Hawkland

Hawkland আসসা্লামু ওয়ালাইকুম.
😍❤️
মন খারাপের দেশে আমি
গেয়ে যাই সুর লহরী। 😍

কে বলে দোয়া কবুল হয় না..মক্কার হা-রা-মে কর্মরত একজন পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মীর এক বিস্ময়কর ঘটনা..ইফতারের ঠিক আগ মুহূর...
05/03/2026

কে বলে দোয়া কবুল হয় না..
মক্কার হা-রা-মে কর্মরত একজন পাকিস্তানি পরিচ্ছন্নতা কর্মীর এক বিস্ময়কর ঘটনা..ইফতারের ঠিক আগ মুহূর্তে তিনি অত্যন্ত বিনয় ও একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করছিলেন..

অভাব-অনটনে জর্জরিত এই ব্যক্তিটি নিজের ঋ-ণ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে হাত তুলে কাঁ-দ-ছিলেন..

ঠিক সেই মুহূর্তে হা-রা-মের লাইভ ক্যামেরাটি তাঁর ওপর ফোকাস করে..হারাম শরীফের চ্যানেল থেকে সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়..

সৌদি আরবের একজন দানবীর ব্যক্তির চোখে ভিডিওটি পড়লে তিনি সেই কর্মীর সাথে যোগাযোগ করেন এবং তাঁর সমস্ত ঋ-ণ পরিশোধ করার দায়িত্ব নেন..

পরবর্তীতে সেই কর্মীকে জিজ্ঞেস করা হলো..তিনি তখন কোন দোয়াটি পড়ছিলেন..তিনি জানালেন..তিনি অভাব মুক্তির সেই দোয়াটি পড়ছিলেন যা রাসূলুল্লাহ ﷺ এক মেহমানের আগমনের সময় পড়েছিলেন।

ঘটনাটি হলো..একবার নবীজী ﷺ-এর ঘরে একজন মেহমান এলেন..তিনি তাঁর স্ত্রীদের কাছে খাবারের খোঁজে লোক পাঠালেন...কিন্তু খবর এলো ঘরে কিছুই নেই..তখন রাসূলুল্লাহ ﷺ এই দোয়াটি পাঠ করলেন..

"اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ، فَإِنَّهُ لَا يَمْلِكُهَا إِلَّا أَنْتَ"

(আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা, ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আন্তা)

অর্থ: "হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার অনুগ্রহ ও রহমত প্রার্থনা করছি। কেননা, আপনি ছাড়া আর কেউ এর মালিক নয়।" (আবু দাউদ, সহীহ আল জামে, তাবারানী)

দোয়া করার কিছুক্ষণ পরই নবীজী ﷺ-এর কাছে উপহার হিসেবে একটি ভাজা বকরি এলো..
উলামাদের মতে, অভাব ও সংকটের সময় এই দোয়াটি পড়া অত্যন্ত বরকতময়।

আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তাঁর কাছে চাইলে তিনি এমন জায়গা থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না 🇸🇦

একদা হযরত ঈসা (আ.) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবর...
02/01/2026

একদা হযরত ঈসা (আ.) একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়াল। (উল্লেখ্য, হযরত ঈসা (আ.)-এর অন্যতম প্রধান মুজেযা (অলৌকিক ক্ষমতা) ছিল, তিনি মহান আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। )

হযরত ঈসা (আ.) তাকে জিজ্ঞেস করলেন, "দুনিয়াতে তোমার কাজ কী ছিল?"

লোকটি উত্তর দিল, "হে আল্লাহর নবী! আমি একজন কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম। আমার জীবনটি খুব সাধারণ ছিল।"

হযরত ঈসা (আ.) জিজ্ঞেস করলেন, "তবে তোমার কবরের অবস্থা কী? তোমার হিসাব-নিকাশ কেমন চলছে?"

লোকটি কাঁদতে কাঁদতে বলল,

"একবার আমি এক ব্যক্তির এক বোঝা লাকড়ি (জ্বালানি কাঠ) মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল। আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট্ট কাঠি (খিলাল হিসেবে ব্যবহারের জন্য) ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম।

এরপর যখন আমার মৃত্যু হলো, আল্লাহ তা’আলা আমাকে বললেন, 'হে আমার বান্দা! তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাব? অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য। তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে?'

হে আল্লাহর নবী! আল্লাহর কসম, আমি আজ ৪০ বছর ধরে এই একটিমাত্র খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি কিন্তু আজও মুক্তি পাইনি! দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন।"

আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি। আমরা একে খুব তুচ্ছ মনে করি। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর কাছে ‘আমানত’ অত্যন্ত গুরুতর বিষয়। অন্যের হক যদি একটি খড়কুটোর সমপরিমাণও হয়, তবুও পরকালে তার কড়ায়-গণ্ডায় হিসাব দিতে হবে।

সূত্র: আয যাহরুল ফাইহ (ইমাম ইবনুল জাওযি রহ.)
© Salman Farsi

01/12/2025

Koyi husne Amal paas mera nehi... 😔

29/11/2025

হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ....

__কাজী নজরুল ইসলাম

15/10/2025

তোমাকে কষ্ট দিয়ে রবের কি লাভ...!
তোমার রব ত তোমাকে পরীক্ষা করছেন,
আসলেই তুমি তার প্রকৃত বান্দা কি না!
তাই ধৈর্য ধরো। ইন শা আল্লাহ সব ঠিক হয়ে যাবে...

13/10/2025

পরিস্থিতি যেমন ই হউক তা সব সময় এক থাকে না।
তেমনি যে সুখের আশায় দৌড়াচ্ছেন সে দৌড় ও মৃত্যুর পরে ও শেষ হবে কি!.....
তার ঠিক নাই।
কারন দুনিয়া থেকে পাওয়ার কি। যা পাওয়ার তা আখিরাতে পরে পেয়ে যাবেন।
মাঝে মাঝে ভয় হয় আবার অবাক হতে ও বাধ্য।
দেখেন আমাদের স্কুল, কলেজ, ভার্সিটির এক্সামের প্রশ্ন গুলো সবার সাথে মিলে, যার যার ক্লাসের সাথে হউক।
অনেক সময় একজন আরেকজনের সাহায্যে পাস ও করে। তোমার পরীক্ষার প্রিপারিশন কেমন???
মনে হয় কারোও দেখে পাস করবেন!!!!.....
নাহ এইটা করার সুযোগ নেই।...
এটা আপনি ও জানেন আমি ও জানি। তাহলে ভয় হয় না তোমার!....
সময় থাকতে ফিরে আসুন রবের ঠিকানায়।
কারন এ পৃথিবীতে তোমার রব থেকে আপন আর কেউ নেই।এতে বিন্দু মাত্র সন্দেহ নেই।
ভাবতে পারেন মা, বাবা,ভাই, বোন, বউ তার আপন!!!নাহ ভুল, সবই তিনি তৈরি করে দিয়েছেন এই মায়ার বন্ধন।

আর এমন না যে অন্য অপশন আছে।
এক সময় বুঝবেন হয়ত.... তোমার রব তোমায় কত ভালোবাসেন। তুমি নানা ধরনের অপরাধ করার পরও তোমায় ফেলে দেন নি। তিনি ঠিক ই রিযিক দিয়ে যাচ্ছেন।তাই রব কে ভালোবাসুন। ।তার প্রেরিত নবী রাসূলের দেখানো পথ অনুসরন করুন।সর্বদা কৃতজ্ঞ থাকুন। ইন শা আল্লাহ মনেও একটা প্রশান্তি লাভ করবেন।আশাবাদী আখিরাতের পরের জীবন ও সুন্দর হবে।

03/10/2025

জীবন বড়-ই বিচিত্র
যা চাইলাম তা পাইলাম নাহ!!

পেয়ে গেলাম ত তার কদর করি নাহ!

28/08/2025

সৎ থাকুন
সৎভাবে জীবন পরিচালনা করুন।
হয়ত কিছু কষ্ট হবে। কিছু মানুষের কথা শুনতে হবে।
কিন্তু রবের খুশির উপর কি হতে পারে।
তার পথ অনুসরন করলে মৃত্যুর ভয় থাকবে ও না।
মনের মাঝে একটা শান্তি বিরাজমান থাকবে।
একটা প্রশান্ত হৃদয় আপনি কি দিয়ে ক্রয় করবেন!
যা তোমার রবের সান্নিধ্যে মিলে।

জন্ম নিয়েছি যখন মৃত্যু অনিবার্য।
তাহলে কেন সময় নষ্ট করছেন। বিদায় বেলা খালি হাতে যেতে যখন হবে, তাহলে কিসের এতো আয়োজন।

15/08/2025

I got over 20 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hawkland posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share