19/06/2026
প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,
ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার দীর্ঘদিনের কষ্ট, পরিশ্রম ও ভালোবাসা দিয়ে গড়ে তোলা "Probash Journal" এবং "Probash Journal Today" পেজ দুটি বর্তমানে আমার নিয়ন্ত্রণে নেই।
প্রতারণার মাধ্যমে পেজগুলোর অ্যাক্সেস হাতিয়ে নেওয়া হয়েছে। তাই আজ থেকে এই পেজগুলোর কোনো পোস্ট, ইনবক্স, বিজ্ঞাপন, অর্থ লেনদেন বা কোনো ধরনের কার্যক্রমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
বিশেষভাবে অনুরোধ করছি, কেউ এই পেজগুলোর মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন না। আমার নাম, ছবি বা পরিচয় ব্যবহার করে কেউ যোগাযোগ করলে সতর্ক থাকবেন। ইতোমধ্যে আমার পরিচয় ব্যবহার করে প্রবাসীদের প্রতারিত করার চেষ্টা চলছে বলে জানতে পেরেছি।
একটি পেজ হারানো শুধু একটি আইডি হারানো নয়, এটি আমার বহু বছরের পরিশ্রম, স্মৃতি এবং আপনাদের ভালোবাসার একটি অংশ হারানোর মতো কষ্ট।
আমি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহর উপর ভরসা রেখে সত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আপনাদের কাছে একটাই অনুরোধ, পোস্টটি বেশি বেশি শেয়ার করুন যাতে কোনো প্রবাসী ভাই বা বোন প্রতারণার শিকার না হন।
সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
ধন্যবাদ।