15/01/2024
কারো কথায় প্ররোচিত হয়ে ডুবাই, কাতার, সৌদি.আরব এ দয়া করে যাবেন না। এসব দেশে এখন তেমন কোন কাজ নেই। হাতের প্রফেশনাল কাজ জানলে এবং ভালো রক্তের সম্পর্কের মানুষ থাকলেই শুধু যাবেন। যেসকল ছবি ফে.বু.তে দেখেন ওগুলো ২ মিনিটের ঘুরতে যাওয়ার বিল্ডিংয়ের/ সাগরের ছবি।
বাস্তবতা হলো, ১০*১২" রুমে ১২ জন লোক থাকে ১ টা বাথরুম ১ টা কিচেন।। রোহিঙ্গা ক্যাম্পে র চেয়েও আরো সিরিয়াস খারাপ, আপনার বিসস্ত কেউ থাকলে আমার কথা যাচাই করে নিবেন।।মোটামুটি চলনসই ইনকাম থাকলে দেশেই থাকেন আথবা কানাডা/অস্ট্রেলিয়া ট্রাই করেন।।মনে রাখবেন অনলাইন জীবন আর বাস্তব জীবনে র মাঝে হাজার কোটি গুন ফারাক।। প্রবাসীদের আমি সম্মান করি কিন্তু প্রবাসজীবন খুবই ভয়ংকর যা আমার অভিজ্ঞতা থেকে বললাম।। ভালো থাকবেন।।