে সঙ্গীর সাথে নিরিবিলি কোথাও বসে গল্প করুন, বাইরে খেতে নিয়ে যান।
৬. ক্ষমতাবান হলেও বিনয়ী হোন।
৭. সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়ুন।
৮. ভালো ভালো বই পড়ুন, মজার মজার সিনেমা দেখুন, পছন্দের গান শুনুন।
৯. মাঝে মাঝে সূর্যোদয়, সূর্যাস্ত, চাঁদের আলো, কুয়াশা, খোলা আকাশ দেখুন। বছরে একবার হলেও বৃষ্টিতে ভিজুন। আর দিনে অন্তত কিছুটা সময় গায়ে রোদ লাগান।
১০. টাকা-পয়সা কম থাকলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, পৃথিবীর অধিকাংশ ধনী লোক মানসিক অশান্তিতে থাকে।
সবশেষে বলি, জীবন তো একটাই, তাই মন খুলে বাঁচুন।তৌহদ ভাইয়ের ওয়াল থেকে।

 #এমপিরা  #উপজেলা  #পরিষদ ভবনে পাচ্ছেন কক্ষ বরাদ্দ।  নাম: পরিদর্শন কক্ষ
21/04/2026

#এমপিরা #উপজেলা #পরিষদ ভবনে পাচ্ছেন কক্ষ বরাদ্দ। নাম: পরিদর্শন কক্ষ

21/04/2026

শুভ বিকাল

21/04/2026

শুভ দুপুর

শিক্ষা মন্ত্রণালয় থেকে মনিটরিং,,,, CCTV তে S.S.C পরীক্ষার্থী ও শিক্ষক  সহ সকল পরীক্ষা  কেন্দ্র।
21/04/2026

শিক্ষা মন্ত্রণালয় থেকে মনিটরিং,,,,
CCTV তে S.S.C পরীক্ষার্থী ও শিক্ষক সহ সকল পরীক্ষা কেন্দ্র।

21/04/2026

সকল এসএস সি পরীক্ষার্থীদের জন‍্য দোয়া থাকলো।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Liser time earnd money posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share