17/04/2026
আজ গণতন্ত্রের বড় জয় হয়েছে,
আর মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন।
যখন লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল,
তখন অনেকেই চুপ ছিল—
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে—
ভোটের ২ দিন আগেও যদি নাম অনুমোদন হয়,
তাহলেও সেই মানুষ ভোট দিতে পারবেন।
মানে স্পষ্ট—
কেউ যতই চেষ্টা করুক,
মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না।
আজ প্রমাণ হয়ে গেল,
বাংলার মানুষের অধিকার রক্ষায়
মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সামনে থেকেছেন।
আর এখন নির্দেশ পরিষ্কার—
সাপ্লিমেন্টারি লিস্ট বের হলেই
রাতারাতি ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে
প্রতিটি বাড়িতে।
*কারণ বাংলা মাথা নত করে না,বাংলা নিজের অধিকার রক্ষা করতে জানে।*
যতই করো হামলা আবার জিতবে বাংলা।