25/07/2020
অনুপ্রেরণামূলক বই এবং মুভির লিস্ট..................................................................
পড়ে/ দেখে প্রচণ্ড অনুপ্রেরণা পেয়েছি (বেঁচে থাকার, সামনে এগিয়ে যাওয়ার, কষ্ট ভোলার, পরিশ্রম করার, ভালোবাসার, কিংবা অন্য যেকোনও কিছুর), এরকম কিছু বইয়ের/ মুভির নাম শেয়ার করছি।
বই:
সাঁতারু ও জলকন্যা (শীর্ষেন্দুর সব বই-ই উনার, শুধু এই বইটা আমার। বইটা এ পর্যন্ত ৭-৮ বার পড়েছি।)
হাত বাড়িয়ে দাও (আমার অল্প বয়সের ভাবনাজগতকে প্রচণ্ড ধাক্কা দিয়েছিল এই বইটা)
The Secret (এটা একটা মাস্টারপিস! তবে এই বইটা পড়ার সময় এর কথাগুলি বিশ্বাস করে পড়তে হয়। যাঁরা বেশি বোঝেন, তাঁদের জন্য এই বই না। এই বইটা অন্তত ৩ বার পড়বেন। প্রথমবার পড়বেন, পরেরবার বুঝবেন, শেষবার অনুভব করবেন।)
Outliers (সময় নিয়ে পড়বেন। নিজেকে কিছুতেই আর ছোট ভাবতে ইচ্ছে করবে না। বড় মানুষরা কেন বড়, ওদের আসলেই কি এক্সট্রা পাওয়ার দিয়ে এখানে পাঠানো হয়েছে যা আমাদের নেই, এসব ব্যাপার খুব ভালভাবে বুঝতে পারবেন।)
Waiting for Godot (আশেপাশের সবকিছুকেই সহজভাবে নেয়ার দর্শন পেয়েছি এই বইয়েই। ছোট ব্যাপারে অহেতুক বড় ভাব নেয়া যে কতটা হাস্যকর, সেটা এই বই থেকে খুব সুন্দরভাবে শিখেছি। আমার চিন্তাভাবনা ও ব্যক্তিগত জীবনদর্শনকে খুব বেশি প্রভাবিত করেছে, এমন ৩টি বইয়ের মধ্যে এটি একটি। আমার পড়া এরকম আরেকটি বই হল Much Ado About Nothing)
Tuesdays with Morrie (ওয়েটিং ফর গডো’র পর এই বইটা আমাকে জীবন সম্পর্কে নতুনভাবে ভাবিয়েছিল।)
The Alchemist (বইটাতে কী যেন আছে, এই বইয়ের কিছু-কিছু কথায় এখনও মোহাবিষ্ট হয়ে থাকি।)
The Last Lecture (জীবনের কিছু অর্থ অন্যভাবে খুঁজে পাবেন এই বইতে। ধরুন, আপনি জানেন, আপনি আর কতদিন বাঁচবেন। এ সময়ে জীবন সম্পর্কে আপনার অনুভূতি কেমন হতে পারে, তার কিছু ধারণা পাবেন এতে।)
Eat, Pray, Love (এটা পড়ে শিখেছি, সবকিছু হারিয়ে গেলেও জীবনটাকে কতটা সুন্দরভাবে উপভোগ করা যায়।)
Man's Search for Meaning (এরকম গভীর মনস্তাত্ত্বিক বই বোধ হয় খুব বেশি নেই।)
You Can Win (আমার প্রথমদিকে পড়া বই। মাঝেমাঝেই পড়তাম এটা, টনিকের মত কাজ করত।)
Who Moved My Cheese? (আমার মধ্যে পরিবর্তনকে সহজে গ্রহণ করার মানসিকতা তৈরি করে দিয়েছিল এই বই।)
The Monk Who Sold His Ferrari (পড়ুন; পড়ার সময় বারবার ধাক্কা খাবেন, এটা নিশ্চিত।)
The Power of Now (কাজ ফেলে না রাখার দীক্ষা দিয়েছিল বইটি। এই বই