Voice of Bengal TV

  • Home
  • Voice of Bengal TV

Voice of Bengal TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice of Bengal TV, Digital creator, .
(1)

প্রয়াত আশা ভোঁসলে।হঠাৎ অসুস্থ থওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর                 ...
12/04/2026

প্রয়াত আশা ভোঁসলে।হঠাৎ অসুস্থ থওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর

11/04/2026

হাবড়ায় বালুর পাশে মমতা, ‘অন্যায় গ্রেফতার’ ইস্যুতে তোপ

হাবড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দৃঢ়ভাবে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই তিনি দাবি করেন, “বালু আমার পুরনো দিনের সাথী। ওর প্রতি অবিচার হয়েছে। হিংসার বশেই ওকে গ্রেফতার করা হয়েছিল, কোনও প্রমাণ পায়নি।” তাঁর এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

বক্তব্যের শুরুতেই হাবড়ার মানুষের উদ্দেশে মমতার স্পষ্ট বার্তা,“আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। তাহলে আপনারা যা বলবেন, তাই করে দেব।” এই প্রতিশ্রুতির মাধ্যমে তিনি ভোটারদের কাছে উন্নয়নের অঙ্গীকারও তুলে ধরেন। তাঁর কথায়, জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর মন্ত্রিসভার অন্যতম দক্ষ ও কর্মক্ষম সদস্য ছিলেন এবং সরকারের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছেন।

গ্রেফতার প্রসঙ্গে সরাসরি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। “আমার সরকারে বালু যতটা ভালো কাজ করেছে, কেউ করতে পারেনি,”এই মন্তব্যে তিনি প্রার্থীর প্রশাসনিক দক্ষতার প্রশংসাও করেন। তৃণমূল নেতৃত্বের এই অবস্থান স্পষ্ট করে যে, দলীয় স্তরে জ্যোতিপ্রিয়কে ঘিরে কোনও দ্বিধা নেই, বরং তাঁকে সামনে রেখেই লড়াইয়ে নামতে চাইছে দল।

এদিনের সভায় হাবড়ার ব্যবসায়ী সম্প্রদায়ের দিকেও বিশেষ নজর দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাবড়া বাজার একটি আন্তর্জাতিক মানের বাণিজ্য কেন্দ্র, যার উপর নির্ভর করে বহু মানুষের জীবিকা। “বালু জিতলে ব্যবসায়ীদের জন্য বিশেষ কার্ড চালু করা হবে,”এই ঘোষণা করে তিনি জানান, এতে ব্যবসায়ীরা নানা সরকারি সুবিধা পাবেন এবং তাদের কাজের ক্ষেত্র আরও সহজ হবে।

রাজনৈতিক মহলের মতে, জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বিরোধীদের অভিযোগ এবং তার জবাবে মুখ্যমন্ত্রীর এই দৃঢ় অবস্থান আগামী দিনে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলতে পারে। বিশেষ করে ‘অন্যায় গ্রেফতার’ ইস্যুতে তৃণমূল যে সহানুভূতির বার্তা তুলে ধরতে চাইছে, তা ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

সব মিলিয়ে, হাবড়ার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন দলের প্রার্থীর পক্ষে জোরাল বার্তা দিলেন, তেমনি উন্নয়ন ও ব্যবসায়িক সুবিধার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টাও চালালেন। আসন্ন নির্বাচনে এই কৌশল কতটা সফল হয়, এখন সেদিকেই নজর রাজ্য রাজনীতির।

11/04/2026

শীতলা পুজোয় মানবিক মুখ, আসানসোল উত্তরে আবেগে ভাসালেন মলয় ঘটক

আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক বরাবরই নিজের এলাকার মানুষের কাছে ‘আপনজন’ হিসেবেই পরিচিত। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার যে রাজনৈতিক সংস্কৃতি তিনি দীর্ঘদিন ধরে গড়ে তুলেছেন, তারই এক আবেগঘন প্রতিফলন দেখা গেল সম্প্রতি এক শীতলা পুজোর আসরে।

আসানসোল উত্তর কেন্দ্রের এক প্রত্যন্ত অঞ্চলে আয়োজিত হয়েছিল শীতলা পুজো। সেই পুজোয় বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিদায়ী মন্ত্রী মলয় ঘটক। আমন্ত্রণ রক্ষা করে তিনি সেখানে পৌঁছনোর পরই যেন উৎসবের রং আরও গাঢ় হয়ে ওঠে। স্থানীয় মানুষজন তাকে ঘিরে ধরেন, কেউ প্রণাম করেন, কেউবা হাতে হাত রেখে কথা বলতে চান।সব মিলিয়ে এক অনাবিল আবেগের মুহূর্ত তৈরি হয়।

পুজোমণ্ডপে প্রবেশ করে তিনি দেবীর কাছে প্রার্থনা জানান এলাকার শান্তি, উন্নয়ন এবং মানুষের কল্যাণের জন্য। এরপর স্থানীয়দের সঙ্গে মিশে গিয়ে দীর্ঘক্ষণ সময় কাটান। প্রবীণদের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে যুবকদের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা।সবকিছুতেই ছিল তার সহজ, আন্তরিক উপস্থিতি।

এই ছবি নতুন নয়, বরং দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের সঙ্গে এমন নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন মলয় ঘটক। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও বারবার তুলে ধরেছেন তিনি। শীতলা পুজোর মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে তার উপস্থিতি সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে আরও জোরালো করেছে।

স্থানীয় বাসিন্দাদের কথায়, “ওনাকে আমরা নেতা হিসেবে নয়, আমাদের পরিবারের একজন মানুষ হিসেবেই দেখি। যখনই ডাকেছি, পাশে পেয়েছি।” এই ধরনের প্রতিক্রিয়াই স্পষ্ট করে দেয় কেন আসানসোল উত্তরে তার জনপ্রিয়তা এখনও অটুট।

নির্বাচনের প্রাক্কালে এমন আবেগঘন মুহূর্ত নিঃসন্দেহে রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই। কারণ, ভোটের অঙ্কের বাইরে গিয়ে মানুষের সঙ্গে এই ব্যক্তিগত সংযোগই একজন নেতাকে আলাদা করে তোলে।

সব মিলিয়ে, শীতলা পুজোর এই অনুষ্ঠানে মলয় ঘটকের উপস্থিতি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, বরং ছিল মানুষের সঙ্গে হৃদয়ের বন্ধনকে আরও দৃঢ় করার এক আন্তরিক প্রয়াস।

11/04/2026

মণিপুরে টহলদারির সময় গুলিতে শহিদ মালদার বিএসএফ জওয়ান, শোকস্তব্ধ গ্রাম

মণিপুরে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদার এক বিএসএফ জওয়ান। নিহত জওয়ানের নাম মিঠুন মণ্ডল। তিনি মালদা জেলার মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলা এলাকার বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।

জানা গিয়েছে, বিএসএফ এর ১৭০ ব্যাটালিয়নের জওয়ান মিঠুন মণ্ডল মণিপুরের উখরুল জেলার মংকোট চেপু এলাকায় টহলদারির সময় আচমকাই অজানা দিক থেকে গুলিবিদ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো যায়নি। কর্তব্যরত অবস্থায় দেশের জন্য প্রাণ উৎসর্গ করায় তাকে শহিদের মর্যাদা দেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ প্রথমে ফোনে জানানো হয়, মিঠুন গুলিবিদ্ধ হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। এরপর মাত্র ১৫ মিনিটের মধ্যেই দ্বিতীয় ফোনে আসে দুঃসংবাদ। তিনি আর বেঁচে নেই। এই আকস্মিক খবরে ভেঙে পড়ে গোটা পরিবার।

মিঠুন মণ্ডল প্রায় ৮ বছর ১১ মাস আগে বিএসএফ-এ যোগ দেন এবং ১৭০ ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তার বাবা একষট্টি বছরের মন্টু মণ্ডল পেষায় একজন কৃষক। যিনি চাষবাস করেই সংসার চালাতেন। দুই ভাইয়ের মধ্যে মিঠুনই ছিলেন বড়। ছোট ভাই বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করেন।

প্রায় ৬ বছর আগে মিঠুনের বিয়ে হয় ছাব্বিশ বছরের সুলেখা মণ্ডলের সঙ্গে। তাদের দুটি ছোট সন্তান রয়েছে।একটি ৫ বছরের ছেলে এবং ৩ বছরের মেয়ে। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে স্ত্রীর অবস্থা অত্যন্ত শোচনীয়। ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েছে পরিবার।

বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা-ও, যিনি ছেলের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। প্রতিবেশীরাও শোকাহত।সকলেই মিঠুনকে একজন ভদ্র, পরিশ্রমী ও দায়িত্বশীল মানুষ হিসেবে চিনতেন।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ। স্থানীয় বাসিন্দারা শহিদ জওয়ানের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে পরিবারের জন্য সরকারি সহায়তা ও একটি স্থায়ী চাকরির দাবিও উঠেছে।

দেশরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে মিঠুন মণ্ডলের এই আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মত স্থানীয়দের।

11/04/2026

SSC দুর্নীতি তদন্তে তৎপর ED, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর

SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের তৎপর হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। শুক্রবার সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার নাকতলার বাসভবনে হানা দেন ED আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়।যার জেরে গোটা এলাকা কার্যত নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়।

সূত্রের খবর, অন্তত তিনটি গাড়িতে করে ইডির একটি দল সকালে নাকতলায় পৌঁছয়। বাড়ির ভিতরে ঢুকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য সংগ্রহের কাজ করেন তারা। তদন্তকারী সংস্থার আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির ভিতরে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালান বলে জানা গিয়েছে। এই অভিযানে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন, যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।

SSC নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন। সেই মামলারই আর্থিক লেনদেনের দিকটি খতিয়ে দেখতে EDর এই নতুন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা বিশেষভাবে নজর দিচ্ছেন তথাকথিত ‘মিডলম্যান’দের ভূমিকার ওপর।

এদিন একইসঙ্গে ED হানা দেয় অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের নিউটাউনের অফিসেও। সেখানে গুরুত্বপূর্ণ আর্থিক নথি, লেনদেনের হিসাব এবং সম্ভাব্য যোগাযোগের সূত্র খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। তদন্তকারীদের অনুমান, নিয়োগ দুর্নীতির টাকা কীভাবে বিভিন্ন চ্যানেলে ঘুরেছে, সেই তথ্য মিলতে পারে এই তল্লাশি থেকে।

ED-র এই জোড়া অভিযানে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীরা ইতিমধ্যেই শাসকদলকে কটাক্ষ করতে শুরু করেছে, অন্যদিকে শাসকদলের তরফে এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে পাওয়া কিছু নতুন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে, আর্থিক লেনদেন, সম্পত্তি ক্রয় এবং বেআইনি সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

সব মিলিয়ে, SSC দুর্নীতি মামলায় ED-র এই নতুন তৎপরতা স্পষ্ট করছে যে তদন্ত এখনও অনেক দূর এগোতে বাকি। আগামী দিনে এই মামলায় আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

10/04/2026

জয় বাংলা স্লোগান শুনে গান্ধীগিরি দেখিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে জাপটে ধরে চুমু খেলেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

10/04/2026

তিন প্রশ্নে বন্দি! ছোটদের জন্য রহস্য-কমেডি ‘সাহেব রাজার বাড়ি’ আনছেন সূর্য ভট্টাচার্য

ছোটদের জন্য ভৌতিক-মিশ্রিত কমেডির নতুন চমক নিয়ে আসছেন পরিচালক সূর্য ভট্টাচার্য। তাঁর আগামী ছবি ‘সাহেব রাজার বাড়ি’ ইতিমধ্যেই শুটিং শেষ করেছে এবং চলতি বছরই বড়পর্দায় মুক্তির কথা জানা গেছে।

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অভিজ্ঞ অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকছেন অমৃতা চট্টোপাধ্যায়, অর্ণব ব্যানার্জি এবং বরুণ চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে খুদে শিল্পী আদৃজা ভট্টাচার্য, ওঙ্কার ভট্টাচার্য ও সমাদৃতা দত্তকে।

গল্পের কেন্দ্রে রয়েছে আইটি পেশাদার রাজদীপ ও তার পরিবার। ব্যস্ত জীবনের ফাঁকে একটু নিরিবিলি সময় কাটাতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে তারা। রাজদীপের স্ত্রী শ্রেয়া, যিনি একজন ট্রাভেল ভ্লগার, এই সফরকে সাধারণ রাখতে চান না। বরং তিনি বেছে নেন রহস্যঘেরা ‘সাহেব রাজার বাড়ি’।যেখানে তিনি নিজের পরবর্তী রোমাঞ্চকর ভ্লগ তৈরি করবেন। পরিবারে রয়েছেন রাজদীপের মা এবং দুই সন্তান তিতলি ও তোজো।যারা এই অভিযানে সমান উৎসাহে সঙ্গী হয়।

এই গল্পের মোড় ঘোরে এক প্রাচীন কিংবদন্তিকে কেন্দ্র করে। বিশাল প্রাসাদের মালিক ছিলেন রাজা বিভূতি নারায়ণ চৌধুরী, যিনি ‘সাহেব রাজা’ নামে পরিচিত। জীবদ্দশায় তিনি ন্যায়পরায়ণ শাসক হলেও, জীবনের শেষদিকে দেওয়া তিনটি বিচারের জন্য প্রজাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেই অপরাধবোধ নিয়েই তাঁর মৃত্যু, আর তারপর থেকেই শুরু হয় অশান্ত আত্মার গল্প।

লোকমুখে প্রচলিত, গত প্রায় ৩০০ বছর ধরে তাঁর আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে। কেউ সেখানে প্রবেশ করলে, তাদের আটকে রেখে তিনটি গল্প শোনানো হয় এবং করা হয় তিনটি কঠিন প্রশ্ন।যার সঠিক উত্তর আজও কেউ দিতে পারেনি।

রাজদীপের পরিবারও এই ভৌতিক ফাঁদে জড়িয়ে পড়ে। তাদের সন্তান তিতলি ও তোজো কি পারবে সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে? রাজদীপ ও শ্রেয়া কি উদ্ধার করতে পারবে তাদের পরিবারকে? এই টানটান রহস্যের মধ্যেই এগোবে ছবির গল্প।

রহস্য, ইতিহাস, আবেগ এবং বুদ্ধির লড়াই।সব মিলিয়ে ‘সাহেব রাজার বাড়ি’ তৈরি হতে চলেছে এক ভিন্ন স্বাদের পারিবারিক থ্রিলার-কমেডি হিসেবে। ছোটদের জন্য তৈরি হলেও, বড়দেরও টানবে এই ছবির অনন্য গল্প বলার ধরন এমনটাই আশা টলিউড মহলের।

09/04/2026

কলকাতা বিমান বন্দরে স্মৃতি ইরানি।নির্বাচনী প্রচারে অংশ নিতে কলকাতায় পা রাখলেন তিনি।দেখুন সেই ছবি

09/04/2026

মনোনয়ন জমা দিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বরানগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ।দেখুন সেই ছবি।

09/04/2026

তালসারিতে শুটিংয়ে রহস্যমৃত্যু,‘ম্যাজিক মোমেন্টস’ বয়কটের সিদ্ধান্ত

দীঘা সংলগ্ন তালসারিতে শুটিং চলাকালীন এক তরুণ অভিনেতার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় টলিউডে। গত ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ছবির শুটিংয়ের সময় মৃত্যু হয় অভিনেতা এমন দাবিকে ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি।

প্রাথমিকভাবে জানা যায়, সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা কতটা ছিল, উদ্ধারকাজে দেরি হয়েছিল কি না,এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন টলিউডের শিল্পী ও টেকনিশিয়ানদের একাংশ। সহকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন। তাঁদের অভিযোগ, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

প্রতিবাদে টলিউডের বিভিন্ন সংগঠন ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিল। ফলে টালিগঞ্জের স্টুডিয়োপাড়া থেকে শুরু করে টেলিভিশন ও সিনেমার কাজ থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে পরবর্তীতে ইন্ডাস্ট্রির শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতিতে কিছুটা বদল আসে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্ট্যোপাধ্যায় জানান, আপাতত কর্মবিরতি স্থগিত রাখা হচ্ছে এবং সিনেমা ও টেলিভিশনের কাজ স্বাভাবিকভাবেই চলবে।

তবে এই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ম্যাজিক মোমেন্টস’ নামক প্রযোজনা সংস্থার সঙ্গে আপাতত কোনো শিল্পী বা টেকনিশিয়ান কাজ করবেন না বলে ঘোষণা করা হয়েছে। যতদিন না পর্যন্ত এই মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসছে, ততদিন এই বয়কট জারি থাকবে বলে জানানো হয়েছে।

প্রসেনজিৎ চট্ট্যোপাধ্যায় আরও বলেন, এই ঘটনা গোটা ইন্ডাস্ট্রিকে নাড়া দিয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, তার জন্য শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়াকড়ি করা হবে। পাশাপাশি শিল্পী ও টেকনিশিয়ানদের জন্য বিমার ব্যবস্থাও বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই ঘটনার পর টলিউডে নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, শুধু তদন্ত নয়, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কঠোর নীতিমালা তৈরি করা জরুরি।

এদিকে, অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ কী তা জানতে এখনও অপেক্ষায় গোটা ইন্ডাস্ট্রি। তদন্তের অগ্রগতি ও সত্য প্রকাশের দাবিতে সরব রয়েছেন সহকর্মীরা। এই রহস্যমৃত্যুর জট কবে কাটবে, এখন সেই দিকেই তাকিয়ে টলিউড।

08/04/2026

বেহালা চণ্ডীতলায় কাপড়ের গোডাউনে আগুন, দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে দমকল

দক্ষিণ কলকাতার বেহালা চণ্ডীতলা এলাকায় একটি কাপড়ের গোডাউনে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। মঙ্গলবার দুপুর নাগাদ গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেই প্রথমে এলাকাবাসীরাই বিষয়টি টের পান। দ্রুত তারা দমকল এবং বেহালা থানায় খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। পাশাপাশি বেহালা পুলিশ স্টেশনের পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। দমকলকর্মীরা প্রায় দু’ঘণ্টার নিরবচ্ছিন্ন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গোডাউনটিতে বিপুল পরিমাণ কাপড় মজুত ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাহ্য সামগ্রীর আধিক্য থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকলকর্মীদের। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের জেরে গোডাউনের ভেতরে থাকা কাপড় ও অন্যান্য সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। যদিও দমকল ও পুলিশ যৌথভাবে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। গোডাউনে অগ্নিনির্বাপণ ব্যবস্থার পর্যাপ্ততা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এবং দমকলের তরফে কুলিং অপারেশন চালানো হচ্ছে, যাতে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে।

08/04/2026

পূর্বস্থলী দক্ষিণে মনোনয়নে উৎসবের রং,ধর্মীয় আচার থেকে হুডখোলা গাড়ির শোভাযাত্রা,সমর্থকদের ভিড়ে জমজমাট মনোনয়ন

সকাল থেকেই উৎসবের আবহে মোড়া ছিল পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র। মনোনয়ন জমা দেওয়ার দিনটিকে ঘিরে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি দেখা গেল ধর্মীয় আবহ ও জনসমর্থনের শক্তিশালী প্রকাশ। তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ দিন শুরু করেন পূজা-অর্চনার মধ্য দিয়ে, যা এই গোটা কর্মসূচিকে এক বিশেষ তাৎপর্য এনে দেয়।

সকাল প্রায় সাতটা নাগাদ স্বপন দেবনাথ স্বস্ত্রীক এলাকায় একাধিক মন্দিরে গিয়ে পূজা দেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। রাজনৈতিক কর্মসূচির আগে এই ধর্মীয় পর্ব তাঁর প্রচারের সূচনাকে এক আলাদা মাত্রা দেয়। এরপর বিদ্যানগরে তাঁর বাসভবনের সামনে থেকে হুডখোলা গাড়িতে চড়ে তিনি রওনা দেন কালনা মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে, যেখানে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এই যাত্রাপথ কার্যত পরিণত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রায়। ঢাক ঢোল, ব্যান্ড এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়ে চলে মিছিল। রাস্তাজুড়ে ভিড় করেন অসংখ্য কর্মী সমর্থক, যাদের উপস্থিতি প্রার্থীর জনপ্রিয়তারই ইঙ্গিত দেয়। বিশেষভাবে নজর কেড়েছে সর্বধর্ম সমন্বয়ের ছবি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই শোভাযাত্রায় অংশ নিয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

মনোনয়নের দিন স্বপন দেবনাথের পাশে ছিলেন তাঁর সহধর্মিণীও। জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে যিনি তাঁর সঙ্গী, সেই সহধর্মিণী এদিনও তাঁকে সঙ্গ দেন। সকালে মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে মনোনয়ন যাত্রার বিভিন্ন পর্বে তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের এক মেলবন্ধনও ফুটে ওঠে।

সব মিলিয়ে, ধর্মীয় আবহ, সমর্থকদের উচ্ছ্বাস এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনের সমন্বয়ে পূর্বস্থলী দক্ষিণে স্বপন দেবনাথের মনোনয়ন যাত্রা এক উল্লেখযোগ্য ঘটনায় পরিণত হয়। ভোটের আগে এই শক্তি প্রদর্শন নিঃসন্দেহে রাজনৈতিক বার্তা বহন করছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Voice of Bengal TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share