The Silchar Times

  • Home
  • The Silchar Times

The Silchar Times The Silchar Times is an Digital News Portal- Silchar, Sribhumi, Halikandi,Assam,NorthEast, India.

 : কন্যা সন্তানের মা হলেন রিনা বেগম। খুলিছড়ার প্রাক্তন জিপি সভাপতি ইমরান হুসেন বড়ভুইয়া হ"ত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত স্ত...
22/09/2026

: কন্যা সন্তানের মা হলেন রিনা বেগম। খুলিছড়ার প্রাক্তন জিপি সভাপতি ইমরান হুসেন বড়ভুইয়া হ"ত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত স্ত্রী রিনা বেগম (বড়ভুইয়া) জামিনে মুক্তি পেয়েছেন কিছুদিন আগে এবং মুক্তি পেয়েছেন বিজু লস্কর ও। এবার কন্যা সন্তানের জন্মের পর এলাকায় বিভিন্ন গুঞ্জন।

Train Cancellation at Mizoram section
04/09/2026

Train Cancellation at Mizoram section

Union Cabinet should immediately approve alternative Railway Line between Lanka and Moinarband.Image location: Harangaja...
02/09/2026

Union Cabinet should immediately approve alternative Railway Line between Lanka and Moinarband.

Image location: Harangajao

শিলচরের ঐতিহ্যবাহী কাছাড় কলেজে হিজাব পরাকে কেন্দ্র করে ABVP ও NSUI-এর দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলব...
25/08/2026

শিলচরের ঐতিহ্যবাহী কাছাড় কলেজে হিজাব পরাকে কেন্দ্র করে ABVP ও NSUI-এর দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিনের বেলায় কলেজ চত্বরে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, ওই সময় কলেজে NSUI-এর সদস্যপদ গ্রহণ কর্মসূচি চলছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরবর্তীতে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
ঘটনাকে ঘিরে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। এক পক্ষের অভিযোগ, কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন ছাত্রী হিজাব পরেছিলেন এবং তা নিয়ে আপত্তি থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়। অন্যদিকে, পুরো ঘটনার প্রকৃত কারণ ও দায় কার, তা নিয়ে এখনো বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে।
সংঘর্ষে কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখযোগ্যভাবে, ঘটনার একদিন আগে কাছাড় কলেজের একাংশ ছাত্র মুসলিম ছাত্রছাত্রীদের হিজাব ও টুপি পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে কাছাড়ের জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন।
এর পরের দিনই হিজাবকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো মতপার্থক্য বা বিতর্কের সমাধান সংঘর্ষের মাধ্যমে নয় আলোচনা, পারস্পরিক সম্মান এবং আইন ও প্রতিষ্ঠানের নিয়ম মেনেই হওয়া উচিত।
ঘটনার প্রকৃত কারণ এবং কারও বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। আপাতত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই সকলের প্রত্যাশা।

🔴মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবারও হুমকি, ১০ দিনে তৃতীয়বারঈশান বাংলা প্রতিবেদন, ২৫ আগস্ট​: অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গত ১...
25/08/2026

🔴মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবারও হুমকি, ১০ দিনে তৃতীয়বার

ঈশান বাংলা প্রতিবেদন, ২৫ আগস্ট​: অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গত ১০ দিনে তৃতীয়বারের মতো হুমকির ঘটনা সামনে এসেছে। এর আগে দুবার হুমকির পর এবার সামাজিক মাধ্যমে নতুন করে এই হুমকি দেওয়া হয়েছে। জুরিয়ার মোবারক আলি নামের এক ব্যক্তি হিমন্তবিশ্ব শর্মাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ। নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের একটি প্রচারসভায় এই হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে 'পাকিস্তান জিন্দাবাদ' এবং 'হিন্দুস্তান মুর্দাবাদ' ধ্বনি দেওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

🏓শ্রীভূমিতে লোমহর্ষক হত্যাকাণ্ড: পৈতৃক সম্পত্তির বিবাদে দুই ভাইয়ের হামলায় বড় ভাই নিহত! 🏓মায়ের সামনেই ধারালো অস্ত্র ন...
16/08/2026

🏓শ্রীভূমিতে লোমহর্ষক হত্যাকাণ্ড: পৈতৃক সম্পত্তির বিবাদে দুই ভাইয়ের হামলায় বড় ভাই নিহত!
🏓মায়ের সামনেই ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ,
ঘটনাস্থলেই মৃত্যু; পলাতক দুই অভিযুক্ত ভাইয়ের খোঁজে পুলিশ।
🏓তদন্তে ম্যাজিস্ট্রেট সহ পুলিশ আধিকারিকরা।

পর্যটন রিসোর্টে পুলিশের অভিযান, বন্ধ কক্ষ থেকে দুই যুবক-যুবতী উদ্ধার, আটক মালিক ১১ আগস্ট : পর্যটন রিসোর্টের আড়ালে বেআইন...
11/08/2026

পর্যটন রিসোর্টে পুলিশের অভিযান, বন্ধ কক্ষ থেকে দুই যুবক-যুবতী উদ্ধার, আটক মালিক
১১ আগস্ট : পর্যটন রিসোর্টের আড়ালে বেআইনি কার্যকলাপ চলার অভিযোগকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার মাইজগ্রাম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশের অভিযানে একটি রিসোর্টের বন্ধ কক্ষ থেকে দুই যুবক-যুবতীকে আটক করা হয়েছে। একই কক্ষ থেকে আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে বলেও দাবি স্থানীয়দের। ঘটনায় রিসোর্টের মালিককেও পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ রিসোর্ট সংলগ্ন এলাকায় কয়েকজন অপরিচিত যুবক-যুবতীর সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই রিসোর্টটিকে ঘিরে নানা অভিযোগ ও গুঞ্জন থাকায় বিষয়টি নিয়ে তাঁদের সন্দেহ তৈরি হয়।

♦️হনুমান ভজন নিয়ে আপত্তি, উধারবন্দের ওম সাই জিমে রক্তারক্তি♦️♦️থানায় এজাহার, উত্তেজনা ♦️সময় সময় প্রতিবেদন, উধারবন্দ, ৮ আ...
08/08/2026

♦️হনুমান ভজন নিয়ে আপত্তি, উধারবন্দের ওম সাই জিমে রক্তারক্তি♦️

♦️থানায় এজাহার, উত্তেজনা ♦️

সময় সময় প্রতিবেদন, উধারবন্দ, ৮ আগস্ট: জিমে ভক্তিমূলক গান বাজানোয় আপত্তি তুলে রক্তারক্তি কাণ্ড ঘটল উধারবন্দ উত্তরপাড়ায়। প্রাথমিক ভাবে জানা যায়, শনিবার বিকেলে "ওম সাই জিম" এ হনুমান ভজন বাজিয়ে ব্যায়াম করছিলেন সবাই। সেসময় জিমে ব্যায়াম করতে আসেন উধারবন্দ হুড়াউলির বাসিন্দা আজহারুল ইসলাম বড়ভুইয়া। তিনি ওই ভজন গান বন্ধ করার দাবি করেন জিম ইন্সট্রাক্টর প্রীতম দেবকে। উত্তরে প্রীতম বলেন যে হনুমান ভজন বাজিয়ে ব্যায়াম করা তো ভালো। কিন্তু আজহারুল এতে আপত্তি তুলে বলেন যে তার এই গানে আপত্তি আছে। এ নিয়ে কথা কাটাকাটি ক্রমে তীব্র হয়ে উঠলে আজহারুল এক সময় প্রীতমকে ধাক্কা মেরে ফেলে দেন। এতে প্রীতমের মাথা ফেটে যায়। লোকজন ছুটে আসেন। পুলিশকে খবর দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় আজহারুলের নামে উধারবন্দ থানায় এক এজাহার করা হয়েছে। ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে।

 : অলইছড়া কাণ্ডে অভিযুক্তদের পক্ষে মামলা না লড়ার দাবি, বার অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদককে স্মারকলিপি।ধর্ষণ-হত্যা মাম...
05/08/2026

: অলইছড়া কাণ্ডে অভিযুক্তদের পক্ষে মামলা না লড়ার দাবি, বার অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদককে স্মারকলিপি।

ধর্ষণ-হত্যা মামলায় অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার আহ্বান, হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ সন্তোষ দুবি।

অলইছড়া নাবালিকা ধর্ষণ-হত্যা: অভিযুক্তদের হয়ে মামলা না লড়ার দাবিতে সরব এলাকাবাসী

অভিযুক্তদের পক্ষে যেন কেউ না দাঁড়ায়—হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের কাছে সন্তোষ দুবির আবেদন

Address


788710

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Silchar Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Columbus.