BCS Study Bangla, English, Math, General Knowledge

  • Home
  • BCS Study Bangla, English, Math, General Knowledge

BCS Study Bangla, English, Math, General Knowledge Store house of knowledge

24/08/2022
May the new year fill your life with great achievements, personally and professionally. I wish you have an enticing new ...
01/01/2021

May the new year fill your life with great achievements, personally and professionally. I wish you have an enticing new year. Happy new year!

17/12/2019

প্রশ্ন: মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?
উঃ গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল।
প্রশ্ন: মধুপুর ও ভাওয়াল গড়ে আয়তন কত?
উঃ প্রায় ৪৩১০ কিঃ মিঃ।
প্রশ্ন: লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত?
উঃ আয়তন ৩৩.৬৫ বর্গ কিঃমিঃ এবং গড় উচ্চতা ২১ মি:
প্রশ্ন: বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত ?
উঃ ৫,১৩৮ কিলোমিটার। (৭১১ কিঃমিঃ সমুদ্র উপকূলসহ)
প্রশ্ন: বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
উঃ ৭১১ কিঃ মিঃ বা ৪২২ মাইল।
প্রশ্ন: কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
উঃ ১৫৫ কিলোমিটার।
প্রশ্ন: বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
উঃ ১২ নটিক্যাল মাইল।
প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উঃ ২০০ নটিক্যাল মাইল।
প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে?
উঃ পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত?
উঃ সেন্টমার্টিন।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উঃ সেন্টমার্টিন।
প্রশ্ন: দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কি?
উঃ পূর্বাশা দ্বীপ বা নিউমুর।
প্রশ্ন: দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায়?
উঃ লালমানরহাট জেলার পাটগ্রাম থানায়।
প্রশ্ন: দহগ্রামের আয়তন কত?
উঃ ৩৫ বর্গ কিঃ মিঃ।
প্রশ্ন: আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত?
উঃ খাগড়াছড়ি জেলায়।
প্রশ্ন: “চন্দ্রনাথের পাহাড়” কেন বিখ্যাত ?
উঃ হিন্দুদের তীর্থ স্থানের জন্য।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত থানা শহর কোনটি ?
উঃ টেকনাফ।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত থানা শহর কোনটি ?
উঃ তেতুলিয়া।
প্রশ্ন: বাংলাদেশের সর্ব পশ্চিমে থানা শহর কোনটি ?
উঃ শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ)
প্রশ্ন: বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা কোনটি ?
উঃ থানচি।
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা কোনটি?
উঃ শ্যামনগর।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে ক্ষূদ্রতম থানা (আয়তনে)?
উঃ লালবাগ।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় কোনটি?
উঃ গারো পাহাড়।
প্রশ্ন: লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লা।
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উঃ তাজিওডাং (বিজয়) উচ্চতা-১২৩১ মিটার।
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উঃ কেওক্রাডাং, উচ্চতা ১২৩০ মিটার।
প্রশ্ন: দুবলার চর কোথায় অবস্থিত ?
উঃ নোয়াখালী।
প্রশ্ন: কোন জেলায় চর মানিক ও চর জব্বার অবস্থিত?
উঃ ভোলা জেলায়।
প্রশ্ন: চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন কোথায় অবস্থিত?
উঃ ভোলা জেলার চরফ্যাশনে।
প্রশ্ন: মুহুরীর চর কোথায় অবস্থিত?
উঃ ফেনী জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি ?
উঃ চলনবিল।
প্রশ্ন: চলনবিল কোথায় অবস্থিত?
উঃ পাবনা ও নাটোর জেলায়।
প্রশ্ন: তামাবিল কোথায় অবস্থিত?
উঃ সিলেট জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি ?
উঃ হাকালুকি হাওর।
প্রশ্ন: হাকালুকি হাওর কোথায় অবস্থিত?
উঃ সিলেট জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত কোনটি ?
উঃ মাধবকুন্ড জলপ্রপাত।
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উঃ মৌলভীবাজার জেলার বড়লেখায়।
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল কোথায় ?
উঃ মৌলভীবাজার জেলায়।
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাতে কতফুট ওপর থেকে পানি নিচে পতিত হয় ?
উঃ ২৫০ ফুট।
প্রশ্ন: বাংলাদেশের মোট নদ নদীর দৈর্ঘ্য প্রায়-?
উঃ ২৪,১৪০ বর্গ কিঃমিঃ।

10/12/2019

Here are 20 simple rules and tips to help you avoid mistakes in English grammar. For more comprehensive rules please look under the appropriate topic (part of speech etc) on our grammar and other pages.

1. A sentence starts with a capital letter and ends with a period/full stop, a question mark or an exclamation mark. see Punctuation

The fat cat sat on the mat.
Where do you live?
My dog is very clever!
2. The order of a basic positive sentence is Subject-Verb-Object. (Negative and question sentences may have a different order.)

John loves Mary.
They were driving their car to Bangkok.
3. Every sentence must have a subject and a verb. An object is optional. Note that an imperative sentence may have a verb only, but the subject is understood.

John teaches.
John teaches English.
Stop! (ie You stop!)
4. The subject and verb must agree in number, that is a singular subject needs a singular verb and a plural subject needs a plural verb.

John works in London.
That monk eats once a day.
John and Mary work in London.
Most people eat three meals a day.
5. When two singular subjects are connected by or, use a singular verb. The same is true for either/or and neither/nor.

John or Mary is coming tonight.
Either coffee or tea is fine.
Neither John nor Mary was late.
6. Adjectives usually come before a noun (except when a verb separates the adjective from the noun).

I have a big dog.
She married a handsome Italian man.
(Her husband is rich.)
7. When using two or more adjectives together, the usual order is opinion-adjective + fact-adjective + noun. (There are some additional rules for the order of fact adjectives.)

I saw a nice French table.
That was an interesting Shakespearian play.
8. Treat collective nouns (eg committee, company, board of directors) as singular OR plural. In BrE a collective noun is usually treated as plural, needing a plural verb and pronoun. In AmE a collective noun is often treated as singular, needing a singular verb and pronoun.

The committee are having sandwiches for lunch. Then they will go to London. (typically BrE)
The BBC have changed their logo. (typically BrE)
My family likes going to the zoo. (typically AmE)
CNN has changed its logo. (typically AmE)
9. The words its and it's are two different words with different meanings.

The dog has hurt its leg.
He says it's two o'clock.
10. The words your and you're are two different words with different meanings.

Here is your coffee.
You're looking good.
11. The words there, their and they're are three different words with different meanings.

There was nobody at the party.
I saw their new car.
Do you think they're happy?
12. The contraction he's can mean he is OR he has. Similarly, she's can mean she is OR she has, and it's can mean it is OR it has, and John's can mean John is OR John has.

He is working
He has finished.
She is here.
She has left.
John is married.
John has divorced his wife.
13. The contraction he'd can mean he had OR he would. Similarly, they'd can mean they had OR they would.

He had eaten when I arrived.
He would eat more if possible.
They had already finished.
They would come if they could.
14. Spell a proper noun with an initial capital letter. A proper noun is a "name" of something, for example Josef, Mary, Russia, China, British Broadcasting Corporation, English.

We have written to Mary.
Is China in Asia?
Do you speak English?
15. Spell proper adjectives with an initial capital letter. Proper adjectives are made from proper nouns, for example Germany → German, Orwell → Orwellian, Machiavelli → Machiavellian.

London is an English town.
Who is the Canadian prime minister?
Which is your favourite Shakespearian play?
16. Use the indefinite article a/an for countable nouns in general. Use the definite article the for specific countable nouns and all uncountable nouns.

I saw a bird and a balloon in the sky. The bird was blue and the balloon was yellow.
He always saves some of the money that he earns.
17. Use the indefinite article a with words beginning with a consonant sound. Use the indefinite article an with words beginning with a vowel sound. see When to Say a or an

a cat, a game of golf, a human endeavour, a Frenchman, a university (you-ni-ver-si-ty)
an apple, an easy job, an interesting story, an old man, an umbella, an honorable man (on-o-ra-ble)
18. Use many or few with countable nouns. Use much/a lot or little for uncountable nouns. see Quantifiers

How many dollars do you have?
How much money do you have?
There are a few cars outside.
There is little traffic on the roads.
19. To show possession (who is the owner of something) use an apostrophe + s for singular owners, and s + apostrophe for plural owners.

The boy's dog. (one boy)
The boys' dog. (two or more boys)
20. In general, use the active voice (Cats eat fish) in preference to the passive voice (Fish are eaten by cats).

We use active in preference to passive.
Active is used in preference to passive.

24/09/2019

★ ক্যালকুলাসের আদি ধারণা দেন কে?
নিউটন।
★ সংখ্যাতত্ত্বের জনক কে?
পিথাগোরাস।
★ জ্যামিতির জনক কে?
ইউক্লিড।
★ রোমান M প্রতিকের অর্থ কি?
1000.
সংখ্যা পদ্ধতি
★ শুন্যসংখ্যার আদি ধারণ কাদের? ভারতীয়।
★ ৬ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? ৮৯৯৯৯৯। (999999-100000)
★ একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p, q, r সংখ্যাটি কত? 100p+10q+r
★ ১, ২ ও ৩ দ্বারা গঠিত ৩ অংকের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমস্টি কত? ১৩৩২।
★ দুই অংকবিশিষ্ট একটি সংখ্যাকে অংকদ্বয়ের গুনফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় ৩। সংখ্যাটির সাথে ১৮ যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত? ২৪। [একক স্থানীয় মান-x , দশক স্থানীয় মান-y সংখ্যাটি 10x+y ধরে করতে হবে]
★ ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে কয়টি? ১২টি। [যে কোন সংখ্যার ল.সা.গু করে সুচকে পরিনত করতে হয়]
★ যদি n এবং p দুটি অযুগ্ন সংখ্যা হয়,. তবে যুগ্ন সংখ্যা? n+p. [দুইটি অযুগ্ন সংখ্যার যোগফলই যুগ্ন সংখ্যা]
★ ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? ১০টি। [যে সংখ্যাকে ঐ সংখ্যা বা ১ ব্যতিত ভাগ করা যায় না]
★ √5 সংখ্যাটি কি সংখ্যা? অমুলদ । [পূর্ণবর্গ নয় এমন যে কোন সংখ্যাই অমুলদ সংখ্যা]
আর্ন্তজাতিক গনণা পদ্ধতি
★ ৯ কোটিতে কত মিলিয়ন হয়? ৯০ মিলিয়ন। [১০ মিলিয়নে ১কোটি]
★ ১ ট্রিলিয়ন কত কোটি ? ১লক্ষ কোটি। 105×107 .
★ বিবিয়ানা গ্যাস ফিল্ডে ১০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। প্রতি বছর ১ লক্ষ মিলিয়ন ঘনফুট হারে উত্তোলন করা হলে কত বছরে এই ফিল্ড নিঃশেষ হবে? 100 বছরে। [১০ ট্রিলিয়ন =১০০ লক্ষ মিলিয়ন]
পরিমাপ ও এ্কক সম্পর্কে
★ আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে? ১৯৬০ সালে।
★ ১ কিমি সমান কত মাইল? 0.৬২ মাইল।
★ ১ নোটিক্যাল মাইলে কত মিটার? 1১৮৫৩.২৮ মিটার।
★ সমুদ্রের পানির গভীরতা মাপার একক? ফ্যাদম।
★ ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ? ১/৮ অংশ।
★ ৩৩২ গজ ১মাইলের কত অংশ? ১/৫ অংশ। [যেখানে ১মাইল = ১৭৬০ গজ।
ক্ষেত্র সম্পর্কিত
★ এক বর্গ কিলোমিটার কত একর? ২৪৭ একর।
★ একটি জমির পরিমান ৫ কাঠা হলে, তা কত বর্গফুট হবে? ৩৬০০ বর্গফুট।
★ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? ৬.৪৫ সেন্টিমিটার।
আয়তন সম্পর্কিত
★ ১ঘন মিটার = কত লিটার? ১০০০ লিটার।
★ ৩ লিটার পানির ওজন কত? ৩ কেজি।
★ এক গ্যালনে কয় লিটার ? ৪.৫৫ লিটার।
ভর সম্পর্কিত
★ ১ সের সমান কত কেজি? ০.৯৩ কেজি।
★ ১ মনে কত কত? ৩৭.৩২ কেজি।
★ ১ টনে কত কেজি? ১০০০ কেজি।
★ ১ কেজিতে কত পাউন্ড ২.২১ আইবিএস বা পাউন্ড।
★ ১০ কুইন্টালে কত কেজি? ১ কেজি।
দশের সূচকের নাম
★ এক ন্যানো মিটার সমান? 10-9 .
★ 20573.4 মিলিগ্রামে কত কিলোগ্রাম? 0.0205734 .
★ একটি যোগ করতে কম্পিউটার ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে ১ সেকেন্ডে কতটি যোগ করতে পারবে? ২ কোটি।
ল.সা.গু
★ কত জন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমান ভাবে ভাগ করে দেয়া যায়? ৫জনকে। (দুটিকে লসাগু করে)
★ পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮, ১০ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কত পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? ১৪ মিনিট। (ল.সা.গু করে ৬০ দিয়ে ভাগ)
★ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫,. ৬ দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগশেষ প্রত্যেক বার ৩ থাকবে? ৬৩। (ল.সা.গু করে ৩ যোগ করে)
★ দুটি সংখ্যার গুন ফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সাগু কত? ১৬ । (ভাগ করে)
★ একটি গাড়ির সামনের চাকার পরিধি ২ মিটার এবং পেছনের চাকার পরিধি ৩ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের টাকা পেছনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১০ বার বেশি ঘুরবে? ৬০ মিটার। (লসাগুর সাথে ১০ গুন)

22/09/2019

ইংরেজি সাহিত্যের Romantic যুগের উল্লেখযোগ্য লেখকদের নাম মনে রাখার কৌশল
টেকনিকঃ WOW Shelley 2 (শালী) BCS দিতে JK পড়ে LAMB জ্বালিয়ে
-
এবার মিলিয়ে নিন-.
WOW
WO>>William Wordsworth (Nature poet)
W> William Hazlitt

Shelley 2

P.B Shelley (Revolutionary poet)
Mrs. Shelley

BCS
B> Lord Byron (Rebel Poet)
C>Samuel Taylor Coleridge (O***m eater)
S>Sir Walter Scott
-
JK> John Keats

L>Charles Lamb,
A>John Austen
M>Charles Robert Maruti...
B>>William Blake (Both poet & Painter)

22/09/2019

মাত্র ৫ মিনিট মন দিয়ে পোষ্টটি পড়ে নিচের চারটি সূত্র পারলেই খুব সহজে Right form of verbs এ চোখ বন্ধ করে ৫ এ ৫ পাওয়া যাবে। Article,preposition,Right form of verbs,connectors,special words এই পাঁচটা টপিক একদম সহজ।এই ২৫ নাম্বারের মধ্যে ২৫ পেতেই হবে। এখন আসি Right form of verbs এর চারটি সহজ সূত্র নিয়ে:
আমরা জানি, verb এর রুপসূমহ:
1.Base form(V1)-Eat, go
2.Past form(V2)-ate,went
3.Past pa(V3)-eaten,gone
4.S/es form(V1+s/es)-eats,goes..
5.Gerund form-(v+ing)-eating, going..
6.Infinite form-(to+V1)-to eat,to go..
এবার,
*To Be verb সূমহ:Am,is,are,was,were,shall be/will be,have been,has been,shall have been/will have been.
*To Have Verb সূমহ:Have,has,had,shall have,will have
*To Do verb:Do,Does,Did.
*Model&Semi Model সূমহ:Shall,should, will,would, can, could, may,might,must,meed dare,used to,ought to,am to,are to,is to,was to,were to,have to,has to,had to ইত্যাদি।
এতক্ষণ যা দিয়েছি এগুলা একটা ক্লাস এইটের বাচ্ছাও জানে। তাও তোমাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য দিয়েছি।এবার আসি মাত্র চার টা সূত্রতে :
সুত্র-১: (Model Related) অর্থাৎ প্রশ্নে Modal থাকলেই চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিবে।
1.Modal+V1
2.Modal+be+V3
3.Modal+have+V3
উদাহরণ :
1.She might have(hear) the name of SRK
=heard হবে।
খেয়াল করো,উপরের সূত্রতে বলা হয়েছে Modal+Have থাকলেই V3 হবে। এজন্য Hear এর জায়গায় Heard হয়েছে। কারন Might হচ্ছে Modal আর Might এর পরে Have আছে।
2.It can easily be(solve) within seconds.
=Solved হবে।এটাও সহজ। উপরে লেখাই আছে। Modal+be verb থাকলেই V3 হবে।
Can হচ্ছে Modal,এর সাথে be আছে এজন্য Solve এর জায়গায় Solved.
3. They must (following) the rules of behave..
=follow হবে।কারন উপরে বলাই আছে শুধু Modal থাকলে V1 হয়।
সূত্র-২:(Do,Does,Did সংক্রান্ত)
1.To Do verb+V1
2.TO Have Verb+V3 হবে।
উদাহরণ দেখলেই বুঝা যাবে।
1. She did not (phoned) me last night.
= phone হবে, কারন উপরে বলাই আছে Do verb থাকলেই V1 হয়। Do verb কোনগুলা একদম সবার উপরে দেওয়া আছে। আর Do verb কোনগুলা এটা একটা বাচ্ছাও জানে। Do,Does,Did ই হচ্ছে Do verb..ক্লিয়ার?
2.Have you ever (is) in Dinajpur.
=Been হবে। কারন উপরে বলাই আছে Have verb থাকলেই V3 হয়। IS এর V3 হচ্ছে been..
সূত্র-৩: (preposition)
preposition থাকলেই V1 এর সাথে ing যোগ হবে।
শুধু একটা preposition এর ক্ষেত্রে ing হবে না। সেটা হচ্ছে To থাকলে জাস্ট V1 হবে।
উদাহরণ-
1.To(buy) a pen,she went to New Market
=buy হবে,কারন উপরে বলাই আছে। জাস্ট To এর পরে V1 ই হয়,সুতরাং যা আছে, তাই ই হবে।
2. for (buy) a pen,she went to new.
=buying হবে। কেনোনো preposition থাকলেই ing হবে। সেটা আগেই বলে দিয়েছি। for একটি preposition এটা তোমরা জানো! এজন্যই ing হয়েছে।
সূত্র-৪:( be verb সংক্রান্ত)
1. To be verb হলে (V1+ing) হবে।এখানে মনে রাখতে হবে active voice হলে Sub নিজে verb এর কাজ করে
2.To be verb+V3, এক্ষেত্রে Passive voice হলে Sub অলস থাকে। উদাহরণ দেখলেই ক্লিয়ার হবা।
1.Sugar is(import) from Brazil..
=Imported হবে। কারন এখানে সাবজেক্ট Sugar অলস। কারন চিনি ব্রাজিল থেকে আনা হয়। এটা কেউ আনে। চিনি হেটে হেটে চলে আসে না। তাই be verb এর V3 হবে। import এর V3 হচ্ছে Imported.
2. Govt is (import) sugar from Brazil.
=importing হবে। কারন এখানে সাবজেক্ট নিজে কাজ করে। Govt সাবজেক্ট। আর Govt নিজে এটা ব্রাজিল থেকে আনে।
এই হচ্ছে চারটা সূত্র। মূলত এই চারটা সূত্র পারলেই তোমরা ৫ এ ৫ পাবা। এছাড়াও জেনে রাখার জন্য বলছি,
**ONU ARE DOGS হলে V1 হয়। O=Open,N=Normally,U=­Usually, A=Always, R=Regular, E=Everybody, D=Daily,O=Ocasionaly,G=Generally, S=Sometimes এগুলা থাকলেই present form হবে অর্থাৎ V1 হবে। 3rd person singular হলে S/Es হবে।
উদাহরণ : 1.
They (visited) the place often
=visit হবে, কারন খেয়াল করো, ONU ARE DOGS এর যেকোনো একটা এখানে আছে আই মিন Often আছে।যেহেতু
2. She (attend) my class regularly.
=attends হবে। She 3rd person singular.
**YALOLALA কিংবা অতীতের কিছু থাকলেই V2 হয়। YALOLA দিয়ে Y=Yesterday, A=Ago,
Lo=Longtime, long long ago
LA=Last time,last year..
উদাহরণ : I (see) him last time
=Saw হবে। কারন YOLALA এখানে আছে দ্যাটস মিন last time আছে।
** JJAYLERS কিংবা এই মাত্র হয়েছে বললেই V3 অর্থাৎ PP হবে।
JJAYLERS দিয়ে J=Just,J=just now,A=Already,L=Late­ly, E=Even,R=Regularly বুঝায়।
উদাহরণ : I ( Receive) your Sms just now
=have Received হবে কারন এখানে Just now আছে। আর আমরা জানি JJAYLERS থাকলেই V3/PP হয়।
এই হচ্ছে Right form of verbs । মূলত এই অল্প কয়েকটা সূত্র জানলেই এখানে ৫ এ ৫ পাওয়া যাবে।
মাত্র ১০ মিনিট মন দিয়ে এগুলা দেখলে সারাজীবনেও Right form of verbs ভুল হবে না।
সবাই ভালো করে পড়ো। মন দিয়ে এভাবে প্রত্যেকটা গ্রামার টেকনিক্যালি পড়লে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সারাদিন পড়তে হয় না।
সংগৃহীত ।।

22/09/2019

বাংলা বিষয়ক কিছু গুরুত্বপূূর্ণ সাধারন জ্ঞান।
প্রশ্নঃ ‘বাংলার’ স্কট বলা হয় কাকে?
উত্তরঃ বঙ্কিমচন্দ্রকে

প্রশ্নঃ ‘বীরবল’ নিম্নোক্ত একজন লেখকের ছদ্ম নাম—
উত্তরঃ প্রমথ চৌধুরী

প্রশ্নঃ ‘পরশুরাম’ কার ছদ্মনাম?
উত্তরঃ রাজশেখর বসু

প্রশ্নঃ “মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা।” রচয়িতা —
উত্তরঃ অতুল প্রসাদ সেন

প্রশ্নঃ সতীদাহ প্রথা রোধ করেন-
উত্তরঃ রাজা রামমোহন রায়

প্রশ্নঃ ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
উত্তরঃ ব্রাহ্মী ও খরোষ্ঠী

প্রশ্নঃ বাংলাদেশর সংবিধানের মূলনীতি কয়টি?
উত্তরঃ ৪ টি

প্রশ্নঃ ‘পথিক তুমি পথ হারাইয়াছ?’ উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?
উত্তরঃ কপালকুণ্ডলা

প্রশ্নঃ ‘এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।’— চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ?
উত্তরঃ দুই বিঘা জমি

প্রশ্নঃ ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’ এই পঙক্তি কার রচনা?
উত্তরঃ শেখ ফজলুল করিম

প্রশ্নঃ ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’- চরণটি কার?
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

প্রশ্নঃ ‘ভানু সিংহ’ কার ছদ্মনাম?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

22/09/2019

বাংলা সাধারন জ্ঞানঃ

১. প্রশ্ন : ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?
উত্তর : মুহম্মদ শহীদুল্লাহ।

২. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
উত্তর : শেষের কবিতা।

৩. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
উত্তর : পত্রিকা।

৪. প্রশ্ন : জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : রাখালী।

৫. প্রশ্ন : ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : আনোয়ার পাশা।

৬. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
উত্তর : মৃত্যুক্ষুধা।

৭. প্রশ্ন : ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?
উত্তর : কাব্য।

৮. প্রশ্ন : বহিঃপীর কী?
উত্তর : একটি নাটক।

৯. প্রশ্ন : শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
উত্তর : পথের দাবী।

১০. প্রশ্ন : কোন প্রবন্ধটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
উত্তর : ভবিষ্যতের বাঙালি।

১১. প্রশ্ন : ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।’- কে বলেছেন?
উত্তর : প্রমথ চৌধুরী।

১২. প্রশ্ন : ‘জঙ্গম’ এর বিপরীত শব্দ কী?
উত্তর : স্থাবর।

১৩. প্রশ্ন : উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
উত্তর : প্রত্যয়জনিত।

১৪. প্রশ্ন : তুমি না বলেছিলে আগামীকাল আসবে? - এখানে ‘না’ এর ব্যবহার কী অর্থে?
উত্তর : হ্যাঁ-বাচক।

১৫. প্রশ্ন : কার মাথায় হাত বুলিয়েছে- এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
উত্তর : ফাঁকি দেওয়া।

১৬. প্রশ্ন : নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?
উত্তর : আষাঢ়।

১৭. প্রশ্ন : অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-
উত্তর : সমক্ষ।

১৮. প্রশ্ন : উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কী?
উত্তর : উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে।

১৯. প্রশ্ন : তুমি এতক্ষণ কী করেছ?- এ বাক্যে ‘কী’ কোন পদ?
উত্তর : সর্বনাম।

২০. প্রশ্ন : আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এ বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর : অধিকরণ কারকে সপ্তমী।

Model Test
22/05/2019

Model Test

25/11/2018

বিসিএস এ আবেদন করার যোগ্যতা প্রিলি + রিটেন + মৌখিক সিলেবাস, বইয়ের লিস্ট, ক্যাডারসমূহ সহ সব কিছু নিয়ে বিস্তারিত পোস্ট। আশা করি বিসিএস নিয়ে আপনার মনের সকল প্রশ্নের অবসান হবে।

🇧🇩বিসিএস এ অাবেদন করার শিক্ষাগত যোগ্যতাঃ
এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং একটি তৃতীয় শ্রেণী বা সমমান। এর নিচে হবে না।
তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে।

🇧🇩আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ এর পয়েন্ট কিভাবে হিসেব করা হবে?

♦SSC, HSC কিংবা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে-

জিপিএ ৩.০০ বা তদূর্ধ প্রথম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ

♦অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে-

(৪ পয়েন্ট স্কেলে)
৩.০০ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি
২.২৫ বা তদূর্ধ কিন্তু ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি

(৫ পয়েন্ট স্কেলে)
৩.৭৫ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি
২.৮১৩ বা তদূর্ধ কিন্তু ৩.৭৫ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি

🇧🇩বিসিএসের জন্য যে বইগুলো কিনবেনঃ
আমার দৃষ্টিতে সেরা বইগুলোর নাম দিলাম। আপনারা অন্যগুলো ও কিনতে পারেন।
১. ১০ম থেকে ৩৮তম বিসিএস প্রিলি প্রশ্ন সংকলন বইটি দেখা (সল্যুউশন ব্যাখ্যা সহ)
২. বাংলা ও বাংলা ২য়ঃ জর্জ এর mp3
৩. ইংরেজীঃ # English for Competitive Exam ও সাহিত্যের জন্য মিরাকল
# অক্সফোর্ড এডভান্সড লার্নার ইংলিশ গ্রামার বই
# যেকোনও ভালো মানের ইংরেজী ব্যকরণ বই( জাকির হোসেনের বইটা ভালো , পিসি দাশ এর টাও ভালো)
# প্রফেসরস / ওরাকল ইংরেজী বিসিএস প্রিলিমিনারীর বই
# Common Mistakes in English by T.J. Fitikides
# Saifur’s Vocabulary / Word Treasure
# Saifur’s Analogy
# Synonym Antonym বিষয়ক যে কোন বই
৪. গণিতঃ # যদি কম বোঝেন তো ওরাকল আর ভাল বুঝলে প্রফেসরস বিসিএস
# মানসিক দক্ষতা ও গানিতিক যুক্তি বিষয়ক বই
# মাধ্যমিক বীজগণিত
# মাধ্যমিক জ্যামিতি [পরিমিতি, ত্রিকোণমিতি ১২.৩] # নিম্ন মাধ্যমিক গণিত [৮ম শ্রেণী পাটিগণিত]
৫. বিজ্ঞানঃ ১) MP3 সিরিজের বিসিএস বিজ্ঞান সমগ্র [খুব ভালো একটা বই] ২) নিম্ন মাধ্যমিক বিজ্ঞান [৮ম শ্রেণী] ৩) মাধ্যমিক সাধারণ বিজ্ঞান [ ৯ম শ্রেণীর] ৪) পদার্থ বিজ্ঞান [৯ম শ্রেণী] ৫) রসায়ন বিজ্ঞান [৯ম শ্রেণী] ৬) জীব বিজ্ঞান [৯ম শ্রেণী]
৬. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ Easy Computer
৭. বাকি বিষয়গুলোর জন্য যেকোন প্রকাশনীরটা
৮. বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীঃ
১) মাধ্যমিক ইতিহাস [৯ম শ্রেণী] ২) মাধ্যমিক ভূগোল [৯ম শ্রেণী] ৩) মাধ্যমিক সামাজিক বিজ্ঞান [৯ম শ্রেণী] ৪) আব্দুল হাই এর বাংলাদেশ বিষয়াবলী
৫) সাধারণ জ্ঞানের যেকোনো ভাল বই( যেমন>প্রফেসর’স/ ওরাকল/ MP3 সিরিজের সাধারণ জ্ঞানের বই)
৬) বাংলাদেশ এবং পৃথিবীর মানচিত্র ও মানচিত্র বিশিষ্ট বই পড়ার কোনও শেষ নাই … জানার কোনও শেষ নাই। উপরের বইগুলো বিসিএস প্রিলিতে ভালোভাবে চান্স পাবার জন্য যথেষ্ট সাহায্য করবে

🇧🇩এর সাথে কিনতে পারেনঃ
১. লাল নীল দীপাবলি
২. ক্যারেন্ট অ্যাফেয়ার্স ও সালতামামি
৩. সংখ্যাতত্ত্ব
৪. ছোটদের সংবিধান
৫. সৌমিত্ব শেখরের সাহিত্য জিজ্ঞাসা
৬. পিসিদাস বা জাকির হোসেনের গ্রামার
৭. নবম দশম শ্রেণীর বোর্ডের বাংলা ২য়
৮. প্রফেসরস জব সল্যুশনস
৯. প্রফেসরস মডেল কোয়েশ্চিন্স
১০. অ্যাসুরেন্স ডাইজেস্ট

🇧🇩পুনশ্চ:
বিসিএস ক্যাডার হতে গেলে আপনাকে অনেক বেশী জানতে হবে! এজন্য অনেক বেশি তথ্য মাথায় রাখতে হবে যা অসম্ভব !!
১.কি কি বাদ দিতে হবে তা খুঁজে বের করা(বিগত সালের প্রশ্ন পড়লেই বুঝতে পারবেন)
২.সব কিছু জিনিসের কিছু কিছু আর কিছু কিছু বিষয়ের সব কিছু জানতে হবে।অর্থা্ৎ গুরুত্তপূর্ণ বিষয় গুলোর গভীরে যেতে হবে।এটাও বুঝতে পারবেন লিখিত ও প্রিলির বিগত প্রশ্ন থেকেই।
৩.যা শিখবেন স্পষ্ট করে শিখবেন কোন কনফিউসন রাখবেন না, কনফিসন হলেই নেটে বেশি বেশি সার্চ দিন।
৪.গ্রুপ স্টাডি করবেন আর বেশি বেশি এক্সাম দিন/ প্রশ্ন সলভ করুন।
৫.যে কোন বিষয় বিশ্লেষন করার ক্ষমতা বাড়ান
৬.ইংরেজীতে ও গণিতে দক্ষতা বাড়ান
৭.প্রতিদিন কিছু শব্দভান্ডার বাড়ান ও ইংরেজীতে কিছু না কিছু লিখুন,আর আয়নার সামনে দাঁড়িয়ে ভালো ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করুন এতে মুখের জড়তা কেটে যাবে।
৮.প্রতিদিনের নতুন নতুন জানা জ্ঞানকে নোট করুন( প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা)
৯.অযথা কোন কিছুর ছন্দ মুখস্ত করতে যাবেন না, তবে খুব ছোট হলে ভিন্ন কথা। কঠিন বিষয় গুলোকে নিজের পরিচিত কোন কিছু/ কারো সাথে মিল রাখার চেষ্টা করুন।
সবার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি।

🇧🇩কোচিং করবেন নাকি করবেন না?
যদি নিজ দায়িত্ব নিয়ে সিলেবাস ভাগ করে রুটিন করে পড়তে পারেন তবে কোচিং করার প্রয়োজন নেই। তবে সেটা না পারলে করতে পারেন। কনফিডেন্স বা ওরাকল অথবা যেকোন কোচিং যেটা আপনার ভাল মনে হয়।

🇧🇩রিটেন
আপনি নিজেই নিজের সবচেয়ে ভালো মেন্টর। ক্যাডার হোন আর যাই হোন না কেন, নিজের যোগ্যতাই হবেন।কারো উপর নির্ভর করার দরকার নেই।
*এই কয়েক মাস বদলে দিতে আপনার ভবিষৎ। তাই, এ সময়ের সবোর্চ্চ সঠিক ব্যবহার করুন।
*আড্ডা,অলসতা এবং অপ্রয়োজনীয় কাজ দূরে সরিয়ে রাখুন।
*নিয়মিত পড়াশোনা আর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন। অসুস্থ শরীর আপনাকে পেছনে টানবে।
*এবারই আপনার শেষ সুযোগ, মন ও মস্তিষ্কে এটা দৃঢ় ভাবে গেঁথে নিন।
*যতটুকু সম্ভব, নিজেকে পড়াশোনায় ব্যস্ত রাখুন।
তাই আপনি নিজে একটা পড়ার নিয়ম, রুটিন ঠিক করে নেন। প্রথমেই গত তিন বছরের লিখিত প্রশ্ন গুলো আর সিলেবাস টা মন দিয়ে পড়ুন। বেশ কয়েকবার পড়ুন।
★দৈনিক একটি বাংলা পত্রিকার সম্পাদকীয়, মতামত এবং বিদেশ/আন্তর্জাতিক পাতাগুলো মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়া এবং প্রয়োজনীয় নোট তোলার সময় এখন আর নেই। খুব প্রয়োজনীয় টপিকস ছাড়া, পত্রিকা এখন পড়ার দরকার নাই।
★আগের নোটগুলোই বার বার পড়ুন। যাতে অন্তত যা পড়েছেন, তা লিখতে পারেন।
★Silence & Smile are two powerful words.Silence avoids problem & smile solves problem. এ দুটোর সাথে patience যোগ করে, তিনটি জিনিস নিজের সাথেই রাখুন।

🇧🇩বিষয়ভিত্তিক আলোচনা🇧🇩

🇧🇩English : 200
* প্রথমে প্যাসেজ থেকে ৩০ নম্বরের প্রশ্নোত্তর দিতে হবে। যার Purpose হচ্ছে Understanding ability দেখা এবং প্রশ্নে উল্লেখ আছে Write the answers in your own wordings and phrasings.
* এ অংশের জন্য S@ifur's Reading বইটা থেকে কিংবা যে কোন একটা রিটেন ইংলিশ গাইড নিয়ে প্রতিদিন একটা করে ১০ দিনে ১০ টা অনুশীলন করুন। সময় নিয়ে করুন। প্রতি ৩০ মিনিট পর পর৫/১০ মিনিট বিরতি নিন।এরপর আবার শুরু করুন।
*Grammar এর ৩০ নম্বরের জন্য নিয়মিত ২/১ টা করে রুলস শিখুন এবং ঐ রুলসের প্রয়োগ করুন।
*প্যাসেজ, Editorial letter/Feature,Translation, Essay, Summary সব কিছুর জন্য গুরুত্ব দিতে হবে
Vocabulary (যত পারুন নতুন শব্দ ও ব্যবহার শিখুন।
**Join sets of sentence /Using Appropriate subordinates প্র্যাকটিস করুন।
** Use appropriate Punctuation, Capitalization & Quotation marks etc.শিখতে হবে। এগুলো যত পারুন, বার বার পড়ুন।
**Essay এর জন্য সমসাময়িক তথ্য আর সহজ ভাষায় লেখার এবিলিটই যথেষ্ট।যেকোন একটা টপিকস আপনি সিলেক্ট করুন। যেমন, The Rise of Religious Extremism as a Global Threat.
এ বিষয়ে বাংলায় পড়ুন আগে। এরপর ইন্টারনেট থেকে ২/১ টা ইংরেজি আর্টিকেল পড়ুন, এ বিষয়ে । দু'দিন পরে, এ বিষয়টা নিয়ে পূর্ণ ১ ঘণ্টা ইংরেজিতে সহজ ভাষায় লিখুন। তারপর, আপনার চেয়ে ইংরেজিতে এগিয়ে আছে এমন কাউকে দেখান। আর না পারলে, নিজেই চেক করুন।
*এভাবে, সপ্তাহে ৪/৫ টা টপিকস অনুশীলন করে ধারনা নিয়ে রাখুন।
*এ ক্ষেত্রে আরো একটা কাজ করতে পারেন, রিডিং প্যাসেজের উপরও নিজে রচনা লেখা ট্রাই করতে পারেন। অর্থাৎ রিডিং প্যাসেজ যেগুলো প্র্যাকটিস করবেন, সেগুলোর উপরই নিজের ভাষায় রচনা লিখবেন।
**ভুল হওয়ার ভয়কে জয় করে, অনুশীলন শুরু করুন।
ফরেন ল্যাংগুয়েজে কম বেশি সবারই ভুল হবে।

🇧🇩বাংলা : ২০০
★ব্যাকরনের জন্য সিলেবাস ধরে ধরে প্রতিটি টার্ম ভালো করে পড়ুন।
★বাংলা একাডেমির বানান রীতি গুলো ভালো করে শিখুন।
★ভাব সম্প্রসারণেরর জন্য সহজ সরল আর প্রাঞ্জল ভাষায় মূল কথা গুছিয়ে লিখুন। হায়াৎ মামুদের বই থেকে কমপক্ষে ২০/৩০ টা ভাব সম্প্রসারণ কেবল একবার করে রিডিং পড়ুন। আর লেখার মূল ধারাটা বুঝুন। মুখস্থ করতে হবে না। আর অনুশীলনের ও প্রয়োজন নেই। যদি কিভাবে সাজাবেন তা বুঝতে পারেন।
★একটা বইয়ের কমপক্ষে ৫০ -১০০ টা সারাংশ /সারমর্ম শুধু পড়ে যান। বুঝার ক্ষমতা বাড়বে। সারাংশ আর ভাবসম্প্রসারণ মূলত বিপরীত প্রক্রিয়া। তাই একটা বুঝলে, আরেকটাও পারবেন।
★বিভিন্ন বিখ্যাত ঔপন্যাসিকের বেশ কয়েকটা বিখ্যাত উপন্যাস পড়তে পারলে, লেখার ভাষা মানসম্মত হবে।
★রচনা, ভাবসম্প্রসারন এবং গ্রন্থ সমালোচনায় কাজে আসবে।
★পত্রিকার পাতার বিভিন্ন কলামিস্ট, বিশিষ্ট ব্যাক্তিত্ব ও বিশেষজ্ঞের লেখা নিয়মিত পড়লে আপনার লেখায় আলাদা একটা মাধুর্য আসবে।
★পেপার থেকে প্রাসঙ্গিক তথ্য,কোটেশন এবং কিছু সাম্প্রতিক রিপোর্টের তথ্য মনে রাখুন। এবং সুযোগমত কাজে লাগান।
★লেখকদের কথা সম্পূর্ণ রূপে মনে না থাকলেও নিয়মিত নোট তোলা, আপনার লেখাকেই অনন্য করে তুলবে।
★সাহিত্যর ক্ষেত্রে প্রিলির প্রিপারেশনটা আরেকটু গভীরভাবে জানুন। এক্ষেত্রে একটা গাইড কিনে সব প্রশ্নের উত্তর একবার দেখে নিন। জরুরী তথ্যগুলো নোট নিন। আর লেখার সময় একটু সাজিয়ে গুছিয়ে, উপমা, উপাধি ইত্যাদি দিয়ে সাহিত্যের রস ফুটিয়ে তুলুন।
★ বিখ্যাত লেখকদের ক্ষেত্রে কিছুটা সাহিত্যিক ভাষায় লিখুন।
যেমন : রবীন্দ্রনাথের ছোটগল্পের তিনটি নারী চরিত্র বর্ণনা করুন /নজরুলের ঔপন্যাসিক সত্তার পরিচয় দিন।
এ প্রশ্নের উত্তরের প্রথম লাইন, এভাবে দিতে পারেন :
সূর্য যেমন অফুরন্ত আলোকরশ্মি দিয়ে পৃথিবীকে, আলোকে উদ্ভাসিত করে, ঠিক তেমনি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)/ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম(১৮৯৯-১৯৭৬) ও তাঁর অফুরন্ত মেধা রশ্মি দিয়ে বাংলার সাহিত্যাকাশকে আলোকে উদ্ভাসিত করেছেন। তাঁর সুনিপুণ লেখনীর অসামান্য ছোঁয়া লেগেছিল ছোটগল্পেও /উপন্যাসেও।
এরপর, অল্প কথায় মূল উত্তরটা দিতে পারেন।
★ গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে ও এভাবে উপমা দিয়ে সাজান। যাতে লেখায় মাধুর্য আসে।
★★বাংলা লেখার ক্ষেত্রে বানানের পাশাপাশি বর্ণের মাত্রার ব্যবহারে সচেতন হোন।
★★লেখা সুন্দর না হলেও স্পষ্ট হওয়া বাঞ্ছনীয়।
★গ্রন্থ সমালোচনার জন্য কিছু ঐতিহাসিক,
মুক্তিযুদ্ধভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক বইয়ের তালিকা করে গাইড বই থেকে একবার পড়ুন। উইকিপিডিয়া বা ইন্টারনেট থেকে একবার পড়ুন।
★কিন্তু লিখবেন একদম নিজের ভাষায়।
সহায়ক গ্রন্থ :
*বাংলা সাহিত্যর ইতিহাস --মাহাবুবুল হক
*ভাষা শিক্ষা------হায়াৎ মামুদ
*গাইড একটা
*লাল নীল দীপাবলি --হুমায়ূন আজাদ

🇧🇩বাংলাদেশ বিষয়াবলী : ২০০
*এ বিষয়ে নম্বর তোলার দারুণ সুযোগ রয়েছে। যেহেতু ৪০ *৫ করে, তাই অল্প কথায় মূল উত্তর দিতে পারলেই, অনেক নম্বর পাবেন।
*সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করুন।
*সিলেবাসের ১,৩,৫,৬,৭,৮,৯,১০,১৪ এবং ১৬ টপিক্স গুলোর সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল, সঠিক টীকা করে করে দ্রুত পড়ুন।
*সংবিধানে যথেষ্ট গুরুত্ব দিন। অনুচ্ছেদ উল্লেখ করে, মূল কথা লিখতে পারলেই যথেষ্ট মার্কস পাবেন।
*গতানুগতিক না লিখে প্রশ্নের মূল বিষয়টা বুঝুন।
#যেমন :বাংলাদেশের সংবিধানের ৫ টি বৈশিষ্ট লিখুন।
এই প্রশ্নের উত্তরে লিখিত,দুষ্পরিবর্তনীয়, প্রস্তাবনা সম্বলিত,মৌলিক অধিকার সম্বলিত এবং প্রজাতান্ত্রিক বৈশিষ্ট্য, এ ৫ টি লেখা যায়। এভাবে অনেকেই লিখবেন।
কিন্তু যদি এভাবে লিখি :
বাংলাদেশের সংবিধান নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম সংবিধান। অার এ সংবিধানের বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। যার মধ্যে উল্লেখ যোগ্য ৫ টি হলো :
১.পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বদ্ধপরিকর (অনুচ্ছেদ ১৮-ক)
২.উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ (অনুচ্ছেদ ২৩-ক)
৩.ধর্মীয় নিরপেক্ষতা ও স্বাধীনতার নিশ্চয়তা (অনুচ্ছেদ ১২,৪১)
৪.মৌলিক অধিকার রক্ষার নিশ্চয়তা (অনুচ্ছেদ ২৬)
৫.ক্ষমতার স্বতন্ত্রীকরন রক্ষা (অনুচ্ছেদ ২২)
তাহলে কিন্তু নম্বর প্রাপ্তিতে অবশ্যই শেষের উত্তরদাতা এগিয়ে থাকবেন।
অর্থাৎ গতানুগতিক না লিখে, নিজের মত করে সাজিয়ে গুছিয়ে মেইন পয়েন্ট ফুটিয়ে তুলুন।
*মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা গুলো রেফারেন্স সহ দেখে নিন।
*সবগুলো প্রশ্ন টাচ করুন। দ্রুত লিখুন। প্রথম প্রশ্নো গুলো বড় না করে, শেষ পর্যন্ত একই ধারাবাহিকতায় লিখুন।

🇧🇩অান্তর্জাতিক :১০০
*একটু সচেতন হলেই এ বিষয়ে ও অনেক মাকর্স ওঠে।
*সেকশন A তে বেশি টপিকস নেই। সবগুলো টপিকস কেবল টীকা আকারে মেইন ধারনা নিয়ে নিন।
*মূল জানা থাকলে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন। এবং এ অংশে কমন ও পাবেন।
*লেখা তত্ত্ব ও তথ্যবহুল হওয়া চাই
*সেকসন B র জন্য সমস্যা, বর্তমান পরিস্থিতি এবং সংস্কার /সমাধান দেখে নিন।
*গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মতামত রেফারেন্স সহ লিখে, নিজের মতামত অল্প কথায় লিখুন।
*পত্রিকার কলাম অনেক কাজে অাসে।
*সেকসন C তে সাম্প্রতিক বিষয়ে সমাধান আসে। তাইই, এখনি মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখুন।
*বিভিন্ন গবেষক ও বিশ্লেষকরা কি মতামত দেন, জেনে রাখুন।
*যেমন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ কী বলছে জেনে রাখুন।
*আমেরিকা ইস্যুতে বিশ্লেকরা কী বলছেন, প্রভাবশালী অান্তর্জাতিক পত্রিকা কী লিখছেন সেই সব মাথায় রাখুন।।

🇧🇩বাংলাদেশ ও অান্তর্জাতিক বিষয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় :
★জাতিসংঘের বর্তমান পরিস্থিতি, ভূমিকা ও সংস্কার
★রোহিঙ্গা ইস্যু
★জলবায়ু ইস্যু
★এসডিজি
★ব্রিকস /এনডিবি
★সাইবার ক্রাইম ;গ্লোবাল থ্রেট
★মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্ব ও বিশ্ব
★নতুন বিশ্বব্যবস্থা
★জাতিসংঘ নিয়ে স্যার জ্যাফরি ডি স্যাকস, বাংলাদেশ নিয়ে বিয়ার্ন লোমবোর্গ এবং প্রতীক বর্ধন অনুদিত প্রজেক্ট সিন্ডিকেটের সমসাময়িক ইস্যু সংক্রান্ত লেখাগুলো অনেক কাজে অাসবে।

🇧🇩গাণিতিকযুক্তি ও মানসিকদক্ষতা : (৫০+৫০)
★৩৫ তম বি সি এসের গণিতের লিখিত পরীক্ষার পর গণিতে ভয় বেড়ে গেছে অনেকের। যারা গনিত নিয়ে খুব টেনশনে আছেন, তাদের বলছি....এতটা টেনশনের দরকার নেই। সত্যিই নেই।
★যেহেতু সময় বেশি নেই এবংগণিতে ৫০ নম্বর সেটা মনে রাখুন। আর সেই ৫০ নম্বরের মধ্যে যদি আপনি ২০/২৫ ও পান এবং মানসিক দক্ষতায় ৩৫/৪০/৪৫ পান তাহলে আপনার নম্বর কিন্তু ৫৫,৬০ বা ৬৫ পর্যন্ত আসবে। যা নিঃসন্দেহে একটা ভালো স্কোর।
★তাই যারা গণিতে ভালো, তাদের অভিনন্দন। এবং যারা কিছুটা দুর্বল, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে ৫০ মার্কসের এক্সামের জন্য চেষ্টাও ৫০ মার্কস অনুপাতে করুন। এমন যাতে না হয় এ বিষয়ে ২০ মার্কস বাড়াতে গিয়ে ২০০ মার্কসের কষ্ট আর অন্য বিষয়ের ২০/৫০ নম্বরে বাড়তি পাওয়ার সুযোগ হারিয়ে দিলেন।
★তাই যেসব পারেন ওগুলোই বারবার করুন। যা একদমই বোঝেন না, তার পেছনে সময় নষ্ট করার মানে হয়না। ঐ টা নাও আসতে পারে কিংবা আসলেও খুব কম নম্বরের হতে পারে। যা আপনি অন্য বিষয় দিয়ে সহজেই কাভার দিতে পারবেন।
★যারা পারবেন তারা উচ্চতর গনিত বই থেকে সিলেবাসের অধ্যায় গুলো করুন।
★যারা আরেকটু কম পারেন, তারা নবম দশম শ্রেণির নতুন পুরাতন দু'টো বই ই উদাহারনসহ ভালো করে করুন। জ্যামিতি অংশ সহ। আশা করছি উতরে যাবেন।
★সম্ভব হলে ৮ম শ্রেণিরটাও করুন।
★আর কয়েকদিন পরপর একটা একটা মডেল টেস্ট দিয়ে দেখুন, কতটা এগুলেন।

🇧🇩মানসিক দক্ষতা:
★মানসিক দক্ষতার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হয় না।
★তবে আপনারা এক্ষেত্রে বুঝে বুঝে গত কয়েক বছরের প্রশ্নের সমাধান করুন। এরপর, কয়েকটা মডেল টেস্ট দিন। অনেক কাজে অাসে।
★এ অংশের বেশির ভাগ প্রশ্নই বাংলা ও ইংরেজি বানান,শুদ্ধিকরন, সা:জ্ঞান, গণিত এবং কমন সেন্সের ভিত্তিতে আসে। তাই ওসব বিষয়ের সাথেই প্রস্তুতি হয়ে যায়।
★তবে প্রশ্নসমূহের সমাধান করতে পারলে, একটা ভালো ধারণা এবং আত্মবিশ্বাস বাড়ে।

🇧🇩বিজ্ঞান :
Part -A(General Science)
★ এ অংশে দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত বিষয় থেকে সৃজনশীল টাইপের প্রশ্ন আসছে। তাই ওভাবেই প্রিপারেশন নিন।
★এ অংশের জন্য নবম দশম শ্রেণির নতুন সাধারণ বিজ্ঞান বইটা ভালো করে পড়লে ৮০-৯০% উত্তর করা সম্ভব, (আমার মতামত)।
★আগের ৩০-৩৬ প্রশ্ন সমূহ দ্রুত শিখে নিন।।
★নবম দশম শ্রেনির বিজ্ঞান গাইডটাও দেখতে পারেন।
সহায়ক গ্রন্থ :
♦সাধারণ বিজ্ঞান (৯ম-১০ম)
♦একটি লিখিত গাইড
Part-B : Computer & Information Technology
★প্রথমেই সিলেবাস ধরে ধরে ইজি টপিকস অর্থাৎ যে সব আপনার কাছে সহজ মনে হয়, সেসব টপিকস পড়ে নিন।
★এরপর বাকি গুলো অর্থাৎ কঠিন টপিকস গুলো ধরুন। যা একদমই পারেনা বা বুঝেন না, তা বুজতে চেষ্টা করুন। এরপরও না পারলে জাস্ট বাদ দিন। সবকিছুই জানতে হয়না ।
★ এ পার্টে ভালো করতে সাম্প্রতিক তথ্যপ্রযুক্তির নতুন তথ্য এবং ICT এর ব্যাবহারেও দক্ষতা দরকার।
★পি এস সি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা ICT প্রশ্নগুলো শিখে নিন।
সহায়ক গ্রন্থ :
♦তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১১শ-১২শ)
♦ইজি কম্পিউটার
♦ রিটেন গাইড
Part-C. Electrical and Electronic Technology
★নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড লোকজনের জন্য এ পার্ট টা সত্যিই কষ্টকর।
★তাই যতটুকু পারেন, শিখুন। বাকি নম্বর তেমন বেশি বরাদ্দ নেই (১৫)। তাই এ পার্টের খুব বেশি টেনশনের দরকার নেই।
আপাতত, বাকি সব ভুলে কেবল পড়তে থাকুন।
মনে রাখবেন, আপনার ভবিষৎ অাপনার হাতে ই।
প্রথম বিসিএস বলে কোন কথা নাই, এটাই একমাত্র সুযোগ।
শেষ পর্যন্ত অাত্মবিশ্বাস নিয়ে লড়ে যান।
কষ্ট,চেষ্টা আর পরিশ্রম কখনো বিফলে যায়না।
জীবনের লড়াইয়ে যোগ্যতমরাই টিকে। অার সঠিক পরিশ্রমের মাধ্যমেই যোগ্যতা অর্জন করা যায়।

🇧🇩ভাইভা
★আমার কাছে ভাইভাটা এক্সামের চেয়ে আরও বেশি কিছু। বিশেষ করে বি সি এস ভাইভা যা আপনার জীবন বদলে দিতে পারে!
তাই প্রিপারেশনটাও একটু ভালো করেই নেন। ভাবুন এটাই আপনার একমাত্র ভাইভা। কোন সেকেন্ড চান্স নেই। আপনাকে পারতেই হবে। হলে এবার নয়তো নয়।
★প্রথমেই নিজেকে জানুন।নিজেকে ভাঙ্গুন, বিশ্লেষণ করুন। নিজের দোষ গুলো, যা অন্যক বিরক্ত করে তা নিজেই খুঁজে বের করুন। সেসব দোষ গুলোকে দূরে ফেলে নিজেকে নতুন করে গড়ুন।
★কথা বলুন সহজ, সরল আর স্বাভাবিক ভাষায়। আপনাকে স্মার্ট হওয়ার দরকার নাই, কেবল সহজ আর স্বাভাবিক থাকুন।
★বাংলা আপনার নিজের ভাষা। তাই বাংলা উচ্চারণ শুদ্ধ হওয়া চাই। বিশেষ করে অল্প প্রাণ -মহাপ্রাণ ধ্বনির উচ্চারণ। অর্থাৎ প,ফ, ব,ভ,ড,ঢ, স,শ এসব যাতে সঠিক হয়। আর এটি একদিনে সম্ভব নয়। তাই এখন থেকে প্র্যাকটিস করুন।
★বসার ভঙ্গি থেকে শুরু করে মুখের অভিব্যক্তি সবই খেয়াল করুন। সহজ ও সোজা হয়ে বসার অভ্যাস করুন। যাতে নম্রতা ফুটে ওঠে। আই কন্টাক্ট ঠিক রাখুন।প্রশ্নকর্তার দিকে সুন্দর দৃষ্টি রেখে আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন।
★সব উত্তর জানা কোন নরম্যাল মানুষের পক্ষেই সম্ভব নয়। তাই কোন প্রশ্নের উত্তর না পারলেও স্বাভাবিক থাকুন। অনেক উত্তরই আপনি পারবেন না।
★★হয়তো কোন উত্তর আপনি পারেন না। এটাকে সহজে নিন।এবং সহজ ভাবেই বলুন, জানেন না। এটা আপনার প্রতিকূল অবস্থায় কতটুকু ঠিক থাকতে পারবেন, সেটার প্রকাশ।
★হাসি মুখে পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করুন।
★ হতাশ বা নার্ভাস না হওয়ার চেষ্টা করুন।
★মুক্তিযুদ্ধের সম্পর্কে যত সম্ভব জানুন এবং ইতিবাচক ধারণা রাখুন। এটি কেবল ভাইভা নয়, একজন সচেতন নাগরিকের জন্যও অতীত জরুরি।
★আপনার নিজের সাবজেক্টের কমন ও গুরুত্বপূর্ণ টার্ম গুলো ভালো করে জেনে রাখুন।
★কোন বিষয়ে আপনার মতামত জানতে চাইলে, পজিটিভ উত্তর দিন। যেমন :
আমি চেষ্টা করব বা আমি করতে চাই..... না বলে বলুন,
আমি পারবো, আমি করবো। আপনার কণ্ঠে যেন দৃঢ়তা থাকে।
★মেধা যাচাইয়ের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় আপনি পাস করেই এসেছেন। এটা আপনার মেধা নয়, সাথে ব্যাক্তিত্ব, মনোভাব, দৃঢ়তা, উপস্থিত বুদ্ধিমত্তা সহ সক্ষমতা দেখার পরীক্ষা।
★তাই Ettiqute & politeness ধরে রাখুন।
সর্বোপরি,
সাম্প্রতিক বিষয়,ক্যাডার চয়েজ, ক্যাডার চয়েজের কারণ, প্রথম তিনটা চয়েজ সম্পর্কে প্রাথমিক ধারণা, নিজস্ব সাবজেক্টে ভালো জ্ঞান, ১ম ক্যাডার চয়েজের সাথে নিজ সাবজেক্টের সামঞ্জস্যতা দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে স্বচ্ছ ও পজিটিভ ধারণা এবং সাথে ভদ্র, সহজ,সরল এবং স্বাভাবিক রেসপন্সই আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।
*উপর্যুক্ত বিষয়গুলো একদিনে আয়ত্ত করা সম্ভব নয়।
তাই তা এখন থেকেই প্র্যাকটিস করুন। এসব বিষয় আপনার ভাইভা নয়ং বরং বাকী জীবনেও লাগবে। যা আপনাকে আরও ভালো ও যোগ্য করে তুলবে।
★প্র্যাকটিসের জন্য বেশ কয়েক জন বন্ধু মিলে Mock Viva দিন। আর নিজেরাই আমাদের ভুল গুলো ধরতাম। এটা অনেক কার্যকরী। আত্ম বিশ্বাস বাড়ায়, সাহস যোগায়।
নিচের টপিকস গুলো সম্পর্কে ধারণা নিয়ে রাখতে পারেন :
* Introduce Yourself
*About your own subject
*Consistence between your subject & 1st Choice
*Reason behind your 1st three choices.
*About your own village /City/Town/District
★★About Recent Issue(Home & Abroad)
*About the Great Liberation War
*About The Father of the Nation.
* Constitution( Only Important Article)
*A brief history of Bangladesh (1940-2000)
২.
যাদের প্রথম পছন্দ প্রশাসন, তারা উপর্যুক্ত বিষয়ের পাশাপাশি নিচের বিষয় গুলোও দেখবেন :
*বাংলাদেশের লোক প্রশাসন, প্রশাসনের ক্রম বিকাশ এবং বর্তমান অবস্থা।
*সরকার, সরকারের বিভাগ
*ক্ষমতার স্বতন্ত্রীকরন নীতি, প্রশাসনের কেন্দ্রীকরন ও বিকেন্দ্রীকরণ।
*বিচার বিভাগের স্বাধীনতা
*সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীসমূহ
*বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা
*যুদ্ধাপরাধীর বিচার
৩.
যাদের প্রথম পছন্দ পররাষ্ট্র, তারা ১ ও ২ নম্বর পয়েন্ট গুলোর পাশাপাশি নিম্নের টার্মগুলোও দেখতে পারেন :
*অান্তর্জাতিক রাজনীতির বর্তমান পরিস্থিতি
*আন্তর্জাতিক রাজনীতির গত ১০০ বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলী (১৯০১--২০০০)
*নয়া বিশ্ব ব্যবস্থা
*বিশ্বায়ন
*পররাষ্ট্রনীতি ও কূটনীতি
* G-7 ভুক্ত দেশ সমূহের তুলনামূলক রাজনীতি, সরকার ব্যবস্থা এবং অর্থনীতি (রাশিয়া সহ দেখুন)
*E-11 ভুক্ত দেশ গুলোর বর্তমান পরিস্থিতি
*উন্নত দেশ সমূহের বিশেষ করে Security Council এর সদস্য রাষ্ট্র (স্থায়ী) গুলোর সরকার ব্যবস্থার তুলনামূলক আলোচনা, বাংলাদেশে ঐ সব রাষ্ট্রের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের সাথে সম্পর্ক। (ভারত সহ দেখুন)
*পররাষ্ট্র মন্ত্রনালয়ের কার্যাবলী ও দায়িত্ব
★পররাষ্ট্র ছাড়া বাকি ক্যাডার যাদের প্রথম পছন্দ, তাদের ইংরেজিতে খুব একটা এক্সপার্ট হতে হয় না। তবে মোটামুটি সহজ এবং শুদ্ধ ভাবে বলতে পারলেই হবে।
★যাদের গলার স্বর খুব ক্ষীণ, তারা আরেকটু লাউড করুন। তবে খুব জোরে নয়।আয়নার সামনে দাড়িয়ে প্র্যাকটিস করতে পারেন। ফোনে রেকর্ড করে নিজেই শুনতে পারেন।
ভাইভা বোর্ডে প্রথম অনেক প্রশ্নের উত্তর না পারলেও, আমি শেষ প্রশ্ন পর্যন্ত স্বাভাবিক আর হাসিমুখে থাকব, আমি একটা ভালো ভাইভা দিবো। এ বিশ্বাসটুকু দারুণ কাজ করে।
সবাই ভালো থাকুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন।

🇧🇩বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন।
সর্বমোট--- ২০০ নম্বর🇧🇩
১) বাংলাঃ ৩৫
-> ভাষা - ১৫
-> সাহিত্য - ২০
২) ইংরেজিঃ ৩৫
-> ভাষা - ২০
-> সাহিত্য - ১৫
৩) বাংলাদেশ বিষয়াবলীঃ ৩০
-> বাংলাদেশের জাতীয় বিষয়াবলী - ০৬
-> বাংলাদেশের কৃষিজ সম্পদ - ০৩
-> বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারী - ০৩
-> বাংলাদেশের অর্থনীতি - ০৩
-> বাংলাদেশের শিল্প ও বাণিজ্য - ০৩
-> বাংলাদেশের সংবিধান - ০৩
-> বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা- ০৩
-> বাংলাদেশের সরকার ব্যবস্থা - ০৩
-> বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য - ০৩
৪) অান্তর্জাতিক বিষয়াবলীঃ ২০
-> সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ্ - ০৪
-> বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা ভূরাজনীতি - ০৪
-> আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্টীয় ক্ষমতা সম্পর্ক - ০৪
-> আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও রাষ্টনীতি - ০৪
-> আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনীতি - ০৪
৫) ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১০
৬) বিজ্ঞানঃ ১৫
-> ভৌত বিজ্ঞান -০৫
-> জীব বিজ্ঞান - ০৫
-> আধুনিক বিজ্ঞান - ০৫
৭) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিঃ ১৫
-> কম্পিউটার - ১০
-> তথ্যপ্রযুক্তি - ০৫
৮) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ ৩০
গাণিতিক যুক্তিঃ ১৫
-> পাটিগণিত - ০৩
-> বীজগণিত - ০৬
-> জ্যামিতি - ০৩
-> পরিসংখ্যান ও অন্যান্য - ০৩
মানসিক দক্ষতাঃ ১৫
৯) নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনঃ ১০

🇧🇩বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের সংখ্যা ২৬টি।ক্যাডার গুলো হলঃ
১. বিসিএস(প্রশাসন)
২. বিসিএস (খাদ্য)
৩. বিসিএস (কৃষি)
৪. বিসিএস (বন)
৫. বিসিএস (মৎস্য)
৬. বিসিএস (পশুপালন)
৭. বিসিএস (সাধারণ শিক্ষা)
৮. বিসিএস (কারিগরি শিক্ষা)
৯. বিসিএস (বাণিজ্য)
১০. বিসিএস (পরিসংখ্যান)
১১. বিসিএস (গণপূর্ত)
১২. বিসিএস (জনস্বাস্থ্য ও প্রকৌশল)
১৩. বিসিএস (সড়ক ও জনপথ)
১৪. বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
১৫. বিসিএস (শুল্ক ও আবগারী)
১৬. বিসিএস (কর)
১৭. বিসিএস (পররাষ্ট্র বিষয়ক)
১৮. বিসিএস (স্বাস্থ্য)
১৯. বিসিএস (পরিবার পরিকল্পনা)
২০. বিসিএস (তথ্য)
২১. বিসিএস (ডাক)
২২. বিসিএস (পুলিশ)
২৩. বিসিএস (আনসার)
২৪. বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
২৫. বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
২৬. বিসিএস (সমবায়)

🇧🇩লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বণ্টন : মোট নম্বর ১১০০ (মৌখিক পরীক্ষাসহ)
(১) সাধারণ ক্যাডারের জন্য :
বিষয় নম্বর
(ক) বাংলা ২০০
(খ) ইংরেজী ২০০
(গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০
(ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
(ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
(মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে। প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে)
(চ) সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০
(ছ) মৌখিক পরীক্ষা ২০০
সর্বমোট = ১১০০
(২) প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারের জন্য :
বিষয় নম্বর বণ্টন
(ক) বাংলা ১০০
(খ) ইংরেজী ২০০
(গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০
(ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
(ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
(মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে। প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে)
(চ) সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় ২০০
(ছ) মৌখিক পরীক্ষা ২০০
সর্বমোট = ১১০০

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Study Bangla, English, Math, General Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share