15/05/2025
সমাজের বিত্তবানদের সাহায্যে বেঁচে থাকতে চাই
উপজেলাপ্রতিনিধি (দিনাজপুর): দিনাজপুর জেলার চেরাডাঙ্গি ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ হাসান আলী (মন্ডল গ্রæপে) চাকুরীরত ছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে দিনাজপুর থেকে ট্রেনের যাত্রা শুরু করেন। ২০১২ সালে নাটোর জেলার লালপুর ট্রেনের বগি উল্টে গিয়ে তার ডান পায়ের উপরে পড়ে যায়। ঘটনা স্থলে তার ডান পা কেটে বাহির করতে হয়। বর্তমানে সংসারের ৫ জন সদস্যের জীবন-জীবিকার তাগিদে লাঠির উপর ভর দিয়ে মানুষের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমি সহায় সম্বলহীন অসহায় এক গরীব। প্রতিদিন সকাল ৯ টায় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন হাট, বাজার শহর অলিতে গলিতে সাহায্য চাই। সারাদিনের রোজগারের টাকা দিয়ে কোনরকমে সংসার পরিচালনা করি। হাসান আলী বলেন, বেঁচে থাকার তাগিদে পঞ্চগড়, ঠাঁকুরগাঁও, দিনাজপুর পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, চিলাহাটি সাহায্য চাই। চেরাডেঙ্গি ইউপি চেয়ারম্যান বলেন, হাসান আলী (মন্ডল গ্রæপে চাকুরী করতেন), ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় তার ডান পা বগির নিচে পড়ে যায়। ঘটনাস্থলে তাহার ডান পা কেটে বাহির করতে হয়। হাসান আলী বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিদের সাহায্যে আমি বেঁচে থাকতে চাই। স-হৃদয় ব্যক্তি আমার নগদ নাম্বারে টাকা পাঠাতে পারেন-০১৯৮৪৯৬৩০০৯।
উপজেলা প্রতিনিধি, দিনাজপুর
মোবা:০১৭২৫৩৮৬৬১৭
তারিখ-১৫-০৫-২০২৫ ইং