26/09/2025
বসে বসে টিভির চ্যানেল পাল্টাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম একটা মুভির চ্যানেলে কার্টুন টেলিকাস্ট হচ্ছে। চ্যানেলটাতে আমি কিছুক্ষণ হোল্ড করলাম তারপর বুঝলাম এটা কার্টুন না এটা একটা এ্যানিমেটেড মুভি। মুভি শেষ করার পরে বুঝলাম এটা একটা বিশাল পলিটিকাল আইরনি টাইপের মুভি। মুভির নাম "Animal Firm" । যদিও আমি এই মুভির নাম আগেও শুনেছি, তবে আজকে কাকতালীয় ভাবে দেখে ফেললাম।
গল্পটা হচ্ছে এরকম যে, " একটা ফার্ম ছিল। যে ফার্মের মালিক ছিল অত্যন্ত অত্যাচারী, যে ফার্মের প্রানীদের উপর চালাত অমানবিক নির্যাতন। এভাবে চলতে চলতে MAJOR নামের এক শুকোরের নেতৃত্বে তারা সবাই একজোট হয়ে ফার্মের মালিককে আক্রমণ করে, আক্রমণের মুখে ফার্মের মালিক পালিয়ে যায় আর্থাৎ তারা একটা বিপ্লব ঘটায়। তারপর ফার্মের নানা সংস্কার পরিকল্পনা করা হয়। এবং একটা নীতি প্রতিষ্ঠা করা হয় 'All Animals Are Equal' কিন্তু আস্তে আস্তে খামারের কতৃত্ব নিয়ে নিতে থাকে NAPOLEON নামের এক শক্তিশালী শুকোর। নেপলিয়নের সাথে জুটে যায় কিছু চাটুকার শুকোর, যারা নেপলিয়নের কাছ থেকে এক্সট্রা সুযোগ সুবিধা পেত। আর সাধারণ পশুদের আবস্থা আবার আগের মতো হয়ে যায়, এমনকি কিছু ক্ষেত্রে আগের থেকেও খারাপ। কেউ যদি নেপলিয়নের বিরুদ্ধে কথা বলত তাহলে তার উপর লেলিয়ে দেওয়া হত পোষ্য কুকুর বাহিনী। আর খামারের নীতি 'All Animals Are Equal ' থেকে হয়ে গেল 'All Animals equal but some Animals are more equal than others' হয়ে গেল। এমনকি নেপলিয়ন এবং তার চাটুকাররা সেই আবার মানুষের সাথেই আঁতাত করতে শুরু করল। যাদের বিরুদ্ধে করা বিপ্লবেই নেপোলিয়ন ক্ষমতায় বসেছিল। "
তারপর আমি খোজা শুরু করলাম এই মুভির রাইটার কে? তারপর বুঝলাম এটা কোনো মুভি না৷ এটা George Orwell লেখা একটা উপন্যাস। যেখানে তিনি মেটাফোরের মাধ্যমে দেখিয়েছেন সমতার জন্য হওয়া রুশ বিপ্লব কীভাবে বেহাত হয়ে গিয়েছিল।Starlin কীভাবে সমতার জন্য হওয়া রুশ বিপ্লবকে কাজে লাগিয়ে একনায়কতন্ত্র কায়েম করেন। বইটি প্রকাশ করা হয় ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়। যেখানে তিনি দেখিয়েছেন বিপ্লব কীভাবে বেহাত হয়ে যায় । কীভাবে একটা গোষ্ঠী সর্বদা বিপ্লবকে কাজে লাগিয়ে লাভবান হয় সাধারণ মানুষকে জীবন একই থেকে যায়।
এই উপন্যাস আজ থেকে ৭০ বছর আগে যতটা প্রাসঙ্গিক ছিল আজও ঠিক ততটাই প্রাসঙ্গিক। 'All Animals Are Equal But Some Animals Are More Equal Than Others '