Jahidul Kabir Alif

  • Home
  • Jahidul Kabir Alif

Jahidul Kabir Alif I am ALIF car enthusiasts from Dhaka, Bangladesh. Passionate of driving and love for food. Drive to

16/04/2026

তোমাকে আঁকড়ে ধরতে চাই, তোমার পাঁজরের খাঁজে মুখ লুকিয়ে পৃথিবীর সব ক্লান্তি ভুলে থাকতে চাই…
যেন তোমার বুকের ভেতরেই আমার সবচেয়ে নিরাপদ ঠিকানা।

15/04/2026


23/03/2026

22/03/2026

এই সমাজে আজকাল একটা কথা খুব শোনা যায় প্রেম মানে যেন এক ধরনের চুক্তি…যেখানে অনুভূতির চেয়ে হিসেবটাই বড় হয়ে ওঠে। যেন সম্পর্কগুলো আর হৃদয়ের নয় বরং পারস্পরিক লাভ ক্ষতির সমীকরণে বাঁধা। বাহ্যিক চাকচিক্য, সামাজিক অবস্থান, আর সুবিধার হিসেব এসবের ভিড়ে নিঃস্বার্থ ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে যায়।
Rabindranath Tagore এই কারণেই হয়তো গভীর বেদনায় বলেছিলেন
“এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,
শুধু সুখ চলে যায়…”
এই কয়েকটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে এক বিশাল সত্য। মানুষ যখন প্রেমকে শুধু নিজের সুখের উপায় হিসেবে দেখে, তখন সে আসলে প্রেমকে নয়..নিজের চাওয়াকেই ভালোবাসে। আর সেই চাওয়া কখনো পূর্ণ হয় না কারণ সত্যিকারের প্রেম তো আত্মত্যাগের অনুভবের আর নিঃস্বার্থতার নাম।
প্রেম যদি চুক্তি হয়ে যায়, তবে সেখানে হৃদয়ের কোনো স্থান থাকে না…থাকে শুধু শর্ত আর প্রত্যাশা। আর যেখানে শর্ত থাকে…সেখানে ভালোবাসা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়।
সত্যিকারের প্রেম হলো সেই নীরব নদীর মতো…যার কোনো দাবি নেই, কোনো শর্ত নেই, তবুও সে বয়ে চলে অবিরাম, গভীর থেকে গভীরে।
আজকের সমাজে সেই নদীটাই সবচেয়ে বেশি খুঁজে পাওয়া কঠিন।

14/01/2026

বিয়ের ভিডিওতে কবুল বলার সিনে
কালু মামার এক্সপ্রেশন দেখে মনে হইলো—
ভাই, উনি তো একদম ফার্স্ট টাইম ইউজার! 😆

13/01/2026

12/01/2026

নব্বইয়ের দশকের মতো সেই আটটা-পাঁচটার অফিসজীবন…ক্লান্তির নিয়মিত হিসাব,সবকিছু হঠাৎই তুচ্ছ হয়ে যায় প্রিয় মানুষের ঠোঁটের একফোঁটা হাসির কাছে। ছয় দিনের দীর্ঘ অপেক্ষা শেষে আসে শুক্রবার, হাতে হাত রেখে এক রিকশায় চেপে বসা,গন্তব্যহীনভাবে পুরো শহর ঘুরে বেড়ানোর যে নির্ভার আনন্দ, তা সব বিলাসিতার ঊর্ধ্বে। সেখানে সময়ের কোনো তাড়া নেই, ভবিষ্যতের কোনো পরিকল্পনাও না…শুধু এখন, শুধু আমরা।

আর শীতের এক সকালের কথাদু’কোমরে ধরা এক কাপ চা, ঠান্ডায় লাল হয়ে ওঠা আঙুল, আর চোখের ভেতর জমে থাকা নীরব উষ্ণতা। সেই চা কোনো কথায় ভালোবাসা বলে না, তবু তার উষ্ণ ধোঁয়াতেই ভালোবাসার আহ্বান স্পষ্ট হয়ে ওঠে। কিছু অনুভূতি প্রকাশের নয়…তারা নীরবতাতেই সবচেয়ে গভীর, সবচেয়ে সত্য।

08/01/2026

সকাল ৮টা, শীতের দোছন বালিশ নিয়ে অফিসে।
CEO এসে বলে,
“কি মশাই, মনের মানুষ পাইছেন নাকি? বিয়েশাদি করবেন?
আমি কিছু বলার আগেই
পাশের ডেস্কের sexy অসুন্দরি
লজ্জায় মনিটরের ভিতরে ঢুকে গেল 😌
এসি ঠান্ডা
কিন্তু অফিসের আগুনটা অন্য জায়গায় 🔥😏

06/01/2026

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahidul Kabir Alif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share