02/09/2026
নীরবতা কিন্তু কখনোই দুর্বলতার লক্ষণ নয়। অনেকে স্বভাববশত চুপচাপ থাকে, কিংবা কোনো অন্যায্য কথায় সরাসরি তর্ক না করে নিজের কাজটা করে যাওয়াই শ্রেয় মনে করে।
আজকাল দেখা যায়, বয়স, কোম্পানির সাইজ কিংবা আপাত শান্ত স্বভাব দেখে অনেকেই অন্যদের ছোট করে কথা বলেন বা আন্ডারএস্টিমেট করেন। কেউ কথা কম বলছে মানেই যে তার কোনো পটেনশিয়াল নেই কিংবা তার উত্তর দেওয়ার ক্ষমতা নেই এই ধারণা সম্পূর্ণ ভুল।
সত্যিকারের ম্যাচিউরিটি আর লিডারশিপ কিন্তু অন্যকে হেয় করে প্রমাণ করতে হয় না। যারা মুখে অহেতুক তর্ক না করে শান্ত থাকে, তারা মূলত নিজেদের কাজ এবং সাফল্য দিয়েই একদিন জবাব দেয়।
কাউকে ছোট করার অসুস্থ প্রতিযোগিতায় না নেমে নিজের গ্রোথে ফোকাস করাটাই আসল বুদ্ধিমত্তা। আজ যাকে আপনি আন্ডারএস্টিমেট করছেন, কাল হয়তো তার কাজই আপনাকে উত্তরটা দিয়ে দেবে।