04/06/2026
মাননীয় মুখ্যমন্ত্রী Suvendu Adhikari মহাশয় 🙏
আপনি কথা দিয়েছিলেন.... যারা ধ/র্ষ/ন ও খু/ন করবে, তাদেরকে "সকালে জমা নেওয়া হবে ও বিকেলে খরচ করে দেওয়া হবে" আজ আপনাকে সেই কথার মর্যাদা রক্ষা করতে হবে। আর তার শুভারম্ভ হোক কোচবিহারের দিনহাটা সংলগ্ন পোয়াতুরকুটি গ্রাম থেকেই।
এতদিন যাবত অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক মা নিজের চোখের সামনে নিজেরই কন্যাকে ধ/র্ষিত হতে দেখেছে। কিন্তু তারা সুবিচার আজও পায়নি। বিচারের আশায় কাঁদতে কাঁদতে অনেক মায়ের চোখের জল শুকিয়ে গেছে। সমাজের বুকে কান পাতলে আজও শোনা যায় অগনিত মা ও বোনের করুন আত্মনাদ। অনেকে আবার চোখ লজ্জা মুখ লজ্জার আড়ালে লুকিয়ে রেখেছে নির্মম ভাবে ধ/র্ষি/ত হওয়ার যন্ত্রণাময় কালো ইতিহাস।
সুবিচার হেতু যারা আদালতের দুয়ারে মাথা ঠুকে ঠুকে, উকিল বাবুর ফিস দিতে দিতে সর্বশান্ত হয়েছে.... তবুও লড়াই জারি রেখেছে, ন্যায়ের আশায়। তাদেরকে দেখলে মনে হয় তারাও যেন ধ/র্ষি/ত হচ্ছে প্রতিটি তারিখে, প্রতিটি ক্ষনে ক্ষনে।
মহাশয়, আপনার কাছে মিনতি করি 🙏
দিনহাটা পোয়াতুরকুটি ধ/র্ষণ কান্ডের কান্ডারী সফিকুল শেখকে অতিদ্রুত জনসম্মুখে সর্বোচ্চ সাজা প্রদানের সুবন্দোবস্ত করুন ও রাজ্যজুড়ে একটা দৃষ্টান্ত স্থাপন করুন 🙏 🙏
যাতে এরূপ অপকর্ম করার পূর্বে সেই সমস্ত নরখাদক রক্তপিপাসুদের অন্তরাত্মা হুহু করে কেঁপে উঠে।