Kotha Gold X

Kotha Gold X জীবন মানেই যন্ত্রণা🙂

19/03/2026

স্বর্ণের বাজারে আকষ্মিক পতন ইনভেস্ট করার সুর্বন সুযোগ হতে পারে।

আগামী ১৩ই বৈশাখ ১৪৩২ বাংলা (২৭শে এপ্রিল ২০২৫ ইং) রোজ রবিবার শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ি মায়ের বাৎসরিক পূজা ও মেলা অনুষ...
26/04/2025

আগামী ১৩ই বৈশাখ ১৪৩২ বাংলা (২৭শে এপ্রিল ২০২৫ ইং) রোজ রবিবার শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ি মায়ের বাৎসরিক পূজা ও মেলা অনুষ্ঠিত হইবে।

উক্ত অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি ।
📖📖 অনুষ্ঠান সূচি 📖📖

১৩ই বৈশাখ ১৪৩২ বাংলা
(২৭শে এপ্রিল ২০২৫ ইং) রোজ:রবিবার।

🔵 মায়ের পূজা আরম্ভ
সকাল ৮.০০ ঘটিকায়।

🔵 মায়ের প্রসাদ বিতরণ
সকাল ১১.০০ ঘটিকায়।

🔵 মায়ের নিশি পূজা আরম্ভ
রাত্রি ১১.০০ ঘটিকায়।

🔵 মায়ের প্রসাদ বিতরণ
রাত্রি ২.০০ ঘটিকায়।

শ্রী শ্রী চিনিশপুর কালীবাড়ি 🌺

🙏🌺 জয় মা কালী 🌺🙏

সুন্দরিবালা।। একাত্তরে চুকনগর গণহত্যায়বেঁচে যাওয়া সেই শিশুসময়টা ১৯৭১ সালের ২০ মে। খুলনা জেলার চুকনগর গ্রাম, ভদ্রা নদীর প...
19/04/2025

সুন্দরিবালা।। একাত্তরে চুকনগর গণহত্যায়
বেঁচে যাওয়া সেই শিশু

সময়টা ১৯৭১ সালের ২০ মে। খুলনা জেলার চুকনগর গ্রাম, ভদ্রা নদীর পাড়। মুক্তিযুদ্ধের সবচেয়ে বর্বরতম গণহত্যা সংঘটিত হয়েছিল এখানে। একসঙ্গে ১০ হাজার হিন্দু-মুসলমান নর-নারী ও শিশুকে সেদিন হত্যা করেছিল পাকিস্তান বাহিনী। পাকিস্তানের দোসর এদেশীয় রাজাকার, আলবদর, আলসামস বাহিনী সেই নৃসংশ হত্যাযজ্ঞে সরাসরি সহযোগিতা করেছিল। চুকনগরের প্রতিটি বাড়ি থেকে সব বয়সের নারী-পুরষকে ধরে এনে দাঁড় করিয়েছিল একটি মন্দিরের সামনে। সেদিন সেই মন্দিরের উঠোন শ্মশানে পরিণত হয়।

হত্যাযজ্ঞের একদিন পর সেই শ্মশানে লাশের স্তুপে নিজের পিতাকে খুঁজতে আসেন গ্রামের এক সাধারণ কৃষক এরশাদ আলী মোড়ল।অনেক পুরুষ মহিলার লাশ পড়ে থাকতে দেখেন। তিনি তার পিতার লাশ না পেয়ে চলে যাওয়ার সময় একটি শিশুর কাঁন্নার শব্দ শুনে তিনি থমকে দাঁড়ালেন। পেছনে ফিরে এসে দেখেন যে, মহিলাদের লাশ পড়ে আছে তাঁর মধ্যে একজন মহিলার বুকের উপর হামাগুরি দিয়ে একটি শিশু দুধ পানের চেষ্টা করছে। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন এবং মহিলাটির দিকে তাকালেন। দেখলেন মহিলাটির হাতে ধবধবে সাদা শাঁখা মাথায় রক্তরাঙা সিঁদুর। বুঝতে বাকি রইলো না মহিলাটি সনাতন ধর্মের। শিশুটির বয়স আনুমানিক ৬ মাস। কণ্যাশিশু। তিনি বাড়ীতে নিয়ে গেলেন। সনাতন ধর্মের সাথে মিল রেখে নাম রাখলেন রাজকুমারী সুন্দরীবালা। ঘরের কোনে ঠাকুরঘর উঠানে তুলসী গাছ এবং শেখানো হয় গীতা পাঠ। একই ঘরে মাগরিবে আযান ও উলু ধ্বনি একাকার হয়। এ যেনো মানুষ ও মনবতার এক অমর গাঁথা দৃষ্টান্ত। রাজকুমারী সুন্দরীবালা ধীরে ধীরে বড়ো হয়ে ওঠেন। একসময় তিনি হিন্দুরীতি মেনে এক হিন্দু সম্প্রদায়ের পাত্রের কাছে তাঁর বিয়ে দেন।

এই অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত যিনি স্হাপন করলেন
সেই মানুষটির নাম এরশাদ আলী মোড়ল।

আপনার কন্যাসন্তানের নিরাপত্তার জন্য নিচের নীতিগুলো মেনে চলুন! 👩‍১। ২ বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবে...
17/04/2025

আপনার কন্যাসন্তানের নিরাপত্তার জন্য নিচের নীতিগুলো মেনে চলুন! 👩‍

১। ২ বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না।

২। প্রা\প্তবয়স্ক কোন ব্যক্তি যদি আপনার সন্তানকে মজা করে বলে- "তুমি আমার বউ হবে?" এটা কখনোই প্রশ্রয় দেবেন না।

৩। আপনার কন্যাকে কখনোই কোন ব্যক্তির কোলে বসতে দেবেন না, সে যেই হোক না কেন।

৪। কখনো কারো বাড়িতে একা যেতে দেবেন না।

৫। যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায়, আপনি লক্ষ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে।

৬। বাচ্চা যদি মোবাইল ফোন ইউজ করে তাহলে সময়ে সময়ে মোবাইলের ব্রাউজিং হিস্ট্রি চেক করুন সে গুগলে কী সার্চ করছে। [ জানা-অজানা 360 ]

৭। নিজের সন্তানকে কমপক্ষে ২ টি ফোন নাম্বার মনে রাখতে বলবেন, এবং আপনি নিজেও মনে রাখবেন।

৮। পরিবারের সবাই একসাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন, বিশেষ করে রাতের খাবার, এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন।

৯। প্রেম/ভালোবাসা/চটুল টাইপের সিনেমা দেখতে না দিয়ে সব সময় প্রেরণাদায়ক ছবি দেখার জন্য, সন্তানকে উৎসাহিত করুন।

১০। কোন রকম জাংকফুড বা ফাস্টফুড খাওয়ানোর অভ্যাস করবেন না। স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান।

১১। কোন প্রকার নে&শার প্রতি যাতে আস%ক্ত না হয়, সেদিকে খেয়াল রাখুন।

১২। আপনি নিজেও বাচ্চাদের সামনে যে কোন ধরনের নে%শা করা থেকে এমনকি ধূমপান করা থেকে বিরত থাকুন।

১৩। সাচ্ছন্দ্য বোধ করছে না এমন কারো সাথে যেতে আপনার কন্যাসন্তানকে জোর করবেন না।

১৪। একটি বিষয় লক্ষ্য রাখুন। আপনার সন্তান বিশেষ কোন প্রা/প্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কিনা।

১৫। আপনার মেয়েকে পুরুষ মানুষ আছে এমন কোন বাড়িতে খেলতে যেতে দেবেন না।

১৬। নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করে, ফ্রি হবার চেষ্টা করবেন।

১৭। নিজের বাড়িতে লাঠি জাতীয় কোন বস্তু অবশ্যই রাখুন, এবং আপনার সন্তানকে কোন ফাঁকা জায়গায় বা ছাদে সেই লাঠি চালনা করতে বলুন, যাতে বি*পদের সময় প্রয়োগ করতে পারে।

১৮। পারিবারিক কোন অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান, এতে তার মানসিক বিকাশ ঘটবে।

১৯। আপনার কন্যাসন্তান বিয়ের উপযুক্ত হলেই (বিয়ের বয়স ক্ষেত্রবিশেষে কম বেশি হতে পারে) তাকে বিয়ে দেওয়ার জন্য নিজেকে মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুত করুন।

২০। এই নীতি গুলোর বাইরে আরও কোন পরামর্শ থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে।

©ollected

পোস্টটি বেশি করে শেয়ার করে দিন, অনেকেই উপকৃত হতে পারেন!

চীনের প্রস্তাবিত ৩টি হাসপাতালের মধ্যে ১টি হাসপাতাল নরসিংদী জেলায় স্থাপন করলে একসাথে ৬টি জেলার ৩২টি উপজেলার মানুষের কষ্ট ...
16/04/2025

চীনের প্রস্তাবিত ৩টি হাসপাতালের মধ্যে ১টি হাসপাতাল নরসিংদী জেলায় স্থাপন করলে একসাথে ৬টি জেলার ৩২টি উপজেলার মানুষের কষ্ট লাঘব হবে।

ঢাকার পাশ্ববর্তী জেলা হিসাবে নরসিংদী জেলায় একটি উন্নত মানের হাসপাতাল খুবই জরুরী ছিলো উপরোক্ত বিষয়টি বিশেষ বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি!

শুভ নববর্ষে ১৪৩২ 🌸
15/04/2025

শুভ নববর্ষে ১৪৩২ 🌸

14/04/2025

শুভ নববর্ষ💐

ধর্মের জায়গায় ধর্ম থাকুক!পৃথিবীটা মানুষের হোক ❤️🙏বিসর্জন যাত্রা,কাউনিয়া মনসা মন্দির, বরিশাল।
12/04/2025

ধর্মের জায়গায় ধর্ম থাকুক!
পৃথিবীটা মানুষের হোক ❤️🙏

বিসর্জন যাত্রা,কাউনিয়া মনসা মন্দির, বরিশাল।

29/03/2025

゚viralシ

ছি🤮
16/03/2025

ছি🤮

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kotha Gold X posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share