36th BCS mcq preparation

  • Home
  • 36th BCS mcq preparation

36th BCS mcq preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 36th BCS mcq preparation, Publisher, .

13/04/2017

১৩ এপ্রিল ২০১৭
৩০ চৈত্র ১৪২৩
১) বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ের - ২০ বছর পূর্তি আজ
২) রাজবাড়ীর পাংশায় গঙ্গা ব্যারাজ করার - প্রস্তাব পরিত্যক্ত করা হয়েছে
৩) ভারতের সাথে বাংলাদেশের গঙ্গা চুক্তি হয়েছিল - ১৯৯৬ সালে
৪) " কমনওয়েলথ অব লার্নিং ( সিওএল) বোর্ড অব গভর্ন্যান্স এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি নির্বাচিত হন - শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
৫) কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
৬) সিওএল বোর্ডের - সদস্য ১০ জন, মেয়াদ ৩ বছর
৭) উ.কোরিয়াকে বলা হয় - নিভৃতকামী কমিউনিষ্ট দেশ
৮) উ.কোরিয়ার প্রতিষ্ঠাতা - কিম ইল সুয়েং
৮) উ. কোরিয়া তাঁর দেশের প্রতিষ্ঠাতার - ১০৫ তম জন্মবার্ষিকী পালন করবে ১৫ এপ্রিল ২০১৭
৯) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল - মির
১০) প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে - দ. আফ্রিকায়
১১) দ. আফ্রিকার রাজধানীর নাম - প্রিটোরিয়া
১২) মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত কুকুর বিড়াল হত্যা নিষিদ্ধ করেছে - তাইওয়ান
১৩) ভারতের প্রথম প্রধানমন্ত্রী - জওহরলাল নেহেরু
১৪) ভারতে ট্রাইবাল পলিসি গৃহীত হয় - ১৯৫৯ সালে
১৫) " আনন্দরূপ" প্রবন্ধটি - রবীন্দ্রনাথের লেখা
১৬) উ. কোরিয়াকে পারমানবিক কর্মসূচি থেকে বের করতে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে - ২৫ বছর ধরে
১৭) ইরানে ইসলামি বিপ্লব হয় - ১৯৭৯ সালে
১৮) প্রথমবারের মতো বকেয়া কর আদায় করতে হালখাতা অনুষ্ঠান করছে - জাতীয় রাজস্ব বোর্ড আজ
১৯) সরকারী ২১ লাখ কর্মচারীকে নববর্ষভাতা দিতে এবারের সরকারের খরচ - ৭০০ কোটি টাকা
২০) ১৯৯১ থেকে ২০১০ পর্যন্ত দেশের প্রাকৃতিক মাছের পরিমাণ কমেছে - প্রায় ৩৩%
২১) ১৯৯০ সালে দেশে বছরে জনপ্রতি মাছের পরিমাণ ছিল - ৭.৬ কেজি
২২) দেশের মোট উৎপাদিত বিদ্যুতের - প্রায় ৪৯% বেসরকারি খাতের
২৩) বাংলাদেশ প্রথম আইসিসি ট্রপি জিতে - ১৩ এপ্রিল ১৯৯৭ সালে
২৪) এই ট্রপি জিতেছিল - কেনিয়ার বিরুদ্ধে
২৫) এই আইসিসি ট্রপি জিতার সময় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন - আকরাম খান

10/04/2017

১০ ম থেকে ৩৪ তম বিসিএস লিখিত (বাংলা ১ম ও ২য়) পরীক্ষার সকল প্রশ্ন উত্তর সহ দিয়ে দিলাম।
(সকল বিষয়ের প্রশ্নই ধারাবাহিকভাবে দেয়া হবে)
১। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]
উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা ১৩ টি।
২। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ অপভ্রংশ।
৩। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ লাইলী – মজনু।
৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ পদ্মাবতী।
৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ লালনগীতি (বাউলগান)।
৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।
১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ আরেক ফাল্গুন।
১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দ্রাবতী।
১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত]
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ মুহম্মদ কবীর।
১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ হিন্দি।
১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯২৩ সালে।
২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মোশাররফ হোসেন।
২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘রাত্রিশেষ’।
২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ নূরুল মোমেন।
২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।
২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃসিকান্দার আবু জাফর।
২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ গীতগোবিন্দ।
৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।
৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি।
৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত হয়? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ আলীমুল্লাহ।
৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র।
৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন? [১৩, ২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।
৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃফররুখ আহমদ।
৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।
৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।
৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।
৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি।
৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪৫। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।
৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি।
৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃকাজী নজরুল ইসলাম।
৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।
৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে [১৫,২০,২৩,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী।
৫০। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘চর্যাপদ’।
৫২। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।
৫৩। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
৫৪। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
৫৫। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)।
৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ
্চয়’,’চর্যাগীতিকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।
৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী-মজন’ ইরান।
৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস।
৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’। গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।
৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।
৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল’।
৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ মোজাম্মেল হক।
৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জহির রায়হান।
৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মহুয়া ও মলুয়া।
৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও নূরজাহান বেগম।
৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শেষ লেখা।
৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শিউলিমালা।
৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সোজান ও দুলি।
৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।
৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮০১ সালে।
৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও আখতারুজ্জামান ইলিয়াস।
৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তিদের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’ নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯২১ সালে।
১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বীরবল।
১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।
১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮০০ সালে।
১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।
১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং
১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।
১১৭। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল ‘মহাশ্মশান’।
১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।
১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।
১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রমথ চৌধুরী।
১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।
১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।
১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।
১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিজয় গুপ্ত।
১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।
১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি আল মাহমুদ।
১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ আলী আহসান।
১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ব্রাহ্মী লিপি।
১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।
১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।
১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়?
১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।
১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আবুল হাসান।
১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আহমদ ছফা।

10/04/2017

১০ এপ্রিল ২০১৭
২৭ চৈত্র ১৪২৩
১) ভারতে তিস্তা নদীতে বাঁধ দিয়েছে - গজলডোবা নামক স্থানে
২) তিস্তার পরিবর্তে তোর্সা নদীর পানি ভাগা ভাগির বিষয়ে মত দিয়েছেন - মমতা বন্দ্যোপাধ্যায়
৩) তোর্সা নদীর উৎপত্তি - চীন
৪) তোর্সা নদী কালচিনি নদীর সাথে মিলিত হয় - আলিপুরদুয়ারে
৫) তিস্তা থেকে তোর্সা নদীর দূরত্ব - প্রায় ১০০ কি. মি
৬) পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক -১৭ টি পন্যের সংরক্ষণ ও পরিবহনে
৭) পেঁয়াজের খোসা ছাড়ানোর স্বয়ক্রিয় মেশিন আবিষ্কারের জন্য মালেশিয়ায় পুরস্কৃত - বাংলাদেশী শিক্ষার্থী তাসনিম মাহবুব
৮) নরওয়ের রাজধানী - অসলো
৯) জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত - নিকি হ্যালি
১০) প্রশান্ত মহাসাগরে ভাসমান - মার্কিন বিমানবাহী রনতরী Uss কার্ল ভিনসন
১১) তান্তা শহর - মিশরে
১২) চাকমাদের বড় উৎসব - বিঝু
১৩) মারমাদের উৎসব - সাংগ্রাই
১৪) ত্রিপুরাদের উৎসব - বৈসুক
১৫) তঞ্চ্যঙ্গাদের উৎসব - বিষু
১৬) অহমিয়াদের উৎসব - বিহু
১৭) চাক, ম্রো ও খুমিদের উৎসব - চাংত্রান্ত
১৮) ম্যালেরিয়ার ঔষধ - কুইনাইন
১৯) কুইনাইন আবিষ্কার করেন - ইংরেজ চিকিৎসক রোনাল্ড রস
২০) কুইনাইন তৈরি হয় - সিনকোনা নামক উদ্ভিদ থেকে
২১) রেডিও পাকিস্তান থেকে রবীন্দ্রসংগীত প্রচার বন্ধ করা হয় - ১৯৬৭ সালে
২২) এর প্রতিবাদ করেছিলেন - ১৮ জন বুদ্ধিজীবী
২৩) এর জন্য পাকিস্তান সরকারকে সমর্থন দিয়েছিলেন - ৪০ জন বুদ্ধিজীবী, শিল্পী,শিক্ষক
২৪) বাংলাদেশ জাতিসংঘের উন্নয়নশীল দেশের তালিকায় আসতে চায় - ২০১৮ সালে
২৫) বাংলাদেশ এলডিসি হিসেবে সব ধরনের বাণিজ্যিক সুবিধা পাবে - ২০২৭ সাল পর্যন্ত
২৬) জাতিসংঘের সাধারন পরিষদে বাংলাদেশ উন্নয়নশীল দেশের ঘোষণা পেতে অপক্ষো করতে হবে -২০২৪ সাল পর্যন্ত

07/04/2017

৭ এপ্রিল ২০১৭
১) ইসলাসিক ফাউন্ডেশনের -৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
২) এই ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক - শামীম মোহাম্মদ আফজাল
৩) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রতিরক্ষা সংক্রান্ত - ২ টি সমঝোতা স্মারক সই হবে ৫ বছরের জন্য
৪) ভারত থেকে সমরাস্ত্র ও সরঞ্জাম ক্রয়ের জন্য ভারত বাংলাদেশকে ঋণ দিবে - ৫০০ মিলিয়ন ডলার
৫) ঢাকা কলকতার মধ্যে প্রথম যাত্রী বাহী বাস চালু হয়েছিল - ১৯৯৮ সালে
৬) কলকাতা-ঢাকা-আগরতলা যাত্রী বাহী বাস চালু হয় - ২০১৫ সালে
৭) খুলনা - কলকাতা পথে বাস চালু হবে - ৮ এপ্রিল ২০১৭
৮) ভারত থেকে সমরাস্ত্র কেনা হবে - ৫০ কোটি ডলারের
৯) ভারতের সাথে ট্রানজিট চুক্তি হয় - ২০১০ সালে
১০) স্থলসীমান্ত চুক্তি হয় - ২০১৫ সালে
১১) বিশ্ব স্বাস্থ্য দিবস - ৭ এপ্রিল
১২) বিষণ্নতায় ভুগছে দেশের - ৪.৬% নারী পুরুষ
১৩) বাংলাদেশ - মিয়ানমারের মধ্যে সীমান্ত রয়েছে - ২৭১ কি.মি ( সূত্র: বিজিবি)
১৪) মার্কিন নিরাপত্তা পরিষদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে - স্টিভ ব্যাননকে
১৫) বিশ্বব্যাপী বর্তমানে ধুমপানের কারনে মৃত্যু হয় - প্রতি ১০ জনে ১ জনের
১৬) ধুমপানের কারনে বেশি মৃত্যু হয় - চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়
১৭) বর্তমানে বিশ্বে ধুমপানে মৃত্যু - প্রতি ৪ জন পুরুষে ১ জন, ২০ জন নারীর ১ জন
১৮) ১৯৯০- ২০১৫ সাল পর্যন্ত বিশ্বের - ১৯৫ টি দেশে এই চিত্র বিশ্লেষণ করা হয়
১৯) ধুমপানের কারনে ২৫ বছরে মৃত্যুর হার বেড়েছে - ৪.৭%
২০) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা - আনাদোলু
২১) যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের পরবর্তী বিচারপতি হতে যাচ্ছেন - রক্ষণশীল বিচারপতি নিল গরসাচ
২২) চীনের পুনরুজ্জীবনের অংশীদার - প্রেসিডেন্ট সি চিন পিং
২৩) পৃথিবীর প্রায় - ৯২৫ টি নদীর ১/৩ অংশ পানি কমে গেছে
২৪) এর মধ্যে আন্তর্জাতিক নদী রয়েছে - ২১৪ টি
২৫) এই প্রতিবেদন প্রকাশ করে - আমেরিকাভিত্তিক সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক রিচার্চ
২৬) ভারতের সাথে গঙ্গা চুক্তি হয় - ১৯৭৭ সালে
২৭) এই চুক্তিতে বাংলাদেশকে পানির দেয়ার বাধ্যবাধকতা ছিল - ৩৫ হাজার কিউসেক
২৮) তিস্তা নদী নিয়ে প্রথম সমঝোতা হয় - ১৯৮৩ সালে
২৯) এই সমঝোতা অনুযায়ী ভারত ও বাংলাদেশ পানি পাবে - ৩৯% ও ৩৬%
৩০) ভারতের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে -৫৪ টি আন্তর্জাতিক নদী
৩১) গ্লোবাল রেসপনসিবল বিজনেস লিডারশিপ পুরষ্কার ২০১৭ পায় - নারায়ণগঞ্জের পরিবেশ বান্ধব নিট পোশাক কারখানা প্লামি ফ্যাশন লিঃ
৩২) চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে - ৬.৯% ( এডিবির আউটলুক ২০১৭)
৩৩) এনবিআর এর বর্তমান চেয়ারম্যান - মোঃ নজিবুর রহমান

06/04/2017

৬ এপ্রিল ২০১৭
২৩ চৈত্র ১৪২৩
৮ রজব ১৪৩৮
১) ৭ বছর পর ভারত সফরে যাচ্ছেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২) এই সফর শুরু হচ্ছে - ৭ এপ্রিল ২০১৭ তারিখে ৪ দিনের
৩) আগামী ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে - নতুন মূসক আইন
৪) নতুন মূসক আইনে অভিন্ন মূসক হার - ১৫%
৫) ব্যবসায়ীরা এই মূসক দিতে চান - ৭-১০%
৬) মোট মূসক বসবে - ৪,৮০০ পন্যে
৭) ২০১৭ - ২০১৮ অর্থ বছরের বাজেট হতে যাচ্ছে - প্রায় সাড়ে ৪ লাখ কোটি টাকার
৮) দেশে প্রতিবছর কম ওজনের শিশু জন্ম নিচ্ছে - ২২.৬%
৮) এমন শিশুর জন্ম সবচেয়ে বেশি - বরিশালে
৯) সবচেয়ে কম - রাজশাহীতে
১০) ন্যাশনাল লো বাথ ওয়েট সার্ভে বাংলাদেশ ২০১৫ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে - জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান
১১) এই জরিপ করা হয় - ২০১৫ সালের মে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত ৬৪ জেলার সাড়ে ৪ হাজার গর্ভবতী মা ও নবজাতকের উপর
১২) বর্তমান সৌদি বাদশা - সালমান বিন আবদুল আজিজ আল সাইদ
১৩) বাংলাদেশের সাথে ত্রিপুরার সীমান্ত দৈর্ঘ্য - ৮৫০ কি.মি
১৪) প্রধানমন্ত্রীর ভারতে সফরে হবে - ৩৩ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই
১৫) কর্ম ভিসার কঠোর নিয়ম হচ্ছে - যুক্তরাজ্যে আজ থেকে
১৬) এই নিয়মের বাইরে থাকবে - বাংলাদেশ সহ ইইউভুক্ত দেশ গুলো
১৭) ১৮ আগষ্ট চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে - সিল্ক রুট ইনিশিয়েটিভ অ্যান্ড হেলথ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
১৮) জাপান সাগর অভিমুখে ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে - উ.কোরিয়া ৫ এপ্রিল ২০১৭
১৯) এই ক্ষেপণাস্ত্রের মডেল - কেএন ১৫
২০) উ.কোরিয়ার ডুবোজাহাজ ঘাঁটের নাম - সিনপো
২১) প্রথমবারের মতো আজ মুখোমুখি বসছেন - যুকরাষ্ট্রের প্রেসিডেন্ট ও চীনের প্রেসিডেন্ট
২২) রাসায়নিক গ্যাস হামলা চালানো হয় - সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে
২৩) তিস্তা চুক্তি হলে অভিন্ন নদীর অববাহিকার ব্যবস্থাপনার দিকে যেতে পারবে - ৫৪ টি নদীর
২৪) ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় - তিস্তার ৭০% পানি
২৫) ১৯৯৭ সালে শুষ্ক মৌসুমে বাংলাদেশের তিস্তা অংশের পানি ছিল - ৬,৫০০ কিউসেক
২৬) ২০০৬ সালে তা হয় - ১,৩৮৪ কিউসেক
২৭) ২০১৬ সালে হয় - ৩০০ কিউসেক
২৮) এই পানি প্রবাহ হ্রাসের কারণে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশের আর্থিক ক্ষতি হয় - ৮,১৩২ কোটি টাকা
২৯) গ্লোবাল মানি উইক ২০১৭ পালন করছে - বিশ্বের ১৩০ টি দেশ
৩০) ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রথম ৯ মাসে রপ্তানি আয় - ২,৫৯৪.৬০ কোটি ডলার
৩১) এই ৯ মাসে প্রবৃদ্ধির হার - ৩.৯৭%
৩২) পন্য গুলো - তৈরি পোশাক ( ২,০৯৩ কোটি ডলার), চামড়া ও চামড়াজাত দ্রব্য ( ৯২.২৯ কোটি ড.), পাট ও পাটজাত দ্রব্য ( ৭৩.১০ কো.ড.), হোম টেক্সটাইল ( ৫৮.২০ কো.ড.) হিমায়িত মাছ ( ৩৮.২৫), কৃষিজাত পন্য ( ৪০.৯০), প্রকৌশল পন্য ( ৫৪.২৬)
৩৩) এই পণ্যগুলোর প্রবৃদ্ধির হার যথাক্রমে - ২.৩৯, ৮.৪১, ১৩.৯৪,৪.৬৮, ৪.৯৪, ২.৯৭, ২৭.৪৪%
৩৪) তৈরি পোশাক থেকে আসে - মোট রপ্তানির ৮০%
৩৫) বাংলাদেশি মাছ ধরার জাল রপ্তানিতে শুল্ক বসাতে যাচ্ছে - ভারত
৩৬) বাংলাদেশ একমাত্র মাছ ধরার জাল রপ্তানি করে - ভারতে
৩৭) জাল রপ্তানি বাবদ ২০১৫-২০১৬ অর্থ বছরে দেশের আয় - ১৫ লাখ ৫৮ হাজার কোটি ডলার
৩৮) বাংলাদেশ ২০১৫-২০১৬ সালে ভারত থেকে আমদানি করে - প্রায় ৫৪৫ কোটি ডলারের পণ্য
৩৯) এই সময় রপ্তানি করেছে - ৬৯ কোটি ডলারের পণ্য
৪০) জলবায়ু খাতে বাংলাদেশকে বিশ্বব্যাংক ঋণ দিবে - ১১ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৯০০ কোটি টাকা
৪১) বাংলাদেশ এই ঋণ পরিশোধ করবে - ৩৮ বছরে
৪২) বিশ্বব্যাংকের বর্তমান কান্টি ডিরেক্টর - চিমিয়াও ফান
৪৩) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশে - ১৮৮ টি দেশের মধ্যে ১৩৯ তম
৪৪) জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শীর্ষ ৫ দেশ - চীন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও ভারত
৪৫) এই ৫ দেশেরর নির্গত কার্বনের পরিমাণ বিশ্বের মোট নির্গত কার্বনের - ৫৫%
৪৬) বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু - ৭২ বছর ( UNDP)
৪৭) " মঙ্গলা বাস " পুরাকীর্তি - পুরান ঢাকার ফরাশগঞ্জে
৪৮) এটি নির্মিত হয় - ১৯ শতকের শেষে
৪৯) এই প্রাসাদের মালিক ছিলেন তৎকালীন জমিদার - যতীন্দ্র কুমার সাহা

05/04/2017

৫ এপ্রিল ২০১৭
২২ চৈত্র ১৪২৩
৭ রজব ১৪৩৮
১) আন্তর্জাতিক টি- টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন - মাশরাফি বিন মর্তুজা
২) অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থের হিন্দি সংস্করণের মোড়ক উম্মোচন হবে - মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে
৩) অসমাপ্ত আত্মজীবনী " হিন্দিতে প্রকাশ করছে - ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়
৪) বিশ্বে ৩০ বছরের কম বয়সী এমপি রয়েছেন মাত্র - ১.৯%
৫) বিশ্বের মোট ভোটারের ২০ থেকে ৪০ বছর বয়সী - ৫৭%
৬) তরুন এমপিদের মধ্যে নারী পুরুষের অনুপাত - ৬০:৪০
৭) ৩০ থেকে ৪০ বছর বয়সী এমপিদের হার - ১৪.২%
৮) ৪০ থেকে ৪৫ বছর বয়সী এমপিদের হার - ২৬%
৯) বিশ্বে তরুন এমপিদের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি - সুইডেনে ( ৩০ বছরের এমপি ১২.৩%)
১০) ২য় অবস্থানে আছে - ইকুয়েডর ( করুন এমপি ( ১০.৯%)
১১) বিশ্বের শীর্ষ ১০ শরনার্থী দেশের মধ্যে রয়েছে - ইথিওপিয়া ও কেনিয়া
১২) বিশ্বের ১২৮ টি দেশের প্রায় - ৪৫ হাজার এমপির তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়
১৩) এই তথ্যগুলে প্রকাশ করেছে- ফোরাম ফর ইয়ুথ পার্লামেন্টারিয়ানস ( ১৩৬ তম আইপিউর সম্মেলনে)
১৪) ইইউর কূটনৈতিক প্রধান - ফেদেরিকা মগেরিনি
১৫) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা - ইরনা
১৬) জার্মানির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট - ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার
১৭)জাতি সংঘের জনসংখ্যা তহবিলে অর্থায়ন বন্ধ করছে - যুক্তরাষ্ট্র
১৮) অর্থায়ন বন্ধ করার কারণ - চীনে বাধ্যতামূলক গর্ভপাত ও বন্ধ্যাকরনে জাতিসংঘের সমর্থনের জন্য
১৯) নিউইয়র্কের চেয়ে ৩ গুন বড় শহর হচ্ছে - চীনে
২০) শহরটির সম্ভাব্য নাম - সিওঙ্গান নিউ এরিয়া
২১) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম - সিনহুয়া
২২) বাংলাদেশে প্রতিমাসে ফেসবুকের মাধ্যমে বাণিজ্য হয় - প্রায় ২০০ কোটি টাকার
২৩) স্থানীয় ব্যবসায়িক কার্যতক্রমের - ৩০% ফেসবুকে হয়
২৪) " থিবস অব স্টেষ্ট " গ্রন্থের লেখক - সারা চেইস নামক সাংবাদিক
২৫) চলতি বছরে দেশে চালু হচ্ছে - ৪ জি সেবা
২৬) বাংলাদেশে প্রথম ২জি সেবা চালু হয় ও করে - ১৯৯৩ সালে সিটিসেল
২৭) ২জির আরেক প্রযুক্তি জিএসএম চালু করে - গ্রাসীনফোন ১৯৯৭ সালে
২৮) ৩জি সেবা চালু করে - টেলিটক ২০১২ সালে
২৯) বর্তমানে বিশ্বের - ১৮০টির বেশি দেশে চালু আছে ৪ জি সেবা
৩০) ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ নেয়া যাবে এখন - ২৫ লাখ টাকা পর্যন্ত
৩১) ব্যক্তিগতভাবে ব্যাংক ঋণ নেয়া যাবে - ২০ লাখ টাকা পর্যন্ত

04/04/2017

৪ এপ্রিল ২০১৭
২১ চৈত্র ১৪২৩
৬ রজব ১৪৩৮
১) আইপিইউর ১৩৭ তম সম্মেলন অনুষ্ঠিত হবে - রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে
২) সরকারি হিসেবে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা বর্তমানে - ৬ কোটি ৭২ লাখ
৩) ইন্টারনেট লাইভ স্ট্যাটসের হিসেবে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী - ২ কোটি ১০ লাখ ( মোট জনসংখ্যার ১৩%)
৪) বিশ্বব্যাংকের হিসেবে দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা - ২ কোটির বেশি
৫) আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অনুযায়ী বর্তমানে দেশে প্রতিদিন ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার হয় - ৪০০ জিবিপিএস
৬) বাংলাদেশে ব্যবহৃত মোট ইন্টারনেট ডেটার - ২৫ থেকে ৩৯% খরচ হয় ফেসবুক ব্যবহারে
৭) দেশে মোট ইন্টারনেট ব্যবহারের - ১০০ জিবিপিএস ব্যবহার হয় ফেসবুকের জন্য
৮) তিব্বতের আধ্যাত্নিক নেতা দালাই লামা প্রথম ভারতে প্রবেশ করেন - ১৯৫৯ সালে
৯) বেলারুশের বর্তমান প্রেসিডেন্ট - আলেকজান্ডার লুকাশেঙ্কো
১০) রাশিয়ার বার্তা সংস্থার নাম - ইন্টারফ্যাক্স
১১) যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী - বরিস জনসন
১২) ব্রাসেলসে ইইউ-সিরিয়া সম্মেলন শুরু হচ্ছে - ৪ এপ্রিল ২০১৭
১৩) ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বিজয়ী হওয়ায় সর্বপ্রথম অভিনন্দন জানান - মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ( বিদেশীর মধ্যে প্রথম)
১৪) ফিন্যান্সিয়াল টাইমস - যুক্তরাজ্যের সংবাদপত্র
১৫) ভারতের নাগাল্যান্ডের সাথে মিয়ানমারের সীমান্ত - ২১৫ কি.মি
১৬) সব চেয়ে বেশি কাঁদে - ব্রিটিশ শিশু ( জার্নাল অব পেডিয়াট্রিকস সাময়িকী)
১৭) বাংলাদেশের মাটিতে প্রথম মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয় - ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর ( তৎকালীন প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমদের সভাপতিত্বে)
১৮) গত মার্চ মাসে দেশের শেয়ারবাজারে বিদেশীদের বিনিয়োগ - ৩৩০ কোটি টাকা
১৯) জামানত ছাড়াই নারী উদ্যোক্তরা ব্যাংকঋণ পাবেন -২৫ লাখ টাকা পর্যন্ত
২০) এই ঋণের সুদের হার হবে সর্বোচ্চ - ৯%

03/04/2017

৩ এপ্রিল ২০১৭
২০ চৈত্র ১৪২৩
৫ রজব ১৪৩৮
১) উন্নত দেশ গুলোর জোট - গ্রুপ ১২ প্লাস
২) গ্রুপ ১২ প্লাস এর সদস্যদেশ - ৪৭ টি
৩) বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালনের সিদ্ধান্ত হয় - ২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে
৪) জীবনের একটা সময় অটিজমের মধ্য দিয়ে কাটিয়েছেন - বিজ্ঞানী আইনস্টাইন, ডারউইন, নিউটন
৫) যে বিখ্যাত ব্যক্তিরা প্রতিবন্ধী ছিলেন - নোবেল বিজয়ী উইলিয়াম বাটলার, ইয়েটস, ড্যানিস কবি এন্ডারসন,
৬) সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত ও শিশু শ্রম বন্ধের প্রচারণার নাম - " ১০০ মিলিয়ন ফর ১০০ মিলিয়ন"
৭) এই প্রচারণার উদ্যোগক্তা - ভারতের নোবেল বিজয়ী ও শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী
৮) কৈলাস সত্যার্থী শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন - ২০১৪ সালে
৯) এই প্রচারণা চালু করেন - ২০১৬ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে
১০) " বিশ্বের ১০০ কোটি মানুষ দিনে দুই ডলারও আয় করতে পারে না" - কৈলাস সত্যার্থী
১১) " বিশ্বের ২৭০ মিলিয়ন শিশু স্কুলে যেতে পারে না " - কৈলাস সত্যার্থী
১২) " বিশ্বের ২১ মিলিয়ন মানুষ বিক্রি হয়ে শ্রম দাসে পরিণত হয়েছে " - কৈলাস সত্যার্থী
১৩) " বিশ্বের ২৩০ মিলিয়ন শিশু সংঘাত পূর্ণ এলাকায় বসবাস করছে" - কৈলাস সত্যার্থী
১৪) " ১০০ মিলিয়ন তরুন আছে, যারা পৃথিবীটাকে বদলে দিতে চায় " - কৈলাস সত্যার্থী
১৫) অবশেষে সাহিত্যে নোবেল পুরষ্কার ২০১৬ গ্রহণ করলেন - বব ডিলান ( ১ এপ্রিল ২০১৭ তারিখে)
১৬) জিব্রাল্টার দ্বীপ অবস্থিত - স্পেন উপকূলে
১৭) জিব্রাল্টার দ্বীপ - যুক্তরাজ্যের শাসনাধীন ৩০০ বছর ধরে
১৮) মোকোয়া শহর - কলম্বিয়ায়
১৯) বন্যা ও ভুমি ধস হয় - কলম্বিয়ায় ( ১ এপ্রিল ২০১৭)
২০) বিতর্কিত পাঠ্যক্রম অনুমোদনের অভিযোগ - জাপানের প্রধান মন্ত্রীর বিরুদ্ধে
২১) ২০১৬ - ২০১৭ অর্থবছরে প্রবাসী আয় কমেছে - ১৭%
২২) গত মার্চে প্রবাসী আয় ছিল - ১০৭ কোটি ৭৪ লাখ ডলার
২৩) ২০১৬ সালের মার্চে প্রবাসী আয় ছিল - ১২৮ কোটি ৫৫ লাখ ডলার
২৪) ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম ৯ মাসে ( জুলাই-ফেব্রুয়ারি) প্রবাসী আয় এসেছে - ৯১৯ কোটি ডলার
২৫) কেন্দ্রীয় ব্যাংকের মতে গেল ফেব্রুয়ারিতে প্রবাসী আয় - ৯৪ কোটি ডলার
২৬) ২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রবাসী আয় ছিল - ১১৩ কোটি ডলার
২৭) ২০১৬ সালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছিল - ১ হাজার ৩৬১ কোটি ডলার
২৮) ২০১৫ সালে প্রবাসী রেমিটেন্স ছিল - ১ হাজার ৫৩২ কোটি ডলার

02/04/2017

২ এপ্রিল ২০১৭
১৯ চৈত্র ১৪২৩
৪ রজব ১৪৩৮
১) বিশ্ব অটিজম দিবস - ২ এপ্রিল
২) অপুষ্টিতে ভুগছে বিশ্বের প্রায় - ৮০০ মিলিয়ন মানুষ ( প্রধান মন্ত্রী শেখ হাসিনা)
৩) এবারে আইপিইউ সম্মেলনে অংশগ্রহন করেন - ১ হাজার ৪০০ ডেলিগেট
৪) আইপিইউর ১৩৬ তম সম্মলনে - ৫৩ দেশের স্পিকার ও ২০৯ দেশের ডেপুটি স্পিকার অংশ গ্রহন করেন
৫) বাংলাদেশ আইপিইউ সম্মেলনে যোগ দেয় - ১৯৭২ সালে, রোমে
৬) কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েসনের সভাপতি - জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
৭) জাতি সংঘের বর্তমান সহকারি আন্ডার সেক্রেটারি - জেনারেল মিরেস্লাভ ইয়ানকা
৮)অটিজম বিষয়ে হু ( বিশ্ব স্বাস্হ্য সংস্থা) এর বিশেষ প্রচারক হলেন - সায়মা ওয়াজেদ হোসেন
৯) হু এর পাবলিক হেলথ অ্যাওয়ার্ড লাভ করেন - সায়মা ওয়াজেদ হোসেন ( ২০১৪ সালে)
১০) এশিয়ায় জন্ম নিয়ন্ত্রন ব্যবহারে বাংলাদেশের অবস্থান - ৮ম
১১) এই পদ্ধতি ব্যবহারে এশিয়ায় - চীন ১ম
১২) ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রীসভা ও জোষ্ঠ কর্মকর্তাদের মোট সম্পদের পরিমাণ - প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার
১৩) এই হিসাবটি প্রকাশ করে - নিউইয়র্ক ভিত্তিক আর্থিক ও ডেটা সেবা প্রদানকারী কোম্পানি ব্লুমবার্গ
১৪) " সাবরাথা " শহরটি - লিবিয়ায়
১৫) উইঘুর - চীনের একটি সম্প্রদায়
১৬) ভূটানের বর্তমান প্রধানমন্ত্রী - সেরিং তোবগে
১৭) জার্মানির বর্তমান পররাষ্ট্র মন্ত্রী - সিগমার গাব্রিয়েল
১৮) ৯/১২ সন্ত্রাসী হামলা হয় - যুক্তরাষ্ট্রের পেন্টাগনে ২০০১ সালে
১৯) বাংলাদেশে অটিজম দিবস জাতীয় ভাবে পালিত হচ্ছে - ২০০৮ সাল থেকে
২০) ঢাকায় আন্তর্জাতিক অটিজম সম্মেলন অনুষ্ঠিত হয় - ২০১১ সালের ২৫ জুলাই
২১) ভারতের সাথে তিস্তা চুক্তির খসড়া তৈরি হয়েছিল - ২০১১ সালে ১৫ বছরের জন্য
২২) পাকিস্তান সেনাবাহিনীর - ১৯৫ জন বাংলাদেশের যুদ্ধাপরাধী বলে চিহ্নিত ছিলেন
২৩) বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয় - ১৯৭২ সালে
২৪) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল গঠিক হয় - ২০১০ সালে
২৫) উপনিবেশবাদ থেকে স্বাধীন হয়ে আবার স্বাধীনতা লাভ করে পৃথিবীর ইতিহাসে - ১ম রাষ্ট্র বাংলাদেশ
২৬) যুগোস্লাভিয়া খন্ড খন্ড হয়ে গঠন করেছে - ৮ টি রাষ্ট্র
২৭) আন্কর্জাতিক আইনের নিরিখে ইতিহাস হয়ে থাকবে - বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল
২৮) হুত চরমপন্থীরা - রুয়ান্ডার

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when 36th BCS mcq preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed media company?

Share