19/01/2026
ট্রেনে বাসে বাঙালি 😜
চেপে বসুন দাদা, চারজন হয়ে যাবে।
গুতোচ্ছেন কেন ষাঁড় নাকি?
ঢুকুন দাদা ঢুকুন, বাইরের লোক ঝুলছে।
দাদা,পিছনের দিকে এগিয়ে যান।
এইতো এসে গেছি।এবার ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেব।কচি শসা।
মহা অসভ্য লোক তো, ঠিক করে দাঁড়ান।
দাদা ব্যাগটা একটু ধরবেন।
আসুক শালা বেলঘড়িয়া, দেখি তুই কত বড় মস্তান।
শুনুন দাদা, ডেলি প্যাসেঞ্জারই শেখাবেন না এই লাইনে 12 বছর যাচ্ছি।
যাহ শালা,মানিব্যাগটা কই ।
দাদা হাত থাকতে মুখে কেন?
ও দাদা তখন থেকে তো আমার পায়ের উপর দাঁড়িয়ে আছেন, এবার নিজের পায়ে একটু দাঁড়ান।
ও দাদা ব্যাগটা একটু সাইড করে নিন না ।
দাদা একটু টেনে চালান, এটা কী গরুর গাড়ি
কাকা চাপ নেবেন না, ভেন্ডারে বিড়ি সিগারেট সব চলে।
ধুর বাল, চার নম্বর চশমাটাও গেল।
প্রেশারটা রাখুন দাদা।
দাদা কী দমদম?
দমদম না নামলে, নেমে দাঁড়ান!
ইস, আবার ছাড়লো! দাদা কাল কী মুলো খেয়েছিলেন।
-দাদু একটু সাইডে দিন।
-দাদু তোর বাবা।
লেডিস সিটের কাছে কী করছেন, বাড়িতে মা বোন নেই।
ফেসবুক থেকে পাওয়া।আপনিও কিছু যোগ করতে পারেন।