Harun JP

Harun JP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Harun JP, Video Creator, .

07/03/2026

বিশ্ব নারী দিবস আজ
নারী মানেই মা, মেয়ে, বোন, ভাবি, বন্ধু, স্ত্রী। অথচ সেই নারীরা আজ নিগৃহীত নিরাপত্তাহীন। নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হোক- বিশ্ব নারী দিবসের এটাই আমাদের অঙ্গীকার। এদিনে সকল নারীর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা।

05/03/2026

চুক্তিতে ৫ সচিব নিয়োগ যাঁরা ৭০ থেকে ৮০ বছরের বৃদ্ধ! অত‍্যাধুনিক প্রযুক্তিজ্ঞানহীন ও চ‍্যালেঞ্জ মোকাবিলায় অক্ষমদের নিয়োগ সরকারকে অথর্ব করে ফেলছে!

25/02/2026

জুনিয়র বৃত্তি পরিক্ষায় দিনাজপুরের চিরিরবন্দরে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৪ জনই বৃত্তিপ্রাপ্ত হয়েছে। এরমধ্যে ৬৮ জন ট্যালেন্টপুলে ও বাকি ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেছে। শিক্ষার্থীদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী।

🌙✨ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ✨🌙এই রহমত, বরকত ও মাগফিরাতের মাসেআল্লাহ যেন আমাদের সিয়াম, কিয়াম ও সকল ইবাদত কবুল করেন।আম...
18/02/2026

🌙✨ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ✨🌙

এই রহমত, বরকত ও মাগফিরাতের মাসে
আল্লাহ যেন আমাদের সিয়াম, কিয়াম ও সকল ইবাদত কবুল করেন।

আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন, গুনাহ মাফ করুন
এবং জীবনকে হেদায়েতের আলোয় আলোকিত করুন।
এই রমজান হোক আত্মশুদ্ধি, ধৈর্য ও তাকওয়া অর্জনের মাস।
সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং ইবাদতে কাটুক প্রতিটি দিন।

মধুপুরবাসী গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র রমজানুল মুবারক

05/02/2026

মধুপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বোয়ালী গ্রামে পাগলা কুকুর আতঙ্ক। আজ (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১:৩০ মিনিটের মধ্যে ৭ জন কুকুরে কামড়ের শিকার হয়েছেন।

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের মর্মান্তিক মৃত্যু!(অনলাইন গেম আসক্তি কি কিশোর কিশোরীদের জন্য নীরব বিপদ?!)ভারতের উত্তর প্র...
04/02/2026

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের মর্মান্তিক মৃত্যু!

(অনলাইন গেম আসক্তি কি কিশোর কিশোরীদের জন্য নীরব বিপদ?!)

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনায় গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে।একই পরিবারের তিন কিশোরী বোন একসঙ্গে একটি আবাসিক ভবনের ৯ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।
বোনদের বয়স
১২ বছর
১৪ বছর
১৬ বছর

পুলিশ সূত্রে জানা যায়, তিন বোনই নাবালিকা।
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল—
“Mummy–Papa, sorry”

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা অনলাইন গেমে অতিরিক্ত আসক্ত ছিল।

পরিবারের পক্ষ থেকে গেম খেলা নিয়ে আপত্তি ও নিষেধাজ্ঞার পর তারা মানসিক চাপে ভেঙে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

যদিও তদন্ত চলমান, তবে গেমিং আসক্তির মানসিক প্রভাব এই ঘটনার পেছনে বড় কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন এই ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা?
আজকের শিশুরা স্মার্টফোন, অনলাইন গেম ও ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে খুব দ্রুত জড়িয়ে পড়ছে।

অতিরিক্ত গেমিং—
মানসিক চাপ বাড়ায়
বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করে
আবেগ নিয়ন্ত্রণ দুর্বল করে
হতাশা ও অপরাধবোধ তৈরি করতে পারে
সবচেয়ে ভয়ংকর বিষয় হলো—

শিশুরা অনেক সময় তাদের কষ্টের কথা প্রকাশই করতে পারে না।

আমাদের করণীয়
শিশুদের গেম খেলা পুরোপুরি নিষেধ নয়, বরং সময় ও কনটেন্ট নিয়ন্ত্রণ জরুরি
অভিভাবকদের উচিত সন্তানের সঙ্গে বন্ধুর মতো কথা বলা
আচরণে পরিবর্তন দেখলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া
স্কুল ও পরিবারে ডিজিটাল সচেতনতা বাড়ানো
একটু সচেতনতা, একটু কথা বলা—
অনেক প্রাণ বাঁচাতে পারে।

18/06/2025

উমামি কয়েন নারা সিটি জাপান থেকে করা এই ভিডিও। DayHighlights

25/09/2022

কখনো কখনো জীবন আপনাকে এমন সব পরিস্থিতিতে ফেলবে, যখন শত প্রতিকূলতা হয়তো আপনাকে বিধস্ত করার চেষ্টা করবে-আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে যাবে, আপনার কাছের মানুষটি আপনাকে শত্রু ভাবতে শুরু করবে এবং আপনি নির্বাক হয়ে শুধু দেখে যাবেন। আপনি কিছুই বলতে পারবেন না। কারণ-আপনি বলতে শুরু করলে অনেক কিছু শেষের দিকে চলে যাবে। অর্থাৎ আপনি তখনো কিছু একটা ধরে রাখতে চাচ্ছেন!
-You are in a good shape!

কখনো কখনো জীবন আপনাকে সম্পর্কের শিকলে বেঁধে দাসে পরিণত করবে। আপনি তখন ব্যক্তির সমস্ত আদেশ উপদেশ চোখ বন্ধ করে পালন করতে থাকবেন। আপনাকে বলা হবে-আকাশের বুকে কোন সূর্য নেই। বলা হবে জ্যোৎস্নার আলো গিলে খেয়েছে পূর্ণিমা রাত। আপনি বন্ধ চোখে বলবেন-OMG! YES!
তারপর জীবন-ই কোন একদিন আপনার চোখ খুলে দিয়ে দেখাবে, আকাশে রোজ সূর্য উদিত হয়, দেখাবে জ্যোৎস্নার আলো কেমন করে প্রভাবিত করে আঁধারকে, জীবন-ই আপনাকে দেখাবে-শিকলে বেঁধে রাখতে পছন্দ করা মানুষটা মূলত নিজেই পরাধীন-অন্ধ।
-what a stunned!

কখনো কখনো জীবন আপনাকে এমন কারো সাথে পরিচয় করাবে, যার সত্যিই সাহায্য প্রয়োজন। আপনি দেখবেন, মানুষটা অনবরত জ্বলছে, জ্বলে জ্বলে ভষ্ম হচ্ছে আর পোড়া ছাইটুকু ছুঁড়ে ফেলছেন চারপাশে। সেই পোড়া ছাই এ আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। আপনি ধরে নিবেন, তিনি আপনাকে পোড়াতে চাচ্ছেন। মূলত, অন্যকে পোড়ানোর উদ্দেশ্যে নয়, ব্যক্তি নিজের দহন থেকে পরিত্রাণের উপায় খুঁজছেন।
-Feel sympathy for them!

20/02/2021

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Harun JP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share