11/03/2026
‼️ আপনার খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার রাখুন ।
আঁশ যুক্ত খাবার (Dietary fiber rich food) হলো যে খাবারে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এগুলো হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, রক্তে চিনি ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে।
আঁশযুক্ত খাবারের তালিকা:
ক) শাকসবজি:
• পালং শাক
• লাল শাক
• কুমড়া
• লাউ
• করলা
• ঢেঁড়স
• বাঁধাকপি
• গাজর ইত্যাদি।
খ) ডাল ও শস্যজাত খাবার:
• মসুর ডাল
• মুগ ডাল
• ছোলা
• সয়াবিন
• মটরশুঁটি ইত্যাদি।
গ) ফলমূল:
• আপেল
• কলা
• কমলা
• পেয়ারা
• আম
• আঙুর
• নাশপাতি
• পেঁপে ইত্যাদি।
ঘ) শস্যদানা ও আঁশযুক্ত খাবার:
• ব্রাউন রাইস (বাদামি চাল)
• ওটস
• গমের আটা
• ভুসি
• কর্ন ইত্যাদি।
ঙ) বাদাম ও বীজ:
• কাঠবাদাম
• আখরোট
• কাজু বাদাম
• তিসি বীজ
• চিয়া সিডস ইত্যাদি।
‼️প্রতিদিন প্রাপ্তবয়স্কদের জন্য প্রায় ২৫–৩০ গ্রাম আঁশ খাওয়া দরকার।
আপনার সাধ্যের মধ্যে প্রতিদিন কিছু আঁশযুক্ত খাবার গ্রহণ করুন। অতিরিক্ত লবণ, মিষ্টি ও চর্বিজাতীয় খাবার কম খাবেন।
অধ্যাপক ডা. সমীর কুমার কুন্ডু
🫀হৃদরোগ বিশেষজ্ঞ