Naogaon Patrika

  • Home
  • Naogaon Patrika

Naogaon Patrika Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Naogaon Patrika, Media/News Company, Headquarters: Noagaon, Rajshahi, Bangladesh, .

নওগাঁর প্রতিটি খবর, প্রতিটি মুহূর্ত সরাসরি আপনার হাতে। প্রিয় নওগাঁ জেলার নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আর নওগাঁ জেলার যে কোনো খবর পাঠাতে যোগাযোগ করুন WhatsApp +8801782-689213 ধন্যবাদ।

নওগাঁ জেলার যুগ্ম  জেলা ও দায়রা জজ আদালতের রায়ের জন্য অপেক্ষা মান গুরুত্বপূর্ণ নথি চুরি ও  চাঁদা দাবি : পুলিশ সুপারের ...
23/05/2026

নওগাঁ জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের রায়ের জন্য অপেক্ষা মান গুরুত্বপূর্ণ নথি চুরি ও চাঁদা দাবি : পুলিশ সুপারের তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের ঝটিকা অভিযান, চুরির ঘটনায় সম্পৃক্ত আদালতের উমেদার, মুহুরী, আদালতের দুজন কর্মচারী সহ গ্রেফতার ৪, চুরি হয়ে যাওয়া মামলার গুরুত্বপূর্ণ নথি উদ্ধার।

২১-০৫-২৬ তারিখ সন্ধ্যায় সম্মানিত জেলা ও দায়রা জজ নওগাঁ, মহোদয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কে সংবাদ দেন যে যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত ২ নওগাঁ হতে রায়ের জন্য অপেক্ষা মান একটা গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে গেছে। পুলিশ সুপার জানতে পারেন যে দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২ মামলাটার রায় ঘোষণা হবার কথা। কিন্তু তার আগেই মামলা নথি চুরি হয়ে গেছে। সেই সাথে পুলিশ সুপার আরও জানতে পারেন যে একটি অজ্ঞাত নাম্বার থেকে আদালতের কর্মচারীর নিকট ফোন করে ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে নথি ফেরত দেওয়ার বিনিময়ে।

পুলিশ সুপার বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে দ্রুত চোর সনাক্তসহ গ্রেফতার করে মামলার নথি উদ্ধারের জন্য বিশেষ নির্দেশনা দেন। পুলিশ সুপার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা চৌকস টীম ঘটনার চুল চেরা বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যে মূল চোর কে সনাক্ত করে রাজশাহীর বাগমারায় অভিযান পরিচালনা করে পরে নওগাঁ সদরের শৈলগাছি ইউনিয়নের সিংবাচা বাজার থেকে আসামি ১। এস এম আকাশ (২৬) পিতা আনোয়ার হোসেন গ্রাম সিংবাচা থানা জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার করার পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর আসামি তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে নথিটা উপস্থিত জনগনের সামনে বের করে দেয়। আসামি আকাশের দেয়া তথ্য মতে নওগাঁ সদর থানা ও আদমদিঘি এলাকায় অভিযান করে ঘটনার সাথে জড়িত যুগ্ন জেলা ও দায়রা আদালতে-২ এর পিয়ন ২। আসামি পলাশ পিতা করিম সরদার গ্রাম খয়রাবাদ থানা জেলা নওগাঁ। পলাশের ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন ৩।আরিফ ও কোর্টের মোহরী আসামি ৪। সবুজ পিতা (৪০) পিতা আমজাদ গ্রাম তেবাড়িয়া থানা রানী নগর জেলা নওগাঁ বর্তমান সাং বকুল তলা থানা জেলা নওগা দের গ্রেফতার করা হয়।
আসামি এস এম আকাশ ঘটনার সাথে জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে স্বীকার করে তিন জনের নাম সহ কয়েকজন অজ্ঞাত নামা আসামির কথা উল্লেখা করেন। ঘটনার সাথে আর কারা জড়িত আছে। আর এর পিছনে কি উদ্দেশ্যে তা উদঘাটন করার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

**রাণীনগরের গল্প**ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে বাংলাদেশের যে সমস্ত  পুলিশ  থানা প্রতিষ্ঠিত হয় তার মধ্যে নওগাঁ জেলার রাণীন...
17/05/2026

**রাণীনগরের গল্প**

ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে বাংলাদেশের যে সমস্ত পুলিশ থানা প্রতিষ্ঠিত হয় তার মধ্যে নওগাঁ জেলার রাণীনগর অন্যতম। নওগাঁ জেলার একটি প্রাচীন থানা/প্রশাসনিক ইউনিট হলো রানীনগর থানা, যা ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।

রানীনগর থানার নামকরণ নিয়ে মূলত দুটি জনপ্রিয় জনশ্রুতি রয়েছে : প্রথমত সবচেয়ে প্রচলিত মত অনুযায়ী, নাটোরের বিখ্যাত জমিদার রানী ভবানী (যিনি অর্ধবঙ্গেশ্বরী নামে পরিচিত ছিলেন) তাঁর বাবার বাড়ি ছাতিয়ানগ্রাম যাওয়ার পথে বর্তমান রানীনগর বাজার এলাকায় যাত্রাবিরতি ও বিশ্রাম নিয়েছিলেন। রানীর এই অবস্থানের স্মৃতিকে ধরে রাখতে পরবর্তীকালে এই জায়গার নাম রাখা হয় রানীনগর।

অন্য একটি ঐতিহাসিক মতানুসারে, ১১শ-১২শ শতাব্দীতে এই অঞ্চলে পাল বংশের প্রভাবশালী জমিদার খট্টেশ্বর রাজা শাসন করতেন। তাঁর অত্যন্ত প্রভাবশালিনী রানীর সম্মানে এই মৌজার নাম রাখা হয়েছিল রানীনগর, আর রাজার নামানুসারে এই পরগনার নাম হয় খট্টেশ্বর পরগনা। বর্তমান রানীনগর উপজেলার ১নং ইউনিয়নের নাম এখনও খট্টেশ্বর রানীনগর। ইংরেজ সেটেলমেন্ট রেকর্ডেও এই অঞ্চলের পরগনার নাম 'খট্টেশ্বর' এবং মৌজার নাম 'রানীনগর' হিসেবে উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্র বাংলাদেশ (জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া, স্থানীয় ইতিহাস বিষয়ক গ্রন্থ সমূহ, ব্রিটিশ সেটেলমেন্ট রেকর্ড)

পাল বংশীয় প্রভাবশালী রাজা খট্টেশ্বর-এর নামানুসারে এই এলাকার নাম হয়েছে খট্টেশ্বর পরগনা। পাল রাজার নাম অনুসারে এই এলাকায় খট্টেশ্বর রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খট্টেশ্বর রানীনগর পশ্চিম পাড়া জামে মসজিদ নামকরণ করা হয়েছে।
খট্টেশ্বর পরগনার ঐতিহাসিক প্রেক্ষাপট থাকলেও আধুনিক রানীনগর শহর বা জনপদের মূল ভিত্তিটি তৈরি হয়েছে ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত এই থানাকে কেন্দ্র করেই। থানার প্রশাসনিক শক্তি এবং রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা স্থাপনের পর রেল যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে খট্টেশ্বর রানীনগর বাজারটি এই অঞ্চলের অন্যতম বড় বাণিজ্যিক কেন্দ্রে রূপ নেয়।

১৯২৫ সালে ব্রিটিশ শাসন আমলে রানীনগর রেল স্টেশনটি প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি এই রেল স্টেশনের শতবর্ষ উদযাপিত হয়। ১৯৮৩ সালে এই থানাকে কেন্দ্র করে রানীনগর এলাকাটি নিয়ে রানীনগর উপজেলা গঠিত হয়। রানীনগর থানা এলাকার আয়তন ২৫৮.৩৩ বর্গ কিলোমিটার যেখানে প্রায় সাড়ে তিন লক্ষ লোকের বসবাস।

বর্তমানে রানীনগর থানা এলাকার আইন-শৃঙ্খলা যথেষ্ট ভালো। একসময় আত্রাই রাণীনগর এলাকায় চরমপন্থীদের যথেষ্ট তৎপরতা ছিল। কিন্তু গত এক দশকে পুলিশের এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ক্রমবর্ধমান অভিযানের মুখে এলাকার আইন-শৃঙ্খলা এখন যথেষ্ট ভালো। রানীনগর এলাকার প্রধান অপরাধের মধ্যে রয়েছে সড়কে ছিনতাই, চুরি, প্রতারণা, মাদক নারী ও শিশু বিষয়ক অপরাধ এবং সম্পত্তি সংক্রান্ত অপরাধ। বর্তমান পুলিশ সুপারের নেতৃত্বে রানীনগর থানা পুলিশ পুরাতন এই জনপদের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপর রয়েছে।

পোস্ট সংগ্রহীত।

নওগাঁ জেলার নিয়ামতপুর থানার (সাবেক অফিসার ইনচার্জ) পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা, পেশাদারিত্...
16/05/2026

নওগাঁ জেলার নিয়ামতপুর থানার (সাবেক অফিসার ইনচার্জ) পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ “আইজি ব্যাচ” অর্জন করেছেন। এ উপলক্ষে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মোঃ শফিকুল ইসলাম তাঁর সততা, দক্ষতা ও সাহসিকতার মাধ্যমে জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার ডিলার ১। মোঃ...
07/05/2026

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার ডিলার ১। মোঃ হাবিবুল্লাহ (৩৯) পিতা : মৃত ইয়াকুব আলী, সাং- পার নওগাঁ ট্রাক টার্মিনাল দক্ষিণপাড়া, নওগাঁ সদর থানা, নওগাঁ।

২। মো: আল আমিন (২২), পিতা - রসূল প্রামানিক সাং- পশ্চিম সিংড়া, পূর্ব ঢাকা রোড, থানা: আদমদিঘী, জেলা- বগুড়া দ্বয় কে অনলাইন জুয়া পরিচালনা কাজে ব্যবহৃত তিন টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অদ্য ০৪ মে ২০২৬ খ্রিস্টাব্দে “সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস...
04/05/2026

অদ্য ০৪ মে ২০২৬ খ্রিস্টাব্দে “সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ (ফেব্রুয়ারি-২০২৬) এর লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কার্যক্রমে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। পরীক্ষার শুরুতে প্রার্থীদের উপস্থিতি সুশৃঙ্খলভাবে নিশ্চিত করা হয় এবং নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম নির্ধারিত নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়।

প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে, কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই এবং সকল প্রার্থীকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দসহ নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

অদ্য ০৩ মে ২০২৬ খ্রি. নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ ...
04/05/2026

অদ্য ০৩ মে ২০২৬ খ্রি. নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ সাজ্জাত হোসেনকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।

র‍্যাংক ব্যাজ পরিধান করানোর পর পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, “পদোন্নতি যেমন সম্মানের, তেমনি এর সাথে দায়িত্ব ও জবাবদিহিতাও বৃদ্ধি পায়। পেশাগত সততা, শৃঙ্খলা ও জনগণের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে নিষ্ঠার সাথে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর বদলগাছিতে  মাদক বিরোধী অভিযানে 200 পিচ ট্যাপেন্টাডল, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল  সহ ০১ ...
03/05/2026

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর বদলগাছিতে মাদক বিরোধী অভিযানে 200 পিচ ট্যাপেন্টাডল, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল সহ ০১ জন গ্রেফতার।

৩০-০৪-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী একটা টীম বদল গাছি থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে গোবরচাপা হতে মোটরসাইকেল করে মাদক ব্যবসায়ী মাদক বহন করে নিয়ে যাচ্ছে। তাতক্ষনিক অভিযানিক টীম বদল গাছি থানাধীন কামাল পুর গ্রামে জনৈক ইউনুসের ধানি জমিরে সাথে রাস্তার উপর চেক পোস্ট শুরু করে।

রাত ১০.৩০ ঘটিকায় একটা মোটর সাইকেল চালক স্বাধীন বাবু(২২) পিতা আ: রাজ্জাক গ্রাম ভীমপুর থানা পাঁচবিবি জেলা জয়পুর হাট এর দেহ তল্লাশী করা হয়। তল্লাশি কালে আসামি স্বাধীনের হেফাজত হতে দুইশত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মটোর সাইকেল উদ্ধার করে উপস্থিত সাক্ষদের সামনে জব্দ করা হয়।। ধৃত ব্যক্তির বিরুদ্ধে বদল গাছি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলার বদলগাছি এলাকার কৃতি সন্তান জনাব তৈয়ব উদ্দীন আহমেদ, ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাংলাদেশ (অবসরপ্রাপ্ত) এর ছেলে ...
01/05/2026

নওগাঁ জেলার বদলগাছি এলাকার কৃতি সন্তান জনাব তৈয়ব উদ্দীন আহমেদ, ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাংলাদেশ (অবসরপ্রাপ্ত) এর ছেলে জনাব ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম, ডিআইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ—মহোদয়দ্বয় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছি থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান এবং জনগণের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তারা বদলগাছি উপজেলার বেগুনজোয়ার এলাকায় উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় স্থানীয় জনসাধারণ তাদের এলাকার বিখ্যাত সন্তান সাবেক আইজিপি বাংলাদেশ পুলিশ জনাব তৈয়ব উদ্দীন আহমেদ স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তার অবদানের কথা স্মরণ করে অনেকেই বক্তব্য দেন। অধিক বয়সের কারণে তিনি আসতে পারেন নাই। উক্ত সভায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সাইবার অপরাধ মোকাবিলা এবং কমিউনিটি পুলিশিং জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

মতবিনিময় সভায় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় আগত স্থানীয় জনগণ বদলগাছি এলাকার সন্তান জনাব ইমতিয়াজ আহমেদ, এর নিকট বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। এ সময় ডিআইজি মহোদয়দ্বয় জনগণের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস প্রদান করেন। তারা বলেন, জনগণের আস্থা অর্জন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা বদ্ধপরিকর। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।

১৪ বছর বয়সে পার্কে গিয়ে অনৈতিক কর্মকান্ড করেন কোন সমস্যা নেই কিন্তু বিয়ে করলেই সমস্য। নওগাঁ পত্রিকানিজস্ব প্রতিনিধি: নওগ...
29/04/2026

১৪ বছর বয়সে পার্কে গিয়ে অনৈতিক কর্মকান্ড করেন কোন সমস্যা নেই কিন্তু বিয়ে করলেই সমস্য। নওগাঁ পত্রিকা

নিজস্ব প্রতিনিধি: নওগাঁর পোরশায় হাবিবা আক্তার (১৪) নামের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয় ইস্রাফিল সরকার (২২) এর। এরপর পালিয়ে বিয়ে করে অপহরন মামলায় অভিযুক্ত হয়ে নওগাঁ সিআইডির অভিযানে অপহরণ মামলার আসামি ইস্রাফিল সরকার গ্রেপ্তার হয়।

মামলা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পোরশা উপজেলার দেউলিয়া এলাকার বাসিন্দা মোছা. হাবিবা আক্তার (১৪) গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিকেল আনুমানিক আড়াই টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়। অভিযোগ রয়েছে, একই এলাকার মো. ইস্রাফিল সরকার (২২) প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর ভিকটিমের পিতা পোরশা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং ভিকটিমকেও তার সঙ্গে গোপন স্থানে রাখে। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি, নওগাঁ জেলার এসআই মোঃ তোজাম্মেল হক । তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন এর মোবাইল নম্বরের কল ডিটেইলস (সিডিআর) সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডির উক্ত কর্মকর্তা জানতে পারে, আসামি ও ভিকটিম মাদারীপুর জেলার একটি এলাকায় অবস্থান করছে। গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, তারা মাদারীপুর জেলার মঠের বাজার এলাকায় একটি বাড়িতে গোপনে বসবাস করছে।

পরে গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে সিআইডির একটি দল সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং আসামি ইস্রাফিল সরকারকে গ্রেপ্তার করে।

নওগাঁ জেলার ঢাকা বাস স্ট্যান্ড থেকে নাবালক ১১/১২ বছরের দুইটি শিশু উদ্ধারপূর্বক তাদের আত্মীয়ের নিকট হস্তান্তর। নওগাঁ পত্...
18/04/2026

নওগাঁ জেলার ঢাকা বাস স্ট্যান্ড থেকে নাবালক ১১/১২ বছরের দুইটি শিশু উদ্ধারপূর্বক তাদের আত্মীয়ের নিকট হস্তান্তর। নওগাঁ পত্রিকা

আজ ইং-১৭/০৪/২০২৬ তারিখ দুপুর অনুমান-১৪.০০ ঘটিকায় সরকারি মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ সদর থানা জানতে পারেন যে যে, দুই জন নাবালক শিশু ঢাকা বাস টার্মিনাল এলকায় এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুদেরকে জিম্মায় নেয়, শিশুরা জানায় , শিশুদ্বয় অপন দুই ভাই। তাদের বাবা-মা ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে এবং তারা নিয়ামতপুর থানাধীন ছাত্রাবাজার এলকায় নানা বাড়ীতে থেকে মাদ্রাসায় পড়াশুনা করে। তারা পুলিশকে জানায় (মিথ্যা গল্প ) যে আজকে সকাল ১০.০০ ঘটিকায় তাদেরকে তাদের নানি মারধর করে এবং তাদের হাতে তাদের মায়ের পাঠানো ১৮,০০০/-(আঠারো হাজার) টাকা দিয়ে বাড়ী হইতে বের করে দিলে তারা প্রথমে লোকাল বাসে নওগাঁ এসে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাস টার্মিনালে ঘোরাফেরা করছিল।

বিষয়টি পুলিশ সুপার জানার সাথে সাথেই, শিশুদেরকে থানায় নিয়ে আসার নির্দেশনা প্রদান করেন একই সাথে সদর থানাকে নিয়ামতপুর থানার সাথে যোগাযোগ করার নির্দেশনা দেন। সদর থানার পুলিশ নিয়ামতপুর থানার মাধ্যমে তাদের পরিবারকে খোঁজাখুঁজি করে নওগাঁ সদর মডেল থানায় আসতে বললে উভয়ের অভিভাবক থানায় উপস্থিত হয়ে জানায় যে, উল্লেখিত শিশুদ্বয় আপন ভাই না। ১) মোঃ নুর নবী ইসলাম (১১), পিতা-মোঃ আনিছুর রহমান, মাতা-ফেন্সি, ২) মোঃ আমিনুল ইসলাম(১২), পিতা-মোঃ মুনছুর রহমান, মাতা-মোছাঃ আমেনা বেগম, উভয় সাং-ঘাটনগর মোল্লা পাড়া, থানা-পোরসা, জেলা-নওগাঁ।

প্রকৃত ঘটনা হচ্ছে উভয় শিশুর মাদ্রসায় আবদ্ধ পরিবেশে পড়া লেখা করতে ভালে না লাগায় শিশু মোঃ আমিনুল ইসলাম(১২), বাবার গরু বিক্রয় করা ২২,০০০/-(বাইশ হাজার) টাকা গোপনে নিয়ে উভয় শিশু পরার্মশ করে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য নেয়ামতপুর থেকে রওনা করে। উভয় শিশু প্রথমে তারা পুলিশের কাছে একটি গল্প বানানোর চেষ্টা করেছিল। সকালে তারা লোকাল বাসে নেয়ামতপুর থেকে নওগাঁ জেলায় আসে। উপযুক্ত সাক্ষীদের উপস্থিতে রাত ২০.৩০ ঘটিকায় শিশুদ্বয়কে তাদের পিতার/অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। শিশুদের অভিভাবক গন, অফিসার ইনচার্জ সদর থানা কে জানান সকাল থেকেই তারা শিশুদেরকে খুঁজছেন, দ্রুততম সময় শিশুদের কে খুঁজে পাওয়ায় তারা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নাবালক শিশুদের দেখাশোনার দায়িত্ব প্রথমত তার পরিবারের, একই সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এভাবে বাড়ি থেকে পালিয়ে বের হয়ে গেলে শিশুরা যেকোনো সময় অপরাধের শিকার হতে পারে অথবা কোন গুরুতর অপরাধের ভিকটিম হতে পারে। তিনি এ বিষয়ে শিশুদের অভিভাবকদের আবদ্ধ পরিবেশে পড়াশোনার বিষয়ে আরো যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

Address

Headquarters: Noagaon, Rajshahi, Bangladesh

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon Patrika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share