27/04/2026
ইয়া আল্লাহ…
আজ আমি আর কিছু চাইতে আসিনি, শুধু কাঁদতে আসছি তোমার দরবারে…
বুকভরা কষ্টগুলো আজ আর ধরে রাখতে পারছি না,
তাই সব খুলে বলার জন্য তোমার কাছেই ফিরে এলাম…
ইয়া রব…
তুমি তো আমার মনের প্রতিটা ব্যথা জানো,
যে কান্না আমি মানুষের সামনে লুকাই,
সেই অশ্রু তো তুমি প্রতিটা রাতেই দেখো…
আল্লাহ…
আমি অনেক ক্লান্ত, অনেক ভেঙে গেছি ভেতর থেকে…
কাউকে বলতে পারি না, কেউ বুঝেও না…
তাই আজ তোমাকেই সব বলছি, আমার মাওলা…
ইয়া আল্লাহ…
এই যে বুকের ভেতরের চাপা কান্না,
এই যে না বলা হাজারটা কষ্ট,
সব তোমার কাছে সঁপে দিলাম…
তুমি আমার চোখের পানিকে কবুল করো,
এই কান্নাকে আমার জন্য রহমত বানাও…
আমার ভাঙা মনটাকে তুমি নিজেই জোড়া লাগাও, ইয়া রব…
ইয়া রহমান…
আমার হৃদয়টা শান্ত করে দাও,
এই অস্থিরতা, এই ব্যথা—সব দূর করে দাও…
আমি আর পারছি না আল্লাহ… সত্যিই আর পারছি না…
ইয়া আল্লাহ…
তুমি ছাড়া আমার আর কেউ নেই,
তোমার কাছেই আমার সব আশা, সব ভরসা…
আমার এই কান্না তুমি খালি ফিরিয়ে দিও না, মাওলা…🤍😌