12/05/2026
চিংড়ি পোলাও 🍤✨
প্রথমে চিংড়িগুলারে ভালো করে ধুয়ে লবণ-হলুদ-মরিচ মেখে ১৫ মিনিটের জন্য character development এ পাঠাই দাও 🙂
এই ফাঁকে পোলাও চাল ধুয়ে ভিজাই রাখো, কারণ সবাইকেই soft হওয়া লাগে 😭
এরপর হাঁড়িতে ঘি আর তেল দাও। দারুচিনি-এলাচ-তেজপাতা দিয়া এমন একটা smell বের করো যেন পুরো বাসা বুঝে যায় আজকে ordinary দিন না 💅
পেঁয়াজ বাদামি করে ভেজে আদা-রসুন বাটা দাও, তারপর দই দিয়ে কষাও যতক্ষণ না তেল উপরে উঠে আসে। মানে masala officially serious relationship এ চলে গেছে 🙂
এখন চাল ঢালে একটু নেড়েচেড়ে ভাব দেখাও তুমি MasterChef এর finalist 🍚✨
তারপর চিংড়িগুলারে add করো, কারণ main character ছাড়া story আগায় না 🍤
গরম পানি, কাঁচামরিচ, একটু দুধ আর কেওড়া জল দিয়া ঢাকনা দিয়ে দমে রাখো। এই সময় বারবার ঢাকনা উঠাইবা না 😭
পোলাওও toxic নজর পছন্দ করে না।
শেষে উপরে একটু ঘি আর বেরেস্তা ছিটাই serve করো, তারপর innocent face এ বলো —
“এমন কিছু না… বাসায় যা ছিল তাই দিয়া বানাইলাম 🙂”