28/08/2026
আমার মা ❤️
একটু অভিমানী কিন্তু অনেকটা বেশি সহজ- সরল। মায়ের এই সরলতার জন্য অনেকের কাছ থেকে অনেক আঘাত পায়। কিন্তু আঘাত পেলেও বেশিদিন সেটা থাকে না বা মা সেটা ধরে রাখে না। এজন্য মায়ের সাথে আমার রাগ হয় যে যারা আঘাত দেয় তাদের কেন বেশি প্রোয়োরিটি দিতে হবে। এটা মা কানেই নেয় না। কারণ এখনকার দুনিয়াতে টিকে থাকতে হলে নিজেকে নিজের মনকে একটু শক্ত রাখতে হয়। যে বা যারা পাত্তা দেয় না তাদের এড়িয়ে চলাই উত্তম মনে করি আমি। আর আমিও চাই আমার বাবা -মাকে যারা কষ্ট দেয় তাদের বিচার আল্লাহ একদিন না একদিন করবে।
আমি এক সপ্তাহ ধরে মার সাথে রাগ করে কথা বলি না। কিন্তু মা ত মাই হয়। যেখানে আমার রাগ ভাঙ্গানোর জন্য কোন ইফোর্ট দিতে হয়নি। মা আজকে সকালে আমার সব পছন্দের জিনিস নিয়ে চলে আসছে। নিজের মেয়েকে দেখার জন্য 😭😭।
( সরি মা রাগ করার জন্য )।একমাত্র মাই সন্তানের জন্য এটা করতে পারে। যেখানে আমাকে কোন ইফোর্ট দিতে হয় নি। মাই চলে আসছে রাগ ভাঙ্গাতে।
আমি এগুলো কখনোই দেখায় না বা আমার দেখানোতে ইচ্ছে করে না। মা আমার কাছে আসলে আমার পছন্দের সবকিছুই নিয়ে আসে। আজকে কেনো জানি মনে হলো এটা পোস্ট করি। মাকে তো সামনাসামনি সরি বলতে পারবো না। তাই এখানেই সরি বললাম। সরি মা 😭😭😭😭। মা- বাবা আমাকে কি দিল না দিল সেটা কোন বিষয় নয় আমার কাছে বা আমার এগুলোতে কিছু যায় আসে না । কিন্তু মা- বাবা সবসময় সুস্থ থাকুক ❤️ ভালো থাকুক, আল্লাহ কাছে এটাই চাওয়া। সবাই আমার মা- বাবার জন্য দোয়া করবেন। আমি আমার মা- বাবাকে অনেক অনেক ভালোবাসি। ❤️❤️❤️❤️
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা- মা। ❤️🤲🤲🤲🤲🤲🤲