05/03/2026
সেল্ফ মেনেজমেন্ট আর হিলিং দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।ধরুন আপনার আঙুল কেটে গেছে,সেই কাটা আঙুল নিয়ে আপনি দশ পদের রান্না করে দশজনকে খাইয়ে দিতে পারলেন যাতে তারা টেরও পেলোনা আপনার আঙুল কাটা।এটা সেল্ফ ম্যানেজমেন্ট।
কেউ টের না পেলেও রান্নার প্রতিটা ধাপে আপনি আপনার কাটা আঙুলটাকে টের পেয়েছেন,ব্যথা পেয়েছেন।
হিলিং না করে ম্যানেজমেন্ট শিখলে সারাজীবন এভাবেই ভুগতে হয়।
আর হিলিং হচ্ছে,সেই কাটা জায়গাটা সারাতে যা যা করা প্রয়োজনীয় তার সব করা।এই হিলিং প্রসেসটা নিজেকেই খুঁজে নিতে জানতে হয়।
আমরা সারাজীবন আমাদের মানসিক ক্ষতগুলোকে ম্যানেজ করেই চলি।কখনোই হিলিংয়ের চেষ্টা করিনা।
Collected post