16/08/2026
একটা মেয়ের জীবনে সবচেয়ে বেশি hormonal change বা hormonal পরিবর্তন হয় pregnancy-এর সময়। আর pregnancy-এর সময় এই hormonal পরিবর্তন এত দ্রুত হয় যে, আপনি আসলে বুঝে ওঠার আগেই হঠাৎ করেই আপনার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। মাত্র নয় মাসে আপনার মানসিক, শারীরিক—প্রায় সবকিছুর এত বেশি পরিবর্তন হয় যে, আপনি নিজেকে সামলে নেওয়ার আগেই একটার পর একটা পরিবর্তন হতে থাকে।কিন্তু pregnancy-এর সময় অনেকেরই অনেক বেশি stress থাকে। Stress থাকতে পারে—bad stress, আবার good stress-ও থাকতে পারে। মাঝে মধ্যে stress হওয়া pregnancy-তে খুবই স্বাভাবিক। সামান্য বিষয়ে রাগ হতে পারে, কান্না পেতে পারে, কারও কথা শুনতে ভালো নাও লাগতে পারে, শরীর খারাপ লাগতে পারে—এগুলোও খুবই normal। আর এসবের জন্য নিজেকে দোষারোপ করার কোনো প্রয়োজন নেই। মাঝে মধ্যে আপনার খারাপ লাগতেই পারে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়।
কিন্তু এই বিষয়টা যদি প্রতিদিন হতে থাকে ,যদি pregnancy-এর শুরু থেকে শেষ পর্যন্ত কোনোভাবে আপনি stress-এর মধ্যে থাকেন, অনেক বেশি tension করেন, future নিয়ে চিন্তা করেন, delivery নিয়ে ভয় পান—তাহলে দীর্ঘদিনের অতিরিক্ত stress আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে।
আর stress যে শুধু নিজের কারণেই হয়, তা কিন্তু নয়। আশেপাশের মানুষও আপনাকে stress দিতে পারে। Pregnancy-এর সময় কেউ কোনো কথা বললে অনেক সময় সেটা আরও বেশি খারাপ লাগে। আপনার আশেপাশে এমন কেউ থাকতে পারে, যে pregnancy-এর এই vulnerable সময়ে আপনার জীবনে toxicity তৈরি করছে। সেটা যে কেউ হতে পারে—পরিবারের মানুষ, আত্মীয় বা আপনার খুব কাছের কেউ। তারা হয়তো বুঝতেও পারছে না যে তাদের কথা বা আচরণ আপনার ওপর কতটা প্রভাব ফেলছে।
এই ধরনের stress যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে মানসিক এবং শারীরিক—দুইভাবেই আপনার ওপর প্রভাব পড়তে পারে। হ্যাঁ, এগুলো সরাসরি যে baby-এর ওপর প্রভাব ফেলবেই, এমন কোনো কথা নেই। তবে indirectly baby-এর ওপর প্রভাব পড়তে পারে। কারণ দীর্ঘস্থায়ী stress-এর কারণে যদি আপনার appetite-এর পরিবর্তন, মাথাব্যথা, অতিরিক্ত ক্লান্তি, ঘুমের সমস্যা বা blood pressure-এর মতো সমস্যা বেশি দেখা দেয়, তাহলে pregnancy-তে কিছু complication-এর ঝুঁকি বাড়তে পারে।
কিছু গবেষণায় দীর্ঘস্থায়ী বা severe maternal stress-এর সঙ্গে preterm birth এবং low birth weight-এর increased risk-এর association পাওয়া গেছে। তবে এর অর্থ এই নয় যে stress করলেই baby ছোট হবে বা premature হবে। অনেক মা অনেক stress-এর মধ্যেও থেকেছেন এবং সম্পূর্ণ সুস্থ baby জন্ম দিয়েছেন। তাই শুধু stress-এর জন্য নিজেকে blame করার কোনো কারণ নেই।
কিন্তু তারপরও stress আমাদের শরীরের জন্য স্বাভাবিক অবস্থাতেও ভালো নয়, আর pregnancy হলো শরীর ও মনের জন্য একটি vulnerable সময়। তাই কোনো হবু মা যদি আপনার আশেপাশে থাকেন, তাহলে চেষ্টা করুন তাকে অপ্রয়োজনীয় stress না দিতে। উল্টাপাল্টা কথা বলবেন না, এমন কোনো কথা বলবেন না যাতে তার মন খারাপ হয়, এবং অপ্রয়োজনীয় জ্ঞান দেওয়ারও দরকার নেই। কারণ আপনি হয়তো একটা কথা বলে ভুলে যাবেন, কিন্তু সেই কথাটা একজন pregnant woman-এর মনে অনেক বেশি প্রভাব ফেলতে পারে।
Pregnancy-তে মায়েরা কী করতে পারেন:
* পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন।
* nutritious এবং balanced খাবার খাবেন।
* আপনার doctor যদি অনুমতি দেন এবং কোনো complication না থাকে, তাহলে হালকা হাঁটাহাঁটি করতে পারেন।
* সম্ভব হলে একটু বাইরে ঘুরতে যেতে পারেন এবং নিজের জন্য কিছুটা সময় রাখতে পারেন।
* কাছের এবং trusted মানুষের সঙ্গে নিজের feelings ও সমস্যাগুলো share করবেন।
* যেসব মানুষ অযথা আপনার stress বাড়ায়, তাদের থেকে কিছুটা distance রাখুন।
* প্রয়োজন হলে তাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিন বা temporarily যোগাযোগ বন্ধ রাখুন।
* নিজের mental health-কে গুরুত্ব দিন।
* অতিরিক্ত stress, anxiety বা মন খারাপ যদি দীর্ঘদিন থাকে এবং আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে doctor বা healthcare professional-এর সঙ্গে কথা বলুন।
সবশেষে একটা কথা হবু মা কে সবসময় happy থাকতে হবে, এমন নয়। তারও খারাপ দিন থাকবে, কান্না আসবে, রাগ হবে, ভয় হবে। তাই তাকে judge না করে, তার পাশে থাকুন।