RS News & International

  • Home
  • RS News & International

RS News & International Bangladesh and world news update

11/06/2026
শূন্য রেখায় থাকা সেই বৃদ্ধ ফিরলো পরিবারের কাছে।
11/06/2026

শূন্য রেখায় থাকা সেই বৃদ্ধ ফিরলো পরিবারের কাছে।

আপনি গু'লি করলে আমি বসে থাকবো.? জামালপুরের কামালপুর সীমান্তে বিএসএফকে বিজিবি!ভালোবাসার আরেক নাম বাংলাদেশ বর্ডার গার্ড ঃ ...
10/06/2026

আপনি গু'লি করলে আমি বসে থাকবো.?
জামালপুরের কামালপুর সীমান্তে বিএসএফকে বিজিবি!
ভালোবাসার আরেক নাম বাংলাদেশ বর্ডার গার্ড ঃ বিজিবি ❤️
স্যালুট বস আপনাকে💗💗

ইইউ না দিলেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন, ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া।
26/11/2023

ইইউ না দিলেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন, ইসরায়েলের তীব্র প্রতিক্রিয়া।

আইসিসি কর্তৃক নিষিদ্ধ হলো শৃলঙ্কান ক্রিকেট। মাঠের পারফরম্যান্সে দিশেহারা শ্রীলঙ্কার ক্রিকেট। বিশ্বকাপ যাত্রা শেষ করে ইতো...
12/11/2023

আইসিসি কর্তৃক নিষিদ্ধ হলো শৃলঙ্কান ক্রিকেট।

মাঠের পারফরম্যান্সে দিশেহারা শ্রীলঙ্কার ক্রিকেট। বিশ্বকাপ যাত্রা শেষ করে ইতোমধ্যে দেশটির ক্রিকেটাররা বাড়িতে ফিরে গেছেন। এরই মধ্যে আরও বড় দুঃসংবাদ পেল ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। লঙ্কান ক্রিকেট বোর্ডে (এসএলসি) সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি তাদের সদসপদ্য বাতিল করেছে। যদিও নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটির ক্রিকেট কীভাবে চলবে, সেই নির্দেশনা কিংবা শর্ত এখনও আরোপা করেনি আইসিসি।

আজ (শুক্রবার) এক বিবৃতিতে আইসিসি বলছে, ‘আইসিসি বোর্ড সভায় আজ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

এই নিষেধাজ্ঞার কারণে আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জানুয়ারিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টটির আয়োজক ছিল শ্রীলঙ্কা। এছাড়া আগামী গ্রীষ্মে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচে টেস্ট সিরিজও রয়েছে লঙ্কানদের। সবমিলিয়ে পূর্বনির্ধারিত সব সূচি নিয়ে এখনই দোটানায় পড়তে যাচ্ছে দলটি।

আইসিসির বিবৃতিতে লঙ্কান বোর্ডের নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলছে— তারা গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ লঙ্ঘন করেছে। এর মধ্যে সরকারি হস্তক্ষেপ একটি। এছাড়া লঙ্কান বোর্ডের বিরুদ্ধে অর্থনৈতিক লেনদেনে অস্বচ্ছতারও অভিযোগ রয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগ ও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের আর্থিক বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল এসএলসি ও ক্রীড়া মন্ত্রণালয়ের। যা নিয়ে এসএলসির গভর্নিং বডিকে ‘‘বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ’’ বলে পদত্যাগেরও দাবি জানান ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে। তার সমালোচনার জবাবে পাল্টা জবাব দিচ্ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড অফিশিয়ালরাও। তবে এবার বিশ্বকাপ দলের বাজে পারফরম্যান্সের কারণে সেই পরিস্থিতি বদলে যায়।

সেই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর পুরো ক্রিকেট বোর্ড বরখাস্তকেই বরখাস্ত করে দেয় মন্ত্রণালয়। বলে রাখা ভালো— শ্রীলঙ্কার ক্রীড়া আইন অনুযায়ী অন্য খেলার মতো ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনেই থাকবে এসএলসি। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডে সরকারি কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না। যে কারণে চাইলেও খুব একটা প্রভাব দেখাতে পারে না মন্ত্রণালয়। তাই ২০১৪ সালে নির্বাচিত বোর্ড ভেঙে অন্তর্বর্তীকালীন এক কমিটি গড়েছিল শ্রীলঙ্কা সরকার। তখন আইসিসি শ্রীলঙ্কার প্রাপ্য অর্থ প্রদান স্থগিত করেছিল।

লঙ্কান বোর্ডের এই নিষেধাজ্ঞার চার বছর আগে আরও একটি পূর্ণ সদস্য দেশকে নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। ২০১৯ সালে সরকারি হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকেও সেই খড়গে পড়তে হয়েছিল। এরপর থেকে তাদের আর্থিক সহায়তা বন্ধ করে দেয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। তবে আইসিসি লঙ্কানদের ক্ষেত্রে কিছুটা বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে চায়।

ইসলামি আনদোলনের মহাসমাবেশে জনস্রোত।
03/11/2023

ইসলামি আনদোলনের মহাসমাবেশে জনস্রোত।

এটিএন বাংলা সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ । সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন । ATN Bangla===============A...

সরকারকে উৎখাত করেই বাড়ি ফিরবঃ রেজাউল করিম।
20/10/2023

সরকারকে উৎখাত করেই বাড়ি ফিরবঃ রেজাউল করিম।

ারকে উৎখাত করেই বাড়ি ফিরব: রেজাউল করিম | Chormonai | Rezaul Karim | Syed Faizul Karim | Somoy TVআরও...

ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে নিরাপত্তা পরিষদে ভোট চেয়েছে রাশিয়া।ইসরায়েল-গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরা...
15/10/2023

ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধে নিরাপত্তা পরিষদে ভোট চেয়েছে রাশিয়া।

ইসরায়েল-গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ভোট চেয়েছে রাশিয়া। শনিবার (১৪ অক্টোবর) নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাঠায় মস্কো। আগামী সোমবার ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের খসড়া প্রস্তাবের ওপর ভোট হবে বলে আশা দেশটির। খবর আল জাজিরার

রাশিয়ার ডেপুটি ইউএন অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ানস্কি বলেন, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে যে প্রস্তাব দিয়েছি তার কোনও পরিবর্তন হয়নি। আশা করছি, আগামী সোমবার স্থানীয় সময় বিকেল ৩ টায় ভোট হবে।

এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবে রাশিয়া জিম্মিদের মুক্তি দেয়া, মানবিক সহায়তা সরবরাহ করা এবং বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথাও বলেছে।

একইসঙ্গে খসড়া প্রস্তাবে বেসামরিক নাগরিকদের ওপর‌ ‘নৃশংসতা ও সন্ত্রাসী’ কর্মকাণ্ডের সমালোচনা করেছে রাশিয়া।

গাজায় ইসরায়েলের পদে পদে মৃত্যু ফাঁদ।
15/10/2023

গাজায় ইসরায়েলের পদে পদে মৃত্যু ফাঁদ।

গাজায় ইসরাইলের জন্যে পদে পদে মৃত্যুফাঁদ, যুদ্ধের জন্যে প্রস্তুত ইরান, চীন রাশিয়া!|Iran| Ekattor TVএক সপ্তাহ পেরিয়েছে রক্তক.....

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিল্লিতে রচিত হলো আফগান রূপকথা।বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে রূপক...
15/10/2023

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিল্লিতে রচিত হলো আফগান রূপকথা।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে রূপকথার জন্ম দিয়েছে আফগানিস্তান। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশদের হারালো মুজিব-রশিদরা। আগে ব্যাট করতে নেমে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও মিডল অর্ডার ব্যাটার ইকরাম আলী খিলের জোড়া ফিফটিতে ২৮৪ রানের লড়াকু পুঁজি পায় আফগানরা। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র মুজিব, রশিদ, নবির স্পিন বিষে মাত্র ৪০ দশমিক ৩ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় ইংলিশরা।

রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের দেয়া ২৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন ফজলহক ফারুকি। এই বাঁহাতি পেসারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। দলীয় ৩৩ রানে সাজঘরে ফেরেন অভিজ্ঞ ব্যাটার জো রুট। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক মুজিব উর রহমানের বলে বোল্ড হন ১১ রান করা এই ব্যাটার।

দুই উইকেট পতনের পর হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন অন্য ওপেনার দাউয়িদ মালান। মোহাম্মদ নবির বলে ইব্রাহীম জাদরানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন মালান। ৩৯ বলে চার বাউন্ডারিতে ৩২ রান করে ফেরেন এ বাঁহাতি ওপেনার। ক্রিজে এসে ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক বাটলারও। ব্যক্তিগত ৯ ও দলীয় ৯১ রানে নাভিন-উল-হকের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিয়াম লিভিংস্টোনও। ব্যক্তিগত ১০ রান করে রশিদ খানের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন এই ইংলিশ ব্যাটার। স্যাম কারানকে সাজঘরের পথ দেখান নবি। বাঁহাতি এই ব্যাটার করেন ১০ রান। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ৪৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ব্রুক। নবির করা বলে লং অনে পাঠিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ২য় ফিফটি তুলে নেন ব্রুক।

তরুণ এই ব্যাটার থাকায় খানিকটা স্বপ্ন বেঁচে ছিল ইংল্যান্ডের। তবে ৬৬ রান করা ব্রুককে ফিরিয়ে ইংলিশদের ম্যাচ থেকে ছিটকে দেন মুজিব। ডানহাতি এই স্পিনারের ক্যারম বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে থাকা ইকরাম আলী খিলকে ক্যাচ দেন। শেষদিকে আদিল রশিদের ২০ এবং মার্ক উডের ১৮ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে ইংল্যান্ড। আফগানিস্তানের হয়ে মুজিব ও রশিদ তিনটি করে উইকেট নেন। এছাড়া ২টি উইকেট পান নবি এবং ১টি করে উইকেট নেন নাভিন ও ফজল হক ফারুকি।

এর আগে, টসে হেরে দিল্লির ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের তুলোধুনো করে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরান। উদ্বোধনী জুটিতে তারা গড়েন ১১৪ রান। জাদরান ৪৮ বলে ২৮ রান করে আদিল রশিদের বলে জো রুটের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। এরপর গুরবাজকে সঙ্গ দিতে আসেন রহমত শাহ। তবে ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি রহমত। আউট হন ৩ রান করে। তাকেও ফেরান আদিল রশিদ।

অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফেরেন গুরবাজ। ৫৭ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮০ রান করে ফেরেন এ আফগান ওপেনার। এরপর আজমতউল্লাহ ওমরজাই ১৯ ও মোহাম্মদ নবি ৯ রান করে ফিরলে চাপে পড়ে আফগানিস্তান। সেখান থেকে দলকে টেনে তুলেন রশিদ খান ও ইকরাম আলী খিল। এই দু’জনে সপ্তম উইকেটে যোগ করেন ৪৩ রান। রশিদ ২২ বলে ২২ করে আউট হলে ফের চাপে পড়ে আফগানরা।

শেষ দিকে আফগানদের হাল ধরেন তরুণ ব্যাটার ইকরাম। ৬৬ বলে ৩ চার ২ ছক্কায় ৫৮ রান করেন এ বাঁহাতি ব্যাটার। এছাড়া ১৬ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন মুজিব উর রহমান। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৮৪ রানে থামে আফগানিস্তান। বিশ্বকাপে আফগানিস্তানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৮৮। কাছাকাছি এসেও সেটা টপকাতে পারেনি তারা।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আদিল রশিদ। ২টি উইকেট পান মার্ক উড। এছাড়াও একটি করে উইকেট নেন রিচ টপলি, জো রুট ও লিয়াম লিভিংস্টোন।

Address

Kishorganj

2300

Telephone

+8801746067847

Website

Alerts

Be the first to know and let us send you an email when RS News & International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RS News & International:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share