1line News Agency

  • Home
  • 1line News Agency

1line News Agency News & Advertising Agency news & advertising agency

24/05/2026
21/05/2026

সরকা‌রি ক‌লেজ রো‌ডে সমাজ‌সেবা অ‌ফিসের পা‌শে পাচতলা ভব‌নের ছা‌দে একরুম, বারান্দা, বাথরুম, রান্নার ব‌্যবস্থাসহ জুলাই মাস থে‌কে ভাড়া দেওয়া হবে।২৪ ঘন্টা ফিল্টার পা‌নি, সি‌কিউরি‌টি ও ছাদ ব‌্যবহা‌রের সুবিধা আছে। ০১৯১৬৩৩৬৯০৬

শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব...
21/05/2026

শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাতক্ষীরার সকল সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, যুবক-যুবতী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
ইয়ুথ এডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহসভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সাবেক সহসভাপতি মিলন বিশ্বাস, একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ, ছাত্রনেতা আল ইমরান ইমু, বখতিয়ার হোসেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান, ইয়ুথ হাবের উপদেষ্টা সাকিব হোসেন, আমরা বন্ধুর সদস্য সাকিবুল হাসান, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উম্মে ফোয়ারা, প্রান্তিক যুব সংঘের সম্রাট হোসেন এবং সিডোর প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার ওপর ঘটে যাওয়া নির্মমতা পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এমন পাশবিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শিশু নির্যাতন, নারী সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

বিস্তারিত কমেন্টে দেখুন
21/05/2026

বিস্তারিত কমেন্টে দেখুন

বিজ্ঞাপন
21/05/2026

বিজ্ঞাপন

18/05/2026

সুন্দরবনের নদী ও খালে জীবিকার সন্ধানে যাওয়া জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বনদস্যুদের তৎপরতা, মুক্তিপণ আদায় ও নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের হলেও এবার বন বিভাগের স্মার্ট টিমের সদস্যদের গুলিতে এক কাঁকড়া জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত আমিনুর রহমান (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা ও মৃত আকসেদ গাজীর ছেলে। সোমবার (১৮ মে) সকালে পূর্ব সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সঙ্গে থাকা জেলেরা।

সহযোগী জেলেদের দাবি, তারা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিম তাদের ডাক দেয়। জেলেরা কাছে না গেলে বন বিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু সদস্য দীর্ঘদিন ধরে জেলে ও বাওয়ালিদের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতনের সঙ্গে জড়িত। অথচ এসব অভিযোগের দৃশ্যমান কোনো প্রতিকার হয়নি। ফলে উপকূলীয় মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে।

ঘটনার বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। বন বিভাগের এক কর্মকর্তা বলেন, সুন্দরবনে বর্তমানে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে এবং ঘটনাটির প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বিষয়টি খুলনার ডিএফও, সাতক্ষীরার এসিএফ, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, “সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।”

আমিনুর রহমানের মৃত্যুতে পুরো উপকূলীয় অঞ্চলে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং সুন্দরবনে জীবিকার সন্ধানে যাওয়া সাধারণ জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীর জাতীয় ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন
18/05/2026

সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ শিক্ষার্থীর জাতীয় ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন

18/05/2026

শ্রদ্ধা জানাতে এসেছি

17/05/2026

সাংবাদিক মাহফিজুল ইসলাম আক্কাসের শ্বশুর মো. লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সম্মিলিত সাংবাদ....

https://sahityapata.com/2026/05/17/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0...
17/05/2026

https://sahityapata.com/2026/05/17/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1/

স্টাফ রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় শুভসূচনা করেছে সাতক্ষ.....

Address

Satkhira

9400

Alerts

Be the first to know and let us send you an email when 1line News Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share