23/07/2026
Mouth sore অথবা Mouth ulcer বাংলায় যাকে বলা হয় মুখের ঘা।
প্রায়ই সময় এই সমস্যায় ভুগে থাকেন অনেকে।
🌿চলুন জেনে নিই এর কারণ ও প্রতিকার
রেস্টুরেন্টের মসলা যুক্ত খাবার অথবা ঝালযুক্ত খাবার,
অতিরিক্ত গরম খাবার খাওয়ার কারনে মুখের ঘা হয়ে থাকে।
শক্ত ব্রাশ ব্যবহারের কারণে ঘষা লেগেই হতে পারে।
পুষ্টির অভাবে যেমন শরীরে আয়রন ,ভিটামিন বি ১২ কিংবা ফলিক এসিডের অভাব থাকলে এই সমস্যা হয়।
ভুলবশত গালের ভেতরে কামড় লাগার কারনেও হতে পারে।
🌿কিছু ঘরোয়া উপায় মেনে চললেই এর প্রতিকার সম্ভব।
হালকা কুসুম গরম পানিতে অল্প লবণ মিশিয়ে দিনে ২/৩ বার কুলি করুন।
তরল খাবার ও সহজে চিবানো যায় এমন খাবার খান।
অতিরিক্ত ঝাল খাবার ও ভাজাপোড়া খাবার পরিহার করুন।
ব্যথার জায়গায় বরফ ব্যবহারে ফোলা ভাব ও জ্বালাপোড়া কমে।
আক্রান্ত স্থানে খাঁটি মধু কিংবা অ্যালোভেরা জেল লাগিয়ে দিতে পারেন।