23/07/2025
ঢাকা সেনানিবাসে তৌকির ইসলাম সাগরের জানা/জা ও শ্রদ্ধা। শোকের আবহে রাজশাহী নগরী।
#বিমান_দুর্ঘটনা #মাইলস্টোন_স্কুল #তৌকির_ইসলাম_সাগর #বাংলাদেশ_বিমানবাহিনী #নিহত_ছাত্র
তৌকিরের দাফন চলাকালীন পুরো এলাকা ছিল শোকস্তব্ধ। কান্নায় ভেঙে পড়েন তার পরিবার ও স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো সপুরা কবরস্থান।
এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে তৌকিরের মরদেহ রাজশাহী সেনানিবাসে পৌঁছায়। সেখান থেকে তার মরদেহ নেয়া হয় উপশহরের বাসায়। তৎক্ষণাৎ সেখানে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। বাড়ির আঙিনায় ভিড় করেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশীসহ পরিচিতরা। সবার চোখে ছিল পানি, মুখে ছিল স্তব্ধতা।
এর আগে মঙ্গলবার দুপুর ১টায় ঢাকা সেনানিবাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই হেলিকপ্টারে করে মরদেহ নিয়ে যাওয়া হয় তার শৈশবের শহর রাজশাহীতে।
তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে শোকের আবহে ছেয়ে যায় গোটা রাজশাহী নগরী। সকাল থেকেই ভিড় জমে তার বাসায়। শুধু স্বজনরাই নয়, বন্ধু-বান্ধব, পরিচিতজনরাও এসেছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। তার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে দোয়া মাহফিলের।