22/01/2026
লড়াই যখন অধিকারের, শক্তি তখন দশ দলীয় জোট
জুলাই বিপ্লবের চেতনাকে সংসদ পর্যন্ত পৌঁছে দিতে এবং একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে রাজপথের পরীক্ষিত সৈনিক নাহিদ ইসলাম আসছেন আপনাদের মাঝে।
আধিপত্যবাদ আর জুলুমের বিরুদ্ধে আমাদের ঢাকা-১১ আসনের মানুষের ঐক্যই হবে আগামীর বাংলাদেশের মূল ভিত্তি।
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, আমরা লড়ছি একটি সার্বভৌম ও মর্যাদাবান 'ঐক্যবদ্ধ বাংলাদেশ' গড়ার লক্ষ্যে।
তাই আসুন, দশ দলীয় জোটের পতাকাতলে শামিল হোন এই মহা-বিপ্লবের যাত্রায়। আপনার প্রতিটি কদম হোক আমাদের আগামীর ইনসাফ কায়েমের মূল শক্তি।
— এডমিন