TTN-Territorialteknafnews.com

TTN-Territorialteknafnews.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TTN-Territorialteknafnews.com, News & Media Website, Hotel Dwipplaza, 2nd Floor, Teknaf, Teknaf.

সংবাদের আড়ালে থাকা প্রকৃত সত্য সবার সামনে আনাই আমাদের মূল লক্ষ্য! নিরপেক্ষ সংবাদ এবং গভীর বিশ্লেষণের মাধ্যমে আমরা তুলে ধরি সমসাময়িক বাস্তবতার সঠিক চিত্র।
( টেলিগ্রাম: https://t.me/TTN_Teknaf )

15/08/2026

প্রথম সংসারের তিতা অভিজ্ঞতা পেছনে ফেলে এক হলেন আব্দুস শুক্কুর-রোকসানা

15/08/2026

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মন্তব্য করলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন!

প্রতারক আয়াতুল ফারাজের আরো একটু গোপন চ্যাটলিষ্ট স্যোশাল মিডিয়াজুড়ে ভাইরাল! বিস্তারিত কমেন্টে..
13/08/2026

প্রতারক আয়াতুল ফারাজের আরো একটু গোপন চ্যাটলিষ্ট স্যোশাল মিডিয়াজুড়ে ভাইরাল! বিস্তারিত কমেন্টে..

ইনানীতে অনলাইন ও প্রকাশ্য জুয়ার রমরমা আসর: যুবসমাজ ও পরিবার রক্ষায় প্রশাসনের নজরদারি জোরদারের দাবি।বিশেষ প্রতিনিধি, ইনান...
13/08/2026

ইনানীতে অনলাইন ও প্রকাশ্য জুয়ার রমরমা আসর: যুবসমাজ ও পরিবার রক্ষায় প্রশাসনের নজরদারি জোরদারের দাবি।

বিশেষ প্রতিনিধি, ইনানী:
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী চারা বটতলী এলাকায় জুয়ার বিস্তার মারাত্মক রূপ ধারণ করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় জুয়ার বিস্তার ও যুবসমাজকে এই পথে প্ররোচিত করার পেছনে মূল ভূমিকা পালন করছেন ইনানী এলাকার সিরাজ মিয়ার ছেলে আব্দুল মালেক রুবেল এবং সানাউল্লার ছেলে হাফেজ উল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময়ের শান্ত ও সম্প্রীতিময় চারা বটতলী এলাকায় জুয়ার প্রভাব ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। জুয়ার ভয়াল থাবায় পড়ে বহু পরিবার আর্থিক ও সামাজিকভাবে ধ্বংসের মুখে দাঁড়িয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জুয়ার আসরে ও অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়েছেন এলাকার বহু ছোট-বড় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সম্প্রতি এক ব্যবসায়ী তাঁর কোটি টাকার হার্ডওয়্যার ব্যবসা এবং সুপারি বাগান বিক্রি করতে বাধ্য হয়েছেন। এছাড়া প্রবাস ফেরত তরুণরা দেশে ফিরে তাঁদের বহু বছরের জমানো কষ্টার্জিত অর্থ ও পরিবারের সঞ্চয় এই জুয়ার আসরে হারিয়ে নিঃস্ব হচ্ছেন।

এলাকাবাসীর মতে, জুয়ার পাশাপাশি যুবসমাজের মাঝে মাদকাসক্তিও ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবারে দেখা দিচ্ছে অশান্তি ও বিচ্ছেদ, ধ্বংস হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারগুলো সামাজিক শান্তি ও যুবসমাজকে রক্ষার লক্ষ্যে অভিযুক্তদের বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

ফেসবুক পোস্টে বানান ভুলের ছড়াছড়ি, তাও মিষ্টিমুখ ও সংবর্ধনা: বিতর্ক তুঙ্গে।যেখানে এক লাইন বাংলায় তিনটা বানান ভুল, সে নাকি...
12/08/2026

ফেসবুক পোস্টে বানান ভুলের ছড়াছড়ি, তাও মিষ্টিমুখ ও সংবর্ধনা: বিতর্ক তুঙ্গে।

যেখানে এক লাইন বাংলায় তিনটা বানান ভুল, সে নাকি আবার এসএসসি পাশ! আমাদের শিক্ষা ব্যবস্থার আসল রূপটা কি আসলেই এমন? আপনার মতামত কি?

১১ বছরেও মেলেনি নিখোঁজ মোস্তাকের সন্ধান।২০১৫ সালের ১১ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফের নিজ বাড়ির সামনে থেকে সাদা পো...
12/08/2026

১১ বছরেও মেলেনি নিখোঁজ মোস্তাকের সন্ধান।
২০১৫ সালের ১১ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফের নিজ বাড়ির সামনে থেকে সাদা পোশাকে আসা একদল অস্ত্রধারী ব্যক্তি তুলে নিয়ে যায় মোস্তাককে। দীর্ঘ ১১ বছর পার হয়ে গেলেও আজ অবধি তার কোনো সন্ধান পায়নি স্বজনেরা। মোস্তাকের ফিরে আসার পথ চেয়ে এখনো প্রহর গুনছে তার পরিবার।

টেকনাফের কে এই ধর্ষণ মামলার আসামি আয়াতুল ফারাজ? যার বিরুদ্ধে আরও একটি বিয়ের আশ্বাস দিয়ে প্রতারনা ও ধর্ষণের অভিযোগ!বিস...
11/08/2026

টেকনাফের কে এই ধর্ষণ মামলার আসামি আয়াতুল ফারাজ? যার বিরুদ্ধে আরও একটি বিয়ের আশ্বাস দিয়ে প্রতারনা ও ধর্ষণের অভিযোগ!
বিস্তারিত আসছে....

এক নজরে দেখুন, টেকনাফ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল ও পাশের হার।
10/08/2026

এক নজরে দেখুন, টেকনাফ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল ও পাশের হার।

মাননীয় প্রধানমন্ত্রী,বিষয়: নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগে কওমী আলেমদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিনীত আবেদন।আসসালাম...
06/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী,

বিষয়: নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগে কওমী আলেমদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিনীত আবেদন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

বিনীতভাবে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। নিকাহ ও তালাক রেজিস্ট্রার নিয়োগসংক্রান্ত বিষয়টি পুনর্বিবেচনার জন্য আপনার আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সরকারের সময় জারিকৃত প্রজ্ঞাপনে এ বিষয়ে একটি সুস্পষ্ট বিধান ছিল, যার ফলে কওমী আলেমগণ ন্যায্য সুযোগ লাভ করতেন। কিন্তু পরবর্তী সরকারের প্রজ্ঞাপনের সেই অংশটি বাদ পড়ায় একটি আইনি শূন্যতার সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি মহল কওমী আলেমদের বঞ্চিত করার লক্ষ্যে মামলা ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

কওমী শিক্ষা এ দেশের কোটি মানুষের আস্থা ও ঐতিহ্যের অংশ। দেশের ধর্মীয় ও সামাজিক জীবনে কওমী আলেমদের অবদান অনস্বীকার্য। তাই তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় বিষয়টি মানবিক, ন্যায়সংগত ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের জায়গা থেকে পুনর্বিবেচনা করার জন্য আপনার প্রতি বিনীত আবেদন জানাচ্ছি।

আপনার বিচক্ষণ সিদ্ধান্তের মাধ্যমে যদি এ সমস্যার স্থায়ী সমাধান হয়, তবে অসংখ্য কওমী আলেম ও তাদের শুভানুধ্যায়ীরা কৃতজ্ঞ থাকবে এবং আপনার মরহুমা আম্মাজানের জন্যও আন্তরিকভাবে দোয়া করবে।

আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে উত্তম সিদ্ধান্ত গ্রহণের তাওফিক দান করুন।

বিনীত নিবেদক
মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক
কওমী মাদরাসা শিক্ষাবোর্ড রাবিতা

সতর্কবার্তা: প্রেমিকা দিবসে অতিরিক্ত 'রস' দেখাতে গেলে স্ক্রিনশট কিন্তু এভাবেই ফাঁস হয়ে যায়!😂
05/08/2026

সতর্কবার্তা: প্রেমিকা দিবসে অতিরিক্ত 'রস' দেখাতে গেলে স্ক্রিনশট কিন্তু এভাবেই ফাঁস হয়ে যায়!😂

Address

Hotel Dwipplaza, 2nd Floor, Teknaf

4760

Website

Alerts

Be the first to know and let us send you an email when TTN-Territorialteknafnews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share