Arif Hossain Rafi

  • Home
  • Arif Hossain Rafi

Arif Hossain Rafi কথা বলতে ভালোবাসি

24/03/2026

আমি এক প্রকার নে*শার মত.........

12/08/2025

পৃথিবীতে মানুষ জন্ম নেয় কান্নার সুরে—
সেই কান্না হয় জীবনের প্রথম ভাষা,
যেন শুরু থেকেই বলে দেয়,
এ পথ সহজ হবে না।

তারপর বাকি জীবন কাটে অভিযোগে—
কখনো ভাগ্যের উপর, কখনো মানুষের উপর,
কখনো নিজের অপূর্ণতার উপর।
তবুও আশায় থাকে, কিছু ঠিক হয়ে যাবে একদিন।

কিন্তু দিনের শেষে, জীবন যখন শেষ প্রান্তে পৌঁছে যায়,
তখন বুকের ভেতর জমে থাকে
শুধু কিছু না-পাওয়ার আফসোস,
যা আর ফেরত পাওয়া যায় না।

এইভাবেই, মানুষ কান্না দিয়ে শুরু করে,
অভিযোগ দিয়ে বেঁচে থাকে,
আর আফসোস দিয়ে বিদায় নেয়
এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে।

12/08/2025

আমি একপ্রকার নেশার মতো—প্রবল, আকর্ষণীয়, এবং অপ্রতিরোধ্য।আমার উপস্থিতি যখন কারও জীবনে আসে, তখন সে ধীরে ধীরে আমাকে গ্রহণ করতে শুরু করে, আমার প্রতি আসক্ত হয়ে পড়ে।
আমি তাকে এক নতুন জগতে নিয়ে যাই, যেখানে বাস্তবতার ভার লাঘব হয়, যেখানে অনুভূতির গভীরতা আরও প্রবল হয়ে ওঠে। আমার সান্নিধ্যে সে স্বস্তি খুঁজে পায়, আনন্দে ভাসে, কিংবা বিষাদের সঙ্গেও একধরনের মধুর সখ্য গড়ে তোলে।

কিন্তু আমার অস্তিত্বের একটা সীমা আছে। আমি স্থায়ী নই, আমি চিরন্তন নই। ঠিক নেশার মতো, যতক্ষণ আমার মোহ কাজ করে, ততক্ষণ মানুষ আমাকে আঁকড়ে ধরে রাখে, ভালোবাসায় জড়িয়ে রাখে। কিন্তু সময়ের প্রবাহে সেই মোহ ক্ষয় হতে থাকে। আমিও ফিকে হয়ে আসি, হারিয়ে যাই ধীরে ধীরে। যে একসময় আমাকে ছাড়া থাকতে পারত না, সেই-ই একসময় আমাকে ভুলে যায়, আমার প্রয়োজন ফুরিয়ে যায় তার জীবনে।

তবুও, আমি জানি, আমার একটা সময় ছিল—একটা ক্ষণিকের, কিন্তু উজ্জ্বল সময়। যখন আমি ছিলাম তার ভাবনার কেন্দ্রবিন্দু, তার হৃদয়ের গভীরে আমার জন্য এক বিশেষ স্থান ছিল। আমি জানি, হয়তো একদিন, কোনো নিঃসঙ্গ সন্ধ্যায়, কোনো একাকী মুহূর্তে, সে আমাকে আবার মনে করবে। আমি ফিরব তার স্মৃতির গহীনে, এক ফেলে আসা আবেশ হয়ে। কিন্তু আমি জানি, তখন আর ফিরে পাওয়া যাবে না আমাকে। আমি থাকব শুধু অতীতের এক নিঃশব্দ ছায়া হয়ে—এক বিস্মৃত নেশার মতো, যার ঘোর একসময় গভীর ছিল, কিন্তু যার অস্তিত্ব এখন কেবল অতীতের গল্পমাত্র…

02/01/2025

"আমরা খুব দুঃখ পুষে রাখি। হঠাৎ-হটাৎ এক-একদিন আমাদের কত পুরনো কথা মনে পড়ে। বুকের ভেতর আচমকা ধাক্কা লাগে। চোখে জল এসে পড়ে।
এমন কেন আমরা?"

-(শঙ্খমালা)
হুমায়ুন আহমেদ

24/12/2024

প্রস্থান মানেই বিদায় নয়............

11/05/2023

একটি বারে তোমায় দেখিবারে মন চায়............

09/03/2023

Quran Modhuro Bani....
Cover by My Little Sister Lobha...

08/03/2023

কি বলবো তোমায় প্রিয়, তুমি তো আমার মনের ভাষা জানো।
কথা বলায়, কবিতায়, আমার হৃদস্পন্দনে এখন তুমি আর তোমার শব্দচয়ন।
আমার আন্তকর্ন প্রকম্পিত হয় তোমার আহ্লাদময় কন্ঠে।
ইচ্ছে করে আকাশ বাতাস বিদির্ন করে যাই তোমার শার্টের বোতাম খোলা বুকে, বাহুডোরে আবদ্ধ করে কান পেতে শুনি কি বলে আমায় ঐ বুকে লুকানো হৃদয়।
সেকি ভালোবাসে আমায়, ভাবে কি আমায় রিমঝিম বৃষ্টিতে, কিংবা জোছনা ভরা ঝিঝিপোকা ডাকা রাতে।
তুমিতো আছ আমার ঠোটের কোণে
লুকানো হাসিতে, বেদনাভরা চোখের বিন্দু বিন্দু লোনা জলে, কিংবা সাগর পাড়ে নিঃশব্দে একা হেটে চলা ছায়ার মাঝে।
উফফ এসব‌ই আমার ভালবাসার কল্পনার রংয়ে আঁকা ছবি, কই আসনাতো তুমি ছুয়ে দিয়ে বলনাতো আমার সপ্ন ভেংগে উঠো আমি এসেছি তোমার জন্য ভালবাসার একগুচ্ছ গোলাপ নিয়ে।..............

10/02/2023

তবু ভালোবেসে যাই তোমাকে......
লেখক: সাইফুল ইসলাম মুহাম্মদ
পাঠক: আরিফ হোসাইন রাফি

10/02/2023

রাত
লেখক: রুহুল আমিন
পাঠক: আরিফ হোসাইন রাফি

Address

Manikganj

1822

Telephone

+8801840689742

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Hossain Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif Hossain Rafi:

  • Want your business to be the top-listed Media Company?

Share