Shokol Khela

Shokol Khela Shokol Khela is a creative medium that brings the world's sports to you in a different way.
(2)

ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরা কোয়ার্টার ফাইনালের আগে বড় ধরনের বিপাকে নরওয়ে। দলে হঠাৎ ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে ব্যাহত হচ্...
09/07/2026

ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরা কোয়ার্টার ফাইনালের আগে বড় ধরনের বিপাকে নরওয়ে। দলে হঠাৎ ছড়িয়ে পড়া ভাইরাসের কারণে ব্যাহত হচ্ছে তাদের প্রস্তুতি। ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর, আগামী শনিবার মিয়ামিতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অসুস্থ দলটির একাধিক ফুটবলার।

নরওয়েজিয়ান সংবাদমাধ্যম ‘দাগব্লাদেত’-এর প্রতিবেদনে বলা হয়েছে, টানা ভ্রমণের কারণে স্কোয়াডের ওপর পড়া শারীরিক ও মানসিক প্রভাবে অনেকেই অসুস্থ। বিশেষ করে জ্বরের কারণে নরওয়ের প্রথম ম্যাচটি মিস করেছেন স্ট্র্যান্ড লারসেন। একই রকম ভাইরাসে আক্রান্ত হওয়ায় শেষ ১৬-র ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে খেলতে পারেননি মার্কাস হোমগ্রেন পেডারসেন।

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার বিতর্কিত জয়ের রেশ কাটতে না কাটতেই ফুটবল বিশ্বে আরেক বড় খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রে আর্জ...
09/07/2026

মিসরের বিপক্ষে আর্জেন্টিনার বিতর্কিত জয়ের রেশ কাটতে না কাটতেই ফুটবল বিশ্বে আরেক বড় খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আর্থিক লেনদেন খতিয়ে দেখতে শুরু করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির মধ্যেই প্রতারণা ও অর্থ পাচারের সন্দেহে মার্কিন কর্তৃপক্ষ এই তদন্ত শুরু করেছে।

আর্জেন্টাইন সংবাদপত্র লা নাসিওনের বরাত দিয়ে ইন্ডিয়া এক্সপ্রেস ও স্পোর্টস মেক্সিকোর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিল দলে নেমেছে ভিন্ন এক বাস্তবতা। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থে...
08/07/2026

বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিল দলে নেমেছে ভিন্ন এক বাস্তবতা। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর সেলেসাওদের বহনকারী বিমান ব্রাজিলে ফিরলেও ২৬ সদস্যের স্কোয়াড থেকে দেশে ফিরেছেন মাত্র একজন ফুটবলার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফ্লামেঙ্গোর ডিফেন্ডার দানিলো লুইজই ছিলেন একমাত্র খেলোয়াড়, যিনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চার্টার্ড বিমানে দেশে ফেরেন। দলের বাকি খেলোয়াড়রা যুক্তরাষ্ট্র থেকেই নিজ নিজ ক্লাব কিংবা ব্যক্তিগত ছুটির গন্তব্যে চলে যান।

08/07/2026

7up 7up বলে ব্রাজিল সমর্থকের সাথে মজা নিচ্ছে

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের বিদায়, বিশ্বকাপের স্বপ্ন অধরাই রয়ে গেল নেইমারের ​২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আবারও হোঁচট খ...
08/07/2026

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের বিদায়, বিশ্বকাপের স্বপ্ন অধরাই রয়ে গেল নেইমারের

​২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আবারও হোঁচট খেল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। রাউন্ড অব ১৬-এর শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রতিপক্ষের কাছে পরাজিত হয়ে সেলেসাওদের শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স এবং অদম্য আক্রমণভাগ নিয়ে মাঠে নামলেও, রাউন্ড-১৬ এর লড়াইয়ে এসে রক্ষণভাগের দুর্বলতা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় কপাল পুড়ল ব্রাজিলিয়ানদের। নির্ধারিত সময় শেষে হতাশাজনক হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

​ব্রাজিলের এই বিদায় দীর্ঘদিনের অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্নকে আরও ধূসর করে তুলল। বিশেষ করে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের জন্য এই বিশ্বকাপ ছিল সম্ভবত শ্রেষ্ঠ মঞ্চে নিজেকে প্রমাণের শেষ সুযোগ। রাউন্ড অব ১৬-এর ম্যাচে নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলের পরাজয় কেবল একটি দলের বিদায় নয়, এটি ছিল নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি। ম্যাচ শেষে চোখের জলে মাঠ ছেড়েছেন তিনি। যেখানে ২০১০ সালে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন, ১৬ বছর পর সেই একই স্টেডিয়ামে সবকিছুর ইতি টানলেন এই কিংবদন্তি। চোটজর্জর ক্যারিয়ার এবং দীর্ঘদিনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও, ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে তিনি তার শেষ ম্যাচটিকে নিজের ঐতিহ্যের সাথে মিশিয়ে দিয়েছেন।

নেইমারের এই বিদায় কেবল পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম ইতিহাসের পাতায় স্থায়ীভাবে লিখে রেখেছেন। যদিও পেলের উত্তরসূরি হিসেবে তাকে বারবার বিশ্বকাপের ট্রফির মাপকাঠিতে বিচার করা হয়েছে, তবুও তার শৈল্পিক ফুটবল এবং মাঠের প্রতিটি পদচারণায় তিনি কোটি ভক্তের হৃদয়ে যে জায়গা করে নিয়েছেন, তা অদ্বিতীয়। কোচ কার্লো আনচেলত্তি স্কোয়াডে তাকে ফিরিয়েছিলেন অভিজ্ঞতার আলো পেতে, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে তা সফল হয়নি।

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের এমন অকাল বিদায় দেশটিতে ফুটবলপ্রেমীদের মাঝে গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে। দলের আক্রমণাত্মক ফুটবলের চেয়ে প্রতিপক্ষের কৌশলগত সংহতি শেষ পর্যন্ত জয়ী হয়েছে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মিডফিল্ডের নিয়ন্ত্রণ হারানো এবং সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয়েছে বড় ব্যবধানে। অভিজ্ঞ কোচ এবং খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি কেন বড় ম্যাচে এসে মানসিকভাবে ভেঙে পড়ছে, তা নিয়ে এখন ফুটবল বিশ্বে শুরু হয়েছে বিস্তর কাটাছেঁড়া ও সমালোচনা।

প্রতিবারই বড় স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও নকআউট পর্বের গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে নেইমারের মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের উপস্থিতিতেও এমন পরিণতি তাদের ফুটবলের বর্তমান কাঠামো ও প্রস্তুতির ঘাটতিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই পরাজয় কেবল একটি ম্যাচ হার নয়, বরং ফুটবলের পরাশক্তি হিসেবে নিজেদের আধিপত্য ধরে রাখার ক্ষেত্রে এক বড় ধাক্কা।

এখন ব্রাজিল ফুটবলের সামনে নতুন চ্যালেঞ্জ। বিশ্বকাপের এই হতাশা ঝেড়ে ফেলে কার্লো আনচেলত্তির নেতৃত্বে ২০৩০ বিশ্বকাপের দিকে তাকিয়ে নতুন করে দল গোছানোর প্রক্রিয়া শুরু করতে হবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে। নেইমারহীন ব্রাজিল কেমন হবে, তা এখন প্রশ্নসাপেক্ষ, তবে তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন, তা নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বিশ্বকাপের বর্তমান সংস্করণের প্রাইজমানি কাঠামো অনুযায়ী, টুর্নামেন্টের প্রস্তুতি ও সাংগঠনিক ব্যয় মেটাতে অংশগ্রহণকারী প্রত...
08/07/2026

বিশ্বকাপের বর্তমান সংস্করণের প্রাইজমানি কাঠামো অনুযায়ী, টুর্নামেন্টের প্রস্তুতি ও সাংগঠনিক ব্যয় মেটাতে অংশগ্রহণকারী প্রতিটি ফেডারেশনকে দেওয়া হয়েছে ২.৫ মিলিয়ন ডলার। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার জন্য যোগ হয়েছে আরও ১০ মিলিয়ন ডলার। আর শেষ ষোলোতে ওঠার পুরস্কার হিসেবে পেয়েছে অতিরিক্ত ৬ মিলিয়ন ডলার। সব মিলিয়ে মিশরের মোট প্রাপ্তি দাঁড়িয়েছে ১৮.৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৮ কোটি টাকা)।

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের মহানাটকীয় জয়ের পর, মাঠের উত্তাপ এবার আছড়ে পড়েছে মাঠের ...
08/07/2026

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের মহানাটকীয় জয়ের পর, মাঠের উত্তাপ এবার আছড়ে পড়েছে মাঠের বাইরে। ম্যাচজুড়ে বিতর্কিত সব সিদ্ধান্তের কারণে ফুটবলপ্রেমীদের তীব্র ক্ষোভ ও তোপের মুখে পড়েছেন ওই ম্যাচের রেফারি। রোষাণলে পড়ে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়া।

08/07/2026

মেসিময় নর্থসাউথ বিশ্ববিদ্যালয় 🇧🇩🇦🇷⚽️❤️

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তেজনার একপর্যায়ে তিনি সমর্থকদের দিকে থুতু ছিটান। ঘটনাটি নিয়ে ...
08/07/2026

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তেজনার একপর্যায়ে তিনি সমর্থকদের দিকে থুতু ছিটান। ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, কারও দিকে থুতু ছিটানো গুরুতর অসদাচরণ এবং এটি শারীরিক আক্রমণের পর্যায়ে বিবেচিত হয়। এমন অপরাধে অন্তত তিন ম্যাচের নিষেধাজ্ঞাসহ আরও কঠোর শাস্তির বিধান রয়েছে।

08/07/2026

ড্যাফোডিলে ছিলো আর্জেন্টাইন সংগীতেরও আয়োজন

Address

Joydebpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shokol Khela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share