Abu bakar

Abu bakar abubakar

18/08/2026
18/08/2026

যারা অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন-

যারা অনার্সের প্রথম দিকে পড়াশোনা করছেন, এখনো চাকুরির প্রস্তুতি শুরু করেননি, কিন্তু দ্রুতই শুরু করতে চান অথবা পরে শুরু করবেন ভাবছেন, তাদের জন্য কিছু পরামর্শ :

অনেকেই এখনো ফাইনাল ডিসিশন নিতে পারেননি যে, চাকুরি করবেন নাকি বিজনেস করবেন। অনেকেই আবার ডিসিশন ফাইনাল করেছেন- বিসিএস বা যেকোনো সরকারি বা বেসরকারি চাকরি করবেন অথবা বিসিএসই একমাত্র টার্গেট।

সবার জন্যই এটা কাজে লাগবে। কিছু ব্যসিক বই এখন থেকেই পড়া উচিত। যেমন-

1. The Anatomy of World Politics - Muhammad Miraj Mia
আন্তর্জাতিক রাজনীতি বোঝার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। অনার্স লেভেলের সকল স্টুডেন্টের এই বইটা পড়া উচিত রাজনীতি বোঝার জন্য।

2. Basic View - মো: নাঈম হোসেন
এটা পড়লে অনেক কিছু জানতে পারবে। অনার্স অ্যাকাডেমিক লাইফেই কাজে লাগবে। আর যদি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আরো বেশি কাজে আসবে। এটা পড়লে সাধারণ জ্ঞানের পুরোটা কাভার হয়ে যাবে।
3. শীকর গ্রন্থ সমালোচনা - মোহসীনা নাজিলা
এটা পড়লে গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের সারসংক্ষেপ সহজেই জানতে পারবে। বিসিএস প্রিলি+লিখিততের জন্য এটা পড়া হয়। বাংলার স্টুডেন্ট হলে পড়তেই হবে।

4. A Short Handnote to English Literature - S M Shamim Hossain
5. 5. World Map+ Bangladesh's Map- Alal's
6. 6. অগ্রদূত বাংলা - মফিজুল ইসলাম মিলন
7. 7. English for Competitive Exams / Master
8. 8. বাংলাদেশের সংবিধান - এটা লাগবেই
এর পাশাপাশি -
* বিশ্ব রাজনীতির একশ বছর
* * আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি
* আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
* * বাংলাদেশের পররাষ্ট্রনীতি
* পাওয়ার অব জিওগ্রাফি
* * দি প্রিন্স

কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ:
১.শেষের কবিতা, গোরা, গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর
২. দুর্গেশনন্দিনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩. আরেক ফাল্গুন, হাজার বছর ধরে - জহির রায়হান
৪. পথের পাঁচালী - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৫. পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা - মানিক বন্দ্যোপাধ্যায়
৬. কবর- মুনীর চৌধুরী
৭. হাঙর বদী গ্রেনেড- সেলিনা হোসেন
৮. রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা

এর পাশাপাশি :
*রেগুলার ইংরেজি শব্দার্থ পড়বে পেপার থেকে অথনবা যেখানে ইংরেজি পড়বে, সেখান আননোন/অজানা শব্দের অর্থ জানা এবং খাতায় নোটডাউন করা।
**ইংরেজি + বাংলার (সাহিত্য + গ্রামার) সবকিছু পড়ে ফেলবে।
* ম্যাথ প্র্যাকটিস করা।
অর্থাৎ; বাংলা, ইংরেজি, গণিত - বিশেষ করে এই তিনটা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রস্তুতি থার্ড ইয়ারের মধ্যে শেষ করে ফেলতে পারলেই আপনি অনেক এগিয়ে থাকবেন।

এগুলো মেইনটেইন করে চলতে পারলে বা তৃতীয় বর্ষের মধ্যে এগুলো পড়ে ফেলতে পারলে এবং চতুর্থ বর্ষে গিয়ে চাকুরির প্রস্তুতি ভালোভাবে শুরু করলে, অনার্স শেষ করেই চাকরি পাওয়া সহজ হয়ে যাবে।

কে কোন বর্ষে পড়ছেন এখন?

রেগুলার পোস্ট পেতে ফলো-
BCS Aspirants
Tuhin Hossain
University of Rajshahi

শিক্ষকদের জন্য ইংরেজিতে বক্তৃতা দেওয়ার ৮ ধাপ::::1️⃣ Greeting – শুভেচ্ছাGood morning everyone.সকলকে সুপ্রভাত।Respected P...
18/08/2026

শিক্ষকদের জন্য ইংরেজিতে বক্তৃতা
দেওয়ার ৮ ধাপ::::

1️⃣ Greeting – শুভেচ্ছা

Good morning everyone.
সকলকে সুপ্রভাত।

Respected Principal, honorable teachers, dear students, and distinguished guests, Assalamu Alaikum.
সম্মানিত প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম।

2️⃣ Gratitude – কৃতজ্ঞতা

First of all, I would like to thank the organizers for giving me this opportunity.
প্রথমেই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাতে চাই।

I am truly honored to be here today.
আজ এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি।

3️⃣ Topic Introduction – বিষয় পরিচয়

Today, I would like to share my thoughts on the importance of education.
আজ আমি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমার কিছু ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করতে চাই।

4️⃣ Main Discussion – মূল বক্তব্য

Education is the foundation of a successful life. Teachers play a vital role in shaping the future of a country.
শিক্ষা একটি সফল জীবনের ভিত্তি। একটি দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

5️⃣ Quote – উক্তি

Nelson Mandela once said, "Education is the most powerful weapon which you can use to change the world."
নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন, "শিক্ষা হলো পৃথিবী পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।"

6️⃣ Motivation – অনুপ্রেরণা

Dear students, never stop learning. Believe in yourself and work hard to achieve your dreams.
প্রিয় শিক্ষার্থীরা, কখনো শেখা বন্ধ করো না। নিজের ওপর বিশ্বাস রাখো এবং স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করো।

7️⃣ Conclusion – উপসংহার

In conclusion, education is the key to success and progress. Let us work together to build an educated and prosperous nation.
পরিশেষে বলতে চাই, শিক্ষা হলো সফলতা ও উন্নতির চাবিকাঠি। আসুন, আমরা সবাই মিলে একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গড়ে তুলি।

8️⃣ Ending – সমাপ্তি

Thank you all for your kind attention. May Allah bless you all. Have a nice day.
আপনাদের মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আপনাদের দিনটি শুভ হোক।

🌟 মনে রাখুন:
Greeting → Gratitude → Topic → Main Discussion → Quote → Motivation → Conclusion → Ending
শুভেচ্ছা → কৃতজ্ঞতা → বিষয় → মূল বক্তব্য → উক্তি → অনুপ্রেরণা → উপসংহার → সমাপ্তি
কালেক্টেড

07/05/2026

Gerund & Participle চেনার বিভ্রান্তির সমাধান
(৫ টি নিয়মের বিস্তারিত)
নিয়ম ০১
বাক্যের শুরুতে verb+ing + noun as object (subject হিসেবে) থাকলে যদি পরবর্তী verb টি singular (is/was/has/base form+s/es) হয় তাহলে প্রারম্ভিক verb+ing টি gerund হবে। এক্ষেত্রে Subject/noun phrase এর head word টি হচ্ছে verb+ing

Peeling onions makes me cry.
(পেঁয়াজের খোসা ছাড়ানো আমাকে কাঁদায়)
Planting trees helps prevent soil erosion.
(গাছপালা রোপণ করা মাটিক্ষয় রোধ প্রতিরোধ করতে সাহায্য করে)
Amassing wealth often ruins health.
(সম্পদ পুঞ্জীভূত করা প্রায়ই সুস্থতা/স্বাস্থ্য ধ্বংস করে)
এখানে Peeling, Planting, Amassing হচ্ছে gerund কারণ, makes, helps, ruins এরা singular verb
(এই ক্ষেত্রগুলোতে Peeling, Planting, Amassing এর object নেয়ায় এরা part of speech হিসেবে verb কিন্তু এদের দ্বারা গঠিত gerundial phrase টি noun phrase)

আর finite verb টি plural (are/were/have/base form) হলে প্রারম্ভিক verb+ing টি
present participle হবে। এক্ষেত্রে উক্ত verb+ing টি কাজ করা বুঝায়। এক্ষেত্রে subject/noun phrase এর head word টি হচ্ছে plural noun

Falling objects obey the law of gravity.
(পড়ন্ত বস্তু মাধ্যাকর্ষণের সূত্র মেনে চলে)
Flowering trees provide shade as well as visual delight.
Hibernating animals survive the winter in suspended animation.
Exciting possibilities were/are opening up for me in the new job.
এখানে obey, provide, survive, are/were হচ্ছে plural verb তাই falling, flowering, hibernating, exciting হচ্ছে present participle

কিন্তু এখানে পরে plural verb দেখে gerund + plural noun = plural compound কে যাতে গুলিয়ে না ফেলেন তাই সতর্কতা দরকার।
এক্ষেত্রে সামনের verb+ing হচ্ছে gerund
Washing machines are timesaving devices.
Washing machines have standard measurements to fit under kitchen units.
(বাক্য দুটোতে washing হচ্ছে gerund)
A washing machine, washing machines
machine (s) for washing
One-piece swimming costumes are more fashionable than bikinis.

নিয়ম ০২
Article এবং noun এর মাঝে gerund এবং participle চেনার উপায়
Gerund হলে A (noun) for (verb+ing) হবে।
আর Participle হলে A (noun) is (verb+ing) হবে।
Gerund: A swimming pool
A pool for swimming
Participle: A swimming girl
A girl is swimming
Gerund: A sleeping room
A room for sleeping
A sleeping pill
A pill for sleeping
Participle: A sleeping child/baby
A baby/child is sleeping
সহজ কথায়, meaningful continuous tense করা গেলে present participle আর না করা গেলে gerund
কিন্তু এক্ষেত্রে প্রশ্নে part of speech (function) চাইলে gerund এবং participle দুটোই adjective হবে।
The calling bell is out of order. এখানে calling শব্দটি gerund হওয়া সত্ত্বেও adjective.

নিয়ম ০৩:
verb+ing টি transitive verb এর object হলে বা "কি" এর উত্তর দিলে তা gerund হবে।
He started/stopped writing/weeping.
প্রশ্ন: সে কি শুরু/বন্ধ করল? উত্তর : লেখা/কান্না করা।
তাই writing/weeping হচ্ছে gerund
কিন্তু transitive verb টি intransitively কাজ করলে তার পরের verb+ing টি present participle হবে।
He said weeping. (সে কাঁদতে কাঁদতে বলল)
কি বলল নয়, কিভাবে বলল? এমন প্রশ্ন হবে
আর এর উত্তর হবে কাঁদতে কাঁদতে?
তাই weeping হচ্ছে present participle
আবার, intransitive verb এর present participle বসে।
Come dancing. (নাচতে নাচতে আসো)
He came running to meet me.
come হচ্ছে intransitive verb তাই এর পরের dancing, running হচ্ছে present participle
অনুরূপ, I am going shopping this afternoon.
এখানে shopping হচ্ছে present participle

নিয়ম ০৪:
১. complement verb+ing এর আগে very বসানো গেলে তা participle, না গেলে তা gerund (জেরান্ড)
What annoys me most is smoking. (complement)
My favourite activity is reading. (complement)
smoking, reading এদের আগে very বসবে না। এরা সাধারণত কাজের নাম তাই gerund (জেরান্ড)
Education is enlightening.
Education is very enlightening.
The story is interesting.
It is very interesting.
Examinations are frightening.
Examinations are very frightening.
enlightening, interesting, frightening এরা present participle
আবার, এক্ষেত্রে What (কী) দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে প্রাপ্ত verb+ing হচ্ছে gerund আর How (কেমন) দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে verb+ing পাওয়া গেলে তা present participle
His profession is teaching.
Q: What is his profession? Ans: teaching
Education is enlightening.
Q: How is education? (শিক্ষা কেমন?)
Ans: enlightening (জ্ঞানগর্ভ, তথ্যদায়ক)
আবার, verb+ing টি verb এর থেকে ভিন্ন অর্থে বিশেষায়িত করলে তা present participle (adjective)
A walking holiday, a walking dictionary, a rolling programme, a rolling extension

২. Gerund complement হলে সেটাকে উল্টিয়ে Subject করা যায় কিন্তু participle হচ্ছে adjective তাই একে subject করা যায় না।
What I enjoy is watching movies.
= Watching movies is what I enjoy.
What I detest most is smoking.
= Smoking is what I detest most.

নিয়ম ০৫:
preposition এর পরে কিছু বিভ্রান্তি!
He came in running.
(সে দৌড়াতে দৌড়াতে ভিতরে আসল)
He went/walked out smiling.
(সে মুচকি হাসতে হাসতে বাইরে/হেঁটে বাইরে গেল)
এখানে running, smiling শব্দ দুটি যথাক্রমে in, out এর পরে বসা সত্ত্বেও এরা gerund নয়, present participle কারণ এখানে in, out হচ্ছে adverb তাই running, smiling এরা preposition এর object হিসেবে বসেনি। এরা "কিভাবে" প্রশ্নটির উত্তর দেয়। তাই adverb এর মতো কাজ করে। preposition এর object হলে "কি/কিসে" এমন প্রশ্নের উত্তর লাগে।
There is no credit in earning money illegally.
(অবৈধভাবে টাকা উপার্জনে কৃতিত্ব নেই)
এখানে earning হচ্ছে gerund কারণ, "কিভাবে" নয়, কিসে কৃতিত্ব নেই? In what? এর উত্তর লাগবে? সেটা earning
আবার, I love the noise of falling rain (পড়ন্ত বৃষ্টি)
এখানে falling শব্দটা of কে object নয়, rain এর modifier তাই এটি present participle

নিয়ম ০৬ :
verb + object এর পরে সাধারণত present participle বসে।
I saw him walking out. ( = when he was walking)
I heard him singing a song.

কিন্তু stop + object এর পরে gerund বসে।
You can't stop people saying what they think.
( = stop people from speaking
You can't stop me talking to the media

জনস্বার্থে : Master Jahangir Alam

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801987955971

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu bakar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share