07/08/2024
আমাদের দেশের হিন্দুদের উপর বর্তমান সময়ে নির্যাতন নিয়ে অনেকে দু:খ করছে, কষ্ট পাচ্ছে, রাগ হচ্ছে অনেকের। কিন্তু এসব আসলে কি কোন কাজে আসবে? আমার ফেসবুকে অনেক লোক আছেন যারা লাল ছিল এখন লাবণ্যে আছে, এরপর মধুচন্দ্রিমায় যাবে।যাওয়া উচিৎ ও। তাদের জন্য শুভকামনা। এখন বলি হিন্দুরা কি করবে, তাহলে তারা কোথায় যাবে? হিন্দুরা আসলে হলো শসা, আলু ও না, শসাই। এখন কথা হলো শসা দিয়ে সবচেয়ে বেশি সালাদ হয় যা ভালো খাবারের সাথে একটু একটু খেতে মজা লাগে, হজমও হয়।হিন্দুরা এই বাঙালির সব বিজয়ের বিরিয়ানিতে শসা আর সালাদ হয়ে ছিল, আওয়ামী লীগ, বি এন পি, জামাত শিবির, আর এখন আমাদের ছাত্র নেতারাও বিরিয়ানির সাথে সালাদ একটু একটু করে খেয়ে যাচ্ছে। হিন্দুদের এটা কষ্ট পাওয়ার কিছু নাই কারণ কষ্ট পেয়ে আপনি কি করবেন যখন আপনি শসা হয়ে এ দেশে আসছেন তো আপনাকে দিয়ে সালাদে বেশি হবে তাই না? তবে ভাই রা আমার সালাদের পরিমাণ শেষ হয়ে আসলে বিরিয়ানি খেতে মজা হারায় ফেলবেন ভাই, বিরিয়ানি হজমও হবে না দেখবেন তখন। তাই সময় থাকতে একটু বাঁচিয়ে খান সালাদ, মাত্র তো বসলেন খেতে। অনেকে আবার বলবে সময় দিচ্ছি না কেন তাদের ভাই, আমি কিন্তু বলি নাই না খেতে, বলেছি বাঁচিয়ে খান। শসারা তো এখনো আছে থাকবে, কিছু শসা যারা এই দেশ ছাড়া কিছু বুঝে না।