06/06/2026
শরীরের নাম মহাশয়
যা সহানো যায় তাই সয়। এই কথাটা আগে বিশ্বাস করলেও এখন আর বিশ্বাস করি না। কারন এসির ভেতরে আগে থাকতেই পারতাম না এখন এই গরমে মন চায় সারাক্ষণ এসির মধ্যেই বসে থাকি। সবচেয়ে কষ্ট হয় রান্নাঘরে রান্নার কাজে।
ঢাকা সহ প্রায় সারাদেশেই প্রচন্ড গরম পরতেছে।
আগের দিনে এসি ছিলো বিলাসিতার জন্য কিন্তু বিশ্বাস করেন এই গরমে খাদ্য, বস্ত্র বাসস্থান এর মতোই এসিরও খুব প্রয়োজন হয়ে দাড়িয়েছে বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে।
আল্লাহর অশেষ রহমত কালকে থেকে বৃষ্টি শুরু হইছে কিছুটা আরাম লাগছে। তবে গরম কিন্তু কমে নাই। বৃষ্টি শেষ হলেই গরম শুরু হয়ে যায়। সবাই বাচ্চাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করিয়েন এই গরমে।