Taqdir-تقدير

Taqdir-تقدير Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taqdir-تقدير, Malacca City.

“তোমরা দ্বীনের দাওয়াত সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না।”❤️🌼🥀

❤️‍🩹Only Sister's❤️‍🩹
❌ Non-Mahram❌Don't message.❌

ইনবক্সে নক দিয়ে গায়রতহীনতার পরিচয় দিবেন না!!

24/07/2026

আল্লাহর কসম, প্রিয় ভাইয়েরা! কিয়ামতের দিন মানুষ এমন অনেক গুনাহ দেখতে পাবে, যা সে জানেই না যে সে করেছে।

কেন? কারণ সে একটি পাপ কাজ করেছিল, আর অন্যরা তাকে অনুসরণ করে সেই পাপ কাজে লিপ্ত হয়েছিল। ফলে তার নিজের গুনাহের পাশাপাশি, কিয়ামত পর্যন্ত যারা তাকে অনুসরণ করে সেই গুনাহ করবে, তাদের গুনাহেরও অংশ তার আমলনামায় লেখা হবে।

আবার কিয়ামতের দিন মানুষ অনেক পরিমাণ নেকি দেখতে পাবে, অথচ সে জানেই না যে সে এসব নেক আমল করেছে। এর কারণ হলো, সে একটি ভালো কাজ করেছিল। মানুষ তাকে সেই ভালো কাজ করতে দেখে অনুসরণ করেছে। তারপর তাদের দেখে আরও মানুষ সেই ভালো কাজ করেছে, তারপর আরও অনেকে...

এসবই মানুষের আমলনামায় লেখা হবে। আর এগুলো তার রেখে যাওয়া প্রভাবেরই ফল।

• মূল: শাইখ ড. সুলাইমান বিন সালিমুল্লাহ আর-রুহাইলি (হাফিজাহুল্লাহ)
• অনুবাদ: রাকিবুল ইসলাম বিন হারুন।

রাজনৈতিক দল যাবে আসবে ,,মানুষ পরিবর্তন হবে কিন্তু স্বভাব না। Dictatorship is gone, dictatorship is coming.😅ছবি:  Bhai.
14/07/2026

রাজনৈতিক দল যাবে আসবে ,,মানুষ পরিবর্তন হবে কিন্তু স্বভাব না। Dictatorship is gone, dictatorship is coming.😅

ছবি: Bhai.

30/06/2026

এক ব্যক্তি নাপিতের দোকানে চুল কাটাতে গেল। চুল কাটার সময় নাপিত বলল : আমি আল্লাহকে মানি না।

লোকটি জিজ্ঞেস করল : কেন?

নাপিত বলল : রাস্তায় বের হয়ে দেখুন- কত অসহায়, কষ্টে থাকা মানুষ! যদি আল্লাহ থাকতেন, তাহলে মানুষের এমন অবস্থা হতো না।

চুল কেটে লোকটি বাইরে বের হলো। কিছু দূরে গিয়ে সে দেখল- একজন মানুষের চুল খুব এলোমেলো ও অগোছালো।

সে আবার নাপিতের কাছে ফিরে এসে বলল : এই পৃথিবীতে কোনো নাপিত নেই।

নাপিত অবাক হয়ে বলল : আমি তো আছি!

লোকটি বলল : না, নাপিত থাকলে ওই লোকটার চুল এমন এলোমেলো হতো না।

নাপিত বলল : সমস্যা হলো, মানুষ নাপিতের কাছে আসে না।

তখন লোকটি বলল : ঠিক তেমনি, আল্লাহ তো আছেন- কিন্তু মানুষ আল্লাহর দিকে ফিরে আসে না। যদি মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে অবশ্যই তাদের অবস্থা ভালো হবে।

সুতরাং, আল্লাহ সবসময় আছেন- আমাদের উচিত তাঁর দিকে ফিরে আসা, তাঁর উপর ভরসা করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।

-উমায়ের কোব্বাদি (হাফি.)
Ikhlas - ইখলাস

16/06/2026

আপনি ফেইসবুক‌ স্ক্রল করছিলেন,

হঠাৎ দেখলেন আপনার বেকার বন্ধুটি খুব ভালো একটি চাকরি পেয়ে গেছে।

আপনি মনে মনে বলে উঠলেন, "আলহামদুলিল্লাহ! আল্লাহুম্মা বারিক! হে আল্লাহ, আমার বন্ধুটির আয় রোজগারে বরকত দিন এবং তাকে কর্মজীবনে অনেক উন্নতি করার তৌফিক দান করুন।"

সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনার বান্ধবীর বিয়ের দাওয়াত পাওয়ার পর আপনি মন থেকে দোয়া করলেন, " হে আল্লাহ! আমার বান্ধবীর দাম্পত্য জীবন আপনি সুখ-শান্তিতে পরিপূর্ণ করুন।

" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনি পার্কে হাঁটছিলেন, দেখলেন ফুটফুটে একটি বাচ্চা খেলা করছে। আপনি বাচ্চাটির উদ্দেশ্যে দোয়া করলেন, "হে আল্লাহ! শিশুকে সুস্থ-সবল রেখে নেক হায়াত দান করুন।

" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

বাসায় ফেরার সময় দেখলেন এক বৃদ্ধ ভিক্ষুক অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে।

আপনি তাকে প্রয়োজনীয় সাহায্য করার পর তার জন্য দোয়া করলেন, " হে আল্লাহ! আপনি লোকটিকে সুস্থতা দান করুন এবং তার জীবনের সব দুঃখ, কষ্ট দূর করে দিন।"

সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আমি কিন্তু কোনো রূপকথার গল্প বলছি না।

আমাদের সাথে ঠিক এমনটাই হয়। এই মর্মে একটি হাদিস আছে,

"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ কোন ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার সময় আমীন বলতে থাকেন। যখনই সে তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতা বলেন, আমীন, তোমার জন্যও অনুরূপ কল্যাণ।"
~ সুনানে ইবনে মাজাহ, ২৮৯৫।

আমাদের সমাজটা হিংসা-বিদ্বেষে ভরে গেছে।

আমরা অন্যের ভালো সহ্য করতে পারিনা। কারো ভালো দেখলে দোয়া করা তো দূরের কথা বরং অনেকে অন্যের সুখ নষ্ট করার জন্য কালো জাদুও করে!

অথচ আল্লাহর দেওয়া বিধান কতই না চমৎকার!

অন্যের ভালো চাইলে, অন্যের জন্য ভালো দোয়া করলে, তাতে বরং নিজেরই উপকার হয়। কেননা, ফেরেশতাদের দোয়া তো কখনো বিফল হয়না।

এই সুন্দর হাদিসটি না জানার কারণেই হয়ত অনেকর মনে এখনো হিংসার ময়লা রয়ে গেছে।

তাই পোস্টটি শেয়ার করে সবার কাছে রাসুল (সঃ)-এর বাণী পৌঁছে দিন।

কে জানে?

হয়ত আপনার করা একটি শেয়ারই অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দেবে!

লেখা: রুমকি কাজী

12/06/2026

একদা হযরত মালিক বিন দিনার (রহ.) একটি গোলাম কেনার জন্য বাজারে গেলেন। সেখানে তিনি দেখলেন, একটি কৃষ্ণাঙ্গ ও দুর্বল যুবককে বিক্রির জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছে।
একদা হযরত মালিক বিন দিনার (রহ.) একটি গোলাম কেনার জন্য বাজারে গেলেন। সেখানে তিনি দেখলেন, একটি কৃষ্ণাঙ্গ ও দুর্বল যুবককে বিক্রির জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছে।

কেউ তাকে কিনছিল না। মালিক বিন দিনার (রহ.) দয়া করে অল্প মূল্যে তাকে কিনে নিলেন।

বাড়িতে আনার পর ওই দাসটি মালিক বিন দিনারকে জিজ্ঞেস করল,

"আপনি আমাকে কেন কিনলেন? আমি তো দুর্বল, তেমন কাজ করতে পারবো না।"

মালিক বিন দিনার রহ. উত্তর দিলেন, "আমি তোমাকে কিনেছি যাতে তুমি শান্তিতে আল্লাহর ইবাদত করতে পারো।"

দাসটি খুশি হয়ে একটি শর্ত দিল, "নামাজের সময় হলে আমাকে বাধা দেবেন না এবং রাতে আমাকে একা থাকতে দেবেন।" মালিক বিন দিনার রহ. তা মেনে নিলেন।

এক রাতে মালিক বিন দিনার রহ. কৌতূহলী হয়ে দাসের ঘরের পাশে গেলেন। তিনি দেখলেন, ঘরটি এক অলৌকিক নূরে ঝলমল করছে।

দাসটি সেজদায় পড়ে কাঁদছে এবং আল্লাহর কাছে আকুতি জানিয়ে বলছে:

"হে আমার মালিক! আপনি তো জানেন, আমার অন্তরের বাসনা হলো দিন-রাত কেবল আপনার খেদমতে নিয়োজিত থাকা।

কিন্তু আপনি আমাকে দুনিয়ার একজন মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন। তাই দিনের বেলা আমি আপনার খেদমতে পুরো সময় দিতে পারি না। আমাকে আপনি ক্ষমা করুন।"

দাসের এই গভীর প্রেম ও আল্লাহর প্রতি একনিষ্ঠতা দেখে মালিক বিন দিনার রহ. স্তব্ধ হয়ে গেলেন এবং কাঁদতে লাগলেন।

পরদিন সকালেই তিনি দাসটিকে ডেকে বললেন, "হে আল্লাহর প্রিয় বান্দা! আজ থেকে তুমি আযাদ (মুক্ত)। আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করে দিলাম।"

একথা শুনে দাসটি খুশিতে আত্মহারা হয়ে দুহাত তুলে দোয়া করল

"হে আল্লাহ! আমার এই গোপন সম্পর্ক যখন মানুষের কাছে প্রকাশ হয়েই পড়েছে, তখন আমাকে আর দুনিয়ায় রাখবেন না। আমাকে আপনার কাছে তুলে নিন।"

দোয়া শেষ হতে না হতেই দাসটি মাটিতে লুটিয়ে পড়ল এবং সেখানেই মৃত্যুবরণ করে আল্লাহর সান্নিধ্যে চলে গেলো!

আল্লাহর কাছে মানুষের বাহ্যিক রূপ বা পদমর্যাদার চেয়ে অন্তরের তাকওয়া ও ইখলাস অনেক বেশি দামী।

আল্লাহর প্রকৃত বান্দারা লোকচক্ষুর অন্তরালে থেকে তাঁর ইবাদত করতেই বেশি পছন্দ করেন।

আন্তরিক ইবাদত ও দাসত্ব একজন মানুষকে দুনিয়ার দাসত্ব থেকে মুক্তি দিয়ে মহান আল্লাহর প্রিয় বন্ধুতে পরিণত করে।

Salman Farsi

সূত্র: واقعات پڑھیے اور عبرت لیجئ

11/06/2026

রাসূলুল্লাহ ﷺ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেছেন:

"আমি আমার বান্দার প্রতি তেমনই আচরণ করি, যেমন ধারণা সে আমার সম্পর্কে রাখে। আমি তার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি। যদি সে আমাকে কোনো মজলিসে স্মরণ করে, আমি তার চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই। আর যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই।"
— সহিহ বুখারি, সহিহ মুসলিম

সুবহানাল্লাহ! 🤍

একবার ভেবে দেখুন...

আপনি যখন পৃথিবীর কোনো এক কোণে বসে আল্লাহকে স্মরণ করছেন, তখন আপনার রবও আপনাকে স্মরণ করছেন।

আপনি যখন চুপচাপ "সুবহানাল্লাহ", "আলহামদুলিল্লাহ" বা "আস্তাগফিরুল্লাহ" বলছেন, তখন তা আল্লাহর কাছে অমূল্য হয়ে যাচ্ছে।

হয়তো একদিন আমরা উপলব্ধি করতে পারবো— জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ছিল সেই মুহূর্তগুলো, যখন আমরা আমাদের রবকে স্মরণ করেছিলাম।

তাই আসুন, যত বেশি সম্ভব আল্লাহকে স্মরণ করি। কারণ যে হৃদয় আল্লাহর যিকিরে জীবিত থাকে, সে হৃদয় কখনো প্রকৃত অর্থে একা হয় না। 🤲

28/05/2026

একটা বিষয় খেয়াল করে দেখবেন,শহরের অনেক মানুষ কুরবানি দিলে আশে পাশের মানুষ, গরীব মানুষ গুলো মাংস পায়না। কিছু মানুষ আছে সন্তানদের জন্য হলেও কিনে এনে খাই।আমি তাদের কথা বলছিনা যারা মাংস বন্টণ করে সবাইকে দেয় এবং কিছু অসাধু মানুষ মাংস নিয়ে বিক্রি করে।

অথচ গ্রামে কুরবানী হলে প্রতিটা পরিবার মাংসা পায়।এই জিনিসটা ভাবলেই ভালো লাগে! ভাগ বন্টণ করে গরীব দুঃখী ফকির সবাই মাংস পাই।

কুরবানি দেন ভালো কথা,, মাংস খাওয়ার জন্য কুরবানি না দিয়ে আল্লাহর খুশির জন্য কুরবানি দিয়েন।❤️😊

28/05/2026

ঈদ মোবারক। 🥰

14/05/2026
এইটা সত্যি। 💔
13/05/2026

এইটা সত্যি। 💔

Address

Malacca City

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqdir-تقدير posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taqdir-تقدير:

Shortcuts

Share