Farjana’s vlog in USA,MI.

  • Home
  • Farjana’s vlog in USA,MI.

Farjana’s vlog in USA,MI. Daily activities …. My page active time bd time 10:00am,11:00pm and USA time 12:00am,1:00pm.
(588)

*হতাশা দূর করতে কুরআনের ৭টি আয়াত*(১) প্রথম আয়াত-وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤ...
25/09/2026

*হতাশা দূর করতে কুরআনের ৭টি আয়াত*
(১) প্রথম আয়াত-
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
“তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ কোরো না। যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে।”
— সূরা আলে ইমরান: ১৩৯
(২) দ্বিতীয় আয়াত-
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
“আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যাতীত কোনো কষ্ট বা বোঝা চাপিয়ে দেন না।”
— সূরা আল-বাকারাহ: ২৮৬
(৩) তৃতীয় আয়াত-
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
“নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।”
— সূরা আশ-শারহ: ৬
(৪) চতুর্থ আয়াত-
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
“আপনার রব আপনাকে ছেড়ে যাননি এবং আপনার প্রতি অসন্তুষ্টও হননি।”
— সূরা আদ-দোহা: ৩
(৫) পঞ্চম আয়াত-
لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ
“তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”
— সূরা আয-যুমার: ৫৩
(৬) ষষ্ঠ আয়াত-
وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ
“আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।”
— সূরা আত-তালাক: ৩
(৭) সপ্তম আয়াত-
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
“জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।”
— সূরা আর-রাদ: ২৮

কুরআনের এই আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, পরিস্থিতি যত ভয়ংকরই হোক না কেন, আল্লাহ আমাদের ক্ষমতার বাইরে কোনো পরীক্ষা নেন না।
তাঁর রহমতের ওপর পূর্ণ ভরসা রাখলে যেকোনো হতাশা আর দুশ্চিন্তা থেকেই ফিরে আসা সম্ভব।
゚

“Goodbye sunshine summer weather,hello sweater weather.”   ゚
20/09/2026

“Goodbye sunshine summer weather,hello sweater weather.”

゚

*হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) এক ব্যক্তিকে নসিহত করতে গিয়ে বলেছেন, তুমি ৫টি সময়ের পূর্বে ৫টি...
26/08/2026

*হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) এক ব্যক্তিকে নসিহত করতে গিয়ে বলেছেন, তুমি ৫টি সময়ের পূর্বে ৫টি বিষয়কে গুরুত্ব দাও।*
১. বার্ধক্য আসার পূর্বেই যৌবনকে,
২. অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে,
৩. দারিদ্রতা আসার পূর্বেই স্বচ্ছলতাকে,
৪. ব্যস্ততা আসার পূর্বেই অবসরকে এবং
৫. মৃত্যু আসার পূবেই জীবনকে।
(বাইহাকী শুআবুল ঈমান)।

রাসূল (সা.) বলেছেন যৌবনের এ শক্তিকে কাজে লাগাও। বার্ধক্য আসার পূর্বেই যৌবনের শক্তিকে আল্লাহর পথে ব্যয় কর।-কিয়ামতের দিন ৫টি প্রশ্নের জবাব না দিয়ে আদম সন্তানকে এক পাও নড়তে দেওয়া হবে না।
১. জীবনকাল কোন পথে কীভাবে ব্যয় করেছে,
২. যৌবনের সময়কালকে কীভাবে ব্যয় করেছে,
৩. ধন-সম্পদ কীভাবে উপার্জন করেছে,
৪. উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছে এবং
৫. দ্বীনের জ্ঞান যতটুকু অর্জন করেছিলো সে অনুযায়ী কতটুকু আমল করেছে। (সূনান আত-তিরমিযি)

চটপটি 🫠
11/08/2026

চটপটি 🫠

পেট শান্তি তো...... দুনিয়া শান্তি 🫠🫠🫠
31/07/2026

পেট শান্তি তো...... দুনিয়া শান্তি 🫠🫠

🫠

Champions SPAIN 🇪🇸Congratulations 🎉 Spain 🇪🇸🏆🏆🏆🏆🎉🏆🏆🏆🎉⚡️
19/07/2026

Champions SPAIN 🇪🇸Congratulations 🎉 Spain 🇪🇸🏆🏆🏆🏆🎉🏆🏆🏆🎉⚡️

Who will win the World Cup 2026?🏆 spain 🇪🇸 or Argentina 🇦🇷
19/07/2026

Who will win the World Cup 2026?🏆 spain 🇪🇸 or Argentina 🇦🇷

পানি তৃষ্ণা মেটায় না, ওষুধ রোগ সারায় না —একটা অদ্ভুত দাবি দিয়ে শুরু করি। পানি আমাদের তৃষ্ণা মেটায় না। খাবার আমাদের ক...
15/07/2026

পানি তৃষ্ণা মেটায় না, ওষুধ রোগ সারায় না —

একটা অদ্ভুত দাবি দিয়ে শুরু করি। পানি আমাদের তৃষ্ণা মেটায় না। খাবার আমাদের ক্ষুধা মেটায় না। ঘুম আপনাকে বিশ্রাম দেয় না। ওষুধ আপনার রোগ সারায় না। আর টাকা আপনার প্রয়োজন পূরণ করে না।

মনে হচ্ছে অসম্ভব একটা কথা বললাম, তাই না? সারাজীবন যা বিশ্বাস করে এসেছেন, তার একদম উল্টো। এই সত্যটা বুঝে গেলে দুনিয়া দেখার চোখটাই বদলে যাবে।

দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন আমাদের চারপাশের পাঁচটা সবচেয়ে পরিচিত জিনিসকে। পানি খেলে তৃষ্ণা মেটে — এটা আমরা সবাই দেখি। কিন্তু কে তৃষ্ণা মেটায়? আল্লাহর আদেশ। পানি নিজে থেকে কিছুই করে না, শুধু আল্লাহর আদেশ বহনকারী একটা মাধ্যম। প্রমাণ চান? মৃত্যুশয্যায় থাকা একজন মানুষ গ্যালন গ্যালন পানি পান করেও তৃষ্ণা মেটাতে পারেন না। যদি পানিতেই তৃষ্ণা মেটানোর ক্ষমতা থাকত, তাহলে সবসময়ই তা মেটাত। কিন্তু আল্লাহ যখন সেই আদেশ সরিয়ে নেন, তখন পানির সব সাধ্য শেষ হয়ে যায়।

খাবারের বেলায়ও একই কথা। দাদা আর নাতি একই খাবার খান, কিন্তু নাতি শক্তি পান, দাদা দুর্বল হতে থাকেন। যদি খাবারেই শক্তি থাকত, দুজনেরই একই ফল হতো। ঘুমের বেলায় কেউ চার ঘণ্টা ঘুমিয়েও সতেজ থাকেন, কেউ দশ ঘণ্টা ঘুমিয়েও ক্লান্ত থাকেন। ওষুধের বেলায় — তিনজন মানুষ একই রোগে আক্রান্ত হয়ে একই ওষুধ খেলেন, দুজন সুস্থ হলেন, একজন মারা গেলেন। যদি ওষুধেই আরোগ্য থাকত, তিনজনই সুস্থ হতেন। আর টাকার বেলায় তো এই সত্যটা সবচেয়ে স্পষ্ট — মৃত্যুশয্যায় পড়ে থাকা কোটিপতি তাঁর সব সম্পদ দিয়েও এক মুহূর্তের জীবন কিনতে পারেন না।

আল্লাহ জাল্লা জালালুহু কুরআনে এই সত্যটাই ঘোষণা করেছেন —

أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ
অর্থ: জেনে রাখো, সৃষ্টি ও আদেশ তাঁরই। (সূরা আরাফ, আয়াত ৫৪)

লক্ষ করুন এই আয়াতের গভীরতা। আল্লাহ শুধু বলেননি যে তিনি সৃষ্টি করেছেন — সৃষ্টি তো সবাই মানে। তিনি যোগ করেছেন "আমর," অর্থাৎ আদেশ। আল্লাহ শুধু জিনিসগুলো বানাননি, তিনিই সেই জিনিসগুলোকে চালু রাখছেন প্রতি মুহূর্তে তাঁর আদেশ দিয়ে। পানি, খাবার, ওষুধ, ঘুম, টাকা — এগুলো সব সৃষ্টি। কিন্তু এগুলো কাজ করে কি না, কতটুকু কাজ করে — এটা নির্ধারণ করে আল্লাহর আমর। আসবাব সৃষ্টি, কিন্তু আসবাবের কার্যকারিতা আদেশের অধীন। সেই আদেশ সরিয়ে নিলে বিশাল সমুদ্রও এক ফোঁটা তৃষ্ণা মেটাতে পারবে না, আর সেই আদেশ থাকলে আসহাবে কাহফের যুবকরা তিনশ বছর না খেয়েও বেঁচে থাকতে পারেন।

এইটা জানার পর আমাদের জীবনে কী পরিবর্তন আসা উচিত? পরিবর্তনটা এই নয় যে পানি খাওয়া বন্ধ করে দেবেন, ওষুধ খাওয়া ছেড়ে দেবেন। বরং পরিবর্তনটা অন্তরে — এই পাঁচটা জিনিস ব্যবহার করবেন, কিন্তু বিশ্বাস রাখবেন এদের ভেতরে নয়, এদের রবের হাতে। এই একটা সূক্ষ্ম পার্থক্যই একজন মুমিনের অন্তরকে দুনিয়ার আসবাবের দাসত্ব থেকে মুক্ত করে দেয়।

আজকের জীবনে এই শিক্ষাটা কাজে লাগানোর একটা সহজ অনুশীলন দিই। আজ সকালে ঘুম থেকে উঠে যখন এক গ্লাস পানি খাবেন, তখন মনে মনে বলুন — আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তৃষ্ণা মেটালেন। ওষুধ খাওয়ার সময়, খাবার খাওয়ার সময়, প্রতিটাতেই এই ছোট্ট স্বীকৃতিটা যোগ করুন। এই অভ্যাসটা প্রথমে অদ্ভুত লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনার অন্তরের সমীকরণটাই বদলে দেবে।

Address

United States Of America �

Telephone

+8801738290725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farjana’s vlog in USA,MI. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farjana’s vlog in USA,MI.:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share