24/05/2026
ভারত হাসিনাকে ভুলভাল বোঝাইতেছে কি? কিন্তু হাসিনা এই ভুলভাল বোঝানোটা বুঝতেছে কি? ফলে এইরকম তাল মারতেছে!
আমার ধারণা, হাসিনা কোনভাবেই দেশে ফিরবে না। কিংবা না ফেরার সর্বশেষ চেষ্টাটুকু কইরা যাবে।
একটা জিনিস ইদানিং সম্ভাবনা আকারে মনে হয়, বিএনপি আর ভারত উভয়ই হাসিনাকে ঝুলাইয়া দেওয়ার ব্যাপারে সম্মত হইছে।
যদি তা হয়, তাইলে এইটা উভয়ের জন্যই উইন উইন হইতে পারে।
ভারতের দিক থেকে আমেরিকার সঙ্গে কথা বলার ক্ষেত্রে হাসিনা একটা ডিস্টার্ব। মানে আলোচ্য বিষয় যখন বাংলাদেশ।
অন্যদিকে, হাসিনা না থাকলে বিএনপিও ভারতের সঙ্গে আরো খোলামেলা আলাপে যাইতে পারে। আওয়ামী লীগের সঙ্গেও।
হাসিনা মাইনাস না হওয়া পর্যন্ত এইটা সম্ভব হইতেছে না।
হাসিনাকে ফাঁসিতে দেওয়া হইলে দেশে ক্যাওজ লাগবে। কিন্তু বিএনপি, ভারত ও আমেরিকা সবাই একসাইডে থাকলে এই ক্যাওজ দুই দিনেই শীতল হইয়া যাবে।
অর্থাৎ বড় কোন সমস্যা এইটা না।
দেশের তরুণ জনগোষ্ঠী হাসিনাকে ব্যাপক ঘৃণা করে। ফলে হাসিনার জন্য এইদেশে বড় আন্দোলন তৈরি হওয়া কঠিন।
হাসিনা এইসব জানে। ফলে চেষ্টা করতেছে, কীভাবে দেশে আসা ঠেকানো যায়। আমার হিসাব তাই বলে।
কিন্তু ভারত যদি হাসিনাকে আর দক্ষিণ এশিয়া কূটনীতির কেন্দ্রে বসাইয়া রাখতে না চায়, তাইলে হাসিনার সামনে দ্বিতীয় রাস্তা আছে বইলা মনে হয় না।
তাকে ফাঁসির দড়ির দিকে হাঁটতেই হবে।
হাজার হাজার মানুষের খুনের দাগ যেই হাসিনার হাতে, সেই হাসিনার বিচারের দিন হয়ত ঘনাইয়া আসতেছে।
ভারত কি আসলেই হাসিনাকে ফালাইয়া দিবে?