08/10/2026
প্রতিটি মানুষের জীবনেই একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। এমন কিছু, যা তাকে প্রতিদিন সকালে নতুন উদ্দীপনায় বিছানা ছেড়ে ওঠার প্রেরণা জোগায়। জাপানিদের দীর্ঘায়ু ও অর্থপূর্ণ সুখী জীবনের গোপন রহস্য লুকিয়ে আছে এই দর্শনেই, যাকে বলা হয় ‘ইকিগাই’ (Ikigai)।
প্যাশন, পেশা, দক্ষতা আর সামাজিক চাহিদার মেলবন্ধনে কীভাবে নিজের বেঁচে থাকার আসল উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়? দীর্ঘ, কর্মক্ষম ও প্রশান্ত জীবনের সেই চমৎকার জাপানি দর্শন নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এবারের সাপ্তাহিক পাঠচক্র।
আলোচক: মাহফুজা ইসলাম (মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, জাবি বন্ধুসভা)
তারিখ: ১২ অক্টোবর ২০২৬ (সোমবার)
সময়: বিকাল ৫:০০ ঘটিকা
স্থান: ১০ নং রুম, টিএসসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
(পাঠচক্রটি সবার জন্য উন্মুক্ত)
জীবনের লক্ষ্য ও মানসিক প্রশান্তির খোঁজে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডায় যোগ দিতে চলে আসুন সময়মতো। দেখা হচ্ছে পাঠের আসরে!
#জাবি_বন্ধুসভা #সাপ্তাহিক_পাঠচক্র #ইকিগাই #গ্রন্থআশ্রম