01/06/2026
অপারেশন থিয়েটারের সেই মুহূর্তটা আমাকে নতুন একটা অভিজ্ঞতা দিয়েছে!
পা ভাঙার অপারেশনের আগে আমাকে পিঠে অবশ করার (Spinal Anesthesia) ইনজেকশন দেওয়া হয়েছিল। তখন আমি আধা শোয়া, আধা বসা অবস্থায় ছিলাম, আর মনে একটু ভয়ও কাজ করছিল। সেই সময় হঠাৎ মনে হলো— সিজারে বাচ্চা ডেলিভারির সময় অসংখ্য মা-ও তো এই একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যান।
পিঠে অবশ করার ইনজেকশনটা ৩-৪ ধাপে ধীরে ধীরে দেওয়া হয়েছিল। প্রথমে তেমন কিছু বুঝতে পারিনি, কিন্তু মাত্র ১-২ মিনিটের মধ্যেই শরীরের নিচের অংশের সব অনুভূতি যেন একেবারে হারিয়ে গেল। পেটের নিচে কী হচ্ছে, পা কোথায় আছে, নড়ছে কি না—কিছুই টের পাওয়ার উপায় ছিল না।
অনুভূতিটা ছিল খুবই অদ্ভুত। মনে হচ্ছিল, শরীরের উপরের অংশ আর নিচের অংশ যেন একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। যেন পেটের নিচ থেকে শরীরটাই আর নিজের নয়। কোনো ব্যথা নেই, কোনো অনুভূতি নেই, শুধু এক অচেনা নিস্তব্ধতা, যেইটা থাকবে টানা ৬ ঘন্টা!!!
জীবনে অনেক অভিজ্ঞতা হয়, কিন্তু এই অনুভূতিটা সত্যিই ভোলার মতো নয়। 💚
এক মুহূর্তের জন্য হলেও উপলব্ধি করতে পেরেছি, একজন মা কতটা সাহস, ধৈর্য আর কষ্ট সহ্য করেন।
পৃথিবীর প্রতিটি মায়ের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও সম্মান। ❤️
ধন্যবাদ সকল মাকে, আমাদের জন্য এত কিছু সহ্য করার জন্য। 🙏